খেলাধুলা
আক্ষেপটা এখনও পোড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। ক্রিকেট পরিবারের অন্যতম কুলীন সদস্য ইংল্যান্ডের বিরুদ্ধে এখনতক অধরা জয়টা পেতে পেতেও পাওয়া হলো না। ঠোঁট আর চায়ের কাপের মধ্যে চুল পরিমাণ ফারাকটা রয়েই গেল। আইরিশ ইউয়িন মর্গান যদি ১০৪ বলে নিজেকে ছাপিয়ে যাওয়া অপরাজিত ১১০ রানের ইনিংসটি না খেলতেন,...
স্পোর্টস রিপোর্টার
দীর্ঘ সাত বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখল ইংলিশ ক্রিকেট দল। গতকাল বাংলাদেশ ক্রিকেট দল এবং ইংলিশ ক্রিকেট দল বিমানে করে চট্টগ্রাম আসেন। আজ দু’দলই সকাল এবং বিকেলে প্র্যাকটিস করবে। চট্টগ্রামে উভয় দল একটি একদিনের ম্যাচ, একটি তিনদিনের ওয়ার্ম আপ ও একটি টেস্ট ম্যাচ খেলবে। দুপুরে দল নায়ক সাকিব আল...
চট্টগ্রাম ব্যুরো
মূলত মাঠে পানি আর তোয়ালে নিয়ে যাওয়ারই কথা ছিল তার। মানে স্কট স্টাইরিস ছিলেন নিউজিল্যান্ড দলের দ্বাদশ ব্যক্তি। কিন্তু ঘটনা ঘটল অন্যরকম। নেপিয়ারের ম্যাকলিন পার্কে কাল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে শুরুর ঠিক আগে কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি পড়লেন ঘাড়ের ব্যথায়। বাধ্য হয়ে নিজেকে ম্যাচ থেকে...
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফুটবলে ফেভারিটদের ফেভারিট মানেই ব্রাজিল। এই চিরায়ত ব্যাপারটার ব্যতিক্রম ঘটানো এবারও সম্ভব হলো না। গত পরশু তারই ঝলক দেখা গেল আরও একবার। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের। এই প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে জিতেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১৫ জুন...
স্পোর্টস ডেস্ক
আগের দিন শেখ রাসেলের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ঢাকা মোহামেডান কোচ মারুফুল হক সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন। সাদা-কালো জার্সিধারী সমর্থকরা এখানেই থামেননি। ম্যাচশেষে তারা বাফুফে ভবনে গিয়ে ক্ষোভও প্রকাশ করে এসেছেন। তাদের সবারই মনে প্রশ্ন—কেন পয়েন্ট হারাল দল। দুই বিদেশি এমেকা ও বুকোলা প্রথমার্ধে...
স্পোর্টস রিপোর্টার
সমস্ত কৌতূহল আর জিজ্ঞাসার অবসান ঘটিয়ে সাবেক অধিনায়ক এবং ফাস্ট বোলার ওয়াকার ইউনুসই পাকিস্তান ক্রিকেট দলের সর্বশেষ কোচ হলেন। গত তিন বছরের মধ্যে ওয়াকার হলেন পাকিস্তানের চতুর্থ কোচ। গত ক’দিন ধরেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ওয়াকারের মধ্যে দরকষাকষি চলছিল। কাল সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর...
স্পোর্টস ডেস্ক
অবসর ভাবনা পুরোপুরি ছুঁয়ে ফেলেছে মুত্তিয়া মুরালিধরনকে। আসলে বয়সও তো কম হয়নি! ৩৭ পেরিয়ে গেছেন। তাইতো ক্যারিয়ারের শেষটা দেখতে পাচ্ছেন টেস্ট ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেট শিকারি এই বোলার। জানিয়ে দিয়েছেন, ২০১১ সালের বিশ্বকাপ শেষেই সবধরনের ক্রিকেটকে গুডবাই বলবেন তিনি—‘সম্ভবত একটি কিংবা দুটো টেস্ট...
স্পোর্টস ডেস্ক
জাতীয় ক্রিকেট লীগের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী এবং চট্টগ্রাম। দ্বিতীয় রাউন্ড শেষে ৮ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে রাজশাহী। আর সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম পেয়েছে দ্বিতীয় স্থান। ফলে এখন এ দু’দলের মধ্যেই ৫ দিনব্যাপী ফাইনাল শুরু হবে আগামী ৬ মার্চ।...
স্পোর্টস রিপোর্টার
ফিউশন দলের জয়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলালিংক ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ৪ উইকেটে টেকনিক্যাল ফোর্সকে হারায়।
গত ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করে, যাদের সবাই বাংলালিংক কর্পোরেট হাউসের বিভিন্ন অঞ্চল ও বিভাগে কর্মরত। প্রথমে...
সিরিজের দুটি ওয়ানডে পার হতেই ইংল্যান্ড শিবিরে অস্বস্তির হাওয়া। কারণ দলের পেস আক্রমণে ইনজুরি তার কালো থাবা বসিয়েছে। প্রথম শিকার বাঁহাতি পেসার রায়ান সাইডবটম। উরুর ব্যথায় কাতর সাইডবটম দ্বিতীয় ওয়ানডেতে তো খেলতেই পারেননি, জানা গেছে চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড তৃতীয় ও শেষ ওয়ানডেতেও সাজঘরে বসে থাকতে...
স্পোর্টস রিপোর্টার
জয়ের ব্যবধান নিয়ে ভাবছেন না কার্লোস ডুঙ্গা। সেটা তার কাছে বড় কোনো ব্যাপার নয়। কেননা, আয়াল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার উদ্দেশ্য ছিল একটাই—বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেয়া। ২-০ গোলের এই জয়ের পর ব্রাজিল কোচ মনে করছেন, উদ্দেশ্য সফল হয়েছে—‘আসলে বিশ্বকাপ আসলেই সেই পুরনো ব্যাপারটা চলে আসে! আমাদের দল...
স্পোর্টস ডেস্ক
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি হয়েছে। ৮ ধাপ নেমে বাংলাদেশের অবস্থান ১৫৮তম। এএফসি চ্যালেঞ্জ কাপে মিয়ানমার ও শ্রীলঙ্কার কাছে হেরেই মূলত আমিনুলদের অবনমনটা নিশ্চিত হয়ে যায়। যথারীতি স্পেন রয়েছে শীর্ষস্থানে। ব্রাজিল রয়েছে এর পরের অবস্থানে। আর্জেন্টিনা অষ্টম স্থান থেকে নবম স্থানে এসেছে।
স্পোর্টস রিপোর্টার
আগামী ২৪-২৮ মার্চ ভারতের কলকাতায় তৃতীয়বারের মতো ইন্দো-বাংলা গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে কাল বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হয়েছে। মোট ১০টি ডিসিপ্লিন নিয়ে হবে এ আসর। এর মধ্যে তিনটি হলো নতুন ডিসিপ্লিন।
স্পোর্টস রিপোর্টার
এক্সট্যাক্সি জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার দুটি দল চূড়ান্ত পর্বে উঠেছে। চট্টগ্রাম বিভাগের খেলায় বান্দরবান ডন স্কুল ১-১ গোলে রাঙামাটি স্কুলের সঙ্গে ড্র করে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল, দিনাজপুরের স্কুল ও কসবা স্কুল জিতেছে। পটুয়াখালী লতিফ স্কুল ও বরগুনা জেলা স্কুল চূড়ান্ত পর্বে উঠেছে।
স্পোর্টস রিপোর্টার
আইটিএফ জুনিয়র ওয়ার্ল্ড র্যাঙ্কিং গ্রুপ-৩ প্রতিযোগিতার বালক ও বালিকা এককের প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা এবং দ্বৈতের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। বালক এককে সিডেড খেলোয়াড়দের আধিপত্যের ধারাবাহিকতা বজায় থাকলেও বালিকা এককের তৃতীয় সিডেড খেলোয়াড় ভারতের আনকিতা রাইনাকে উজবেকিস্তানের খেলোয়াড় শারাপোভা...
দাবা ফেডারেশনের সহযোগিতায় লিওনাইন চেস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা আগামী ৬ মার্চ থেকে দাবাকক্ষে শুরু হবে। সবার জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের নির্দারিত এন্ট্রি ফিসহ দাবা ফেডারেশনের অফিসে আজকের মধ্যে নাম জমা দিতে বলা হচ্ছে।...
দিল্লিতে অনুষ্ঠানরত বিশ্বকাপ হকিতে কাল জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি এবং এশিয়ান পাওয়ার হাউজ দক্ষিনণ কোরিয়া। ধ্যান চাঁদ হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে জার্মানি ৬-০ গোলে উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। প্রতিযোগিতায় এটি প্রোটিয়াদের টানা তৃতীয় হার। আরেক ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারায়...
স্পোর্টস ডেস্ক
সিটিসেল বাংলাদেশ ফুটবল লীগে গতকালের একমাত্র ম্যাচে রহমতগঞ্জ ২-১ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ শুকতারা সংসদকে। জয়ী দলের ফেলেক্স ৪৭ এবং মামুন ৬১ মিনিটে দুটি গোল করেন। শুকতারার লিটন ইনজুরি টাইমে একটি গোল পরিশোধ করেন। রহমতগঞ্জ আট ম্যাচে পাঁচ পয়েন্ট এবং সমান ম্যাচে শুকতারার সংগ্রহ ছয় পয়েন্ট।
স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রাম বিভাগীয় হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বান্দরবানের ডনবক্সো হাইস্কুল। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামে শেষ রবিন লীগ ম্যাচে ডনবক্সো স্কুল ও রাঙামাটি স্কুল ১-১ গোলে ড্র করে। এর আগে ডনবক্সো ২-১ গোলে কুমিল্লা মডার্ন স্কুলকে পরাজিত করার সুবাদে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে তাদের...
চট্টগ্রাম ব্যুরো
ফুলগাজীতে মাস্টার নুরুল হক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুন্সীরহাট একাদশ কোয়ার্টার ফাইনালে উঠেছে। মঙ্গলবার ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় মুন্সীরহাট একাদশ ৫-০ গোলে আনন্দপুর একাদশকে হারিয়েছে। রিমন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
আজ ছাগলনাইয়া একাদশ ফুলগাজী একাদশের মুখোমুখি হবে।
ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
রাতোয়াল সূর্য তোরণ ক্লাবের উদ্যোগে মরহুম ছহবুল্লাহ আকন্দ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেআর ক্রীড়া সংঘ ভাণ্ডারা ১-০ গোলে জেভি ক্রীড়া সংঘ ভেবরাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি আলহাজ মজিবর রহমান পুরস্কার প্রদান করেন।
রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
রিয়াদ আলমের (১০৯) সেঞ্চুরিতে রাফি স্মৃতি মহানগরী জুনিয়র ক্রিকেট লীগে সহজ জয় পেয়েছে বাদশা মিয়া স্মৃতি সংসদ। গতকাল দামপাড়া পুলিশ লাইন মাঠে এ ম্যাচে তারা ৯ উইকেটে সেভেন স্টার ক্রিকেট একাডেমিকে (১৬৩/১০/৪০.২) পরাজিত করে। বিজিত দলের অধিনায়ক আরিফ ৬৩ রান করেন।
চট্টগ্রাম ব্যুরো
চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থার উদ্যোগে মতলব উত্তর উপজেলায় ১ মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ শেষ হয়। গতকাল উপজেলার ছেংগারচর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভলিবল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
প্রশিক্ষণ সমাপ্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেংগারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান...
মতলব উত্তর প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৩৯তম জাতীয় স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া শেষ হয়েছে। ছেলেদের ভলিবলে বারাজান উচ্চ বিদ্যালয় ২-০ সেটে তুষভাণ্ডার সরকারি উচ্চ বিদ্যালয়কে, মেয়েদের ভলিবলে কাকিনা মহিমা রঞ্জন উচ্চ বিদ্যালয় ২-০ সেটে তুষভাণ্ডার নছর উদ্দিন সরকারি বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।...
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম আবাহনী
সন্ধ্যা ৬টা
বঙ্গবন্ধু স্টেডিয়াম
টেন স্পোর্টস
বিশ্বকাপ হকি
দ. আফ্রিকা : অস্ট্রেলিয়া
(সরাসরি বিকেল ৪.৩০ মি.)
স্পেন : ভারত
(সরাসরি রাত ৮.৩০ মি.)
সুপার স্পোর্ট-২
ওয়েস্ট ইন্ডিজ : জিম্বাবুয়ে
প্রথম ওয়ানডে
(সরাসরি সন্ধ্যা ৭.৩০ মি.)
ইএসপিএন
গোলস!
(সন্ধ্যা ৭.৩০ মি. ও রাত ১২টা)
স্পোর্টস সেন্টার
(সরাসরি রাত ৮.৩০ মি.)
*...