শেষের পাতা
খুলনায় নির্মিতব্য ১৩২০ মেগাওয়াটের কয়লাচালিত বিদ্যুত্ কেন্দ্র নিয়ন্ত্রণের দায়িত্ব একটি ভারতীয় কোম্পানিকে দেয়ার মাধ্যমে দেশের বিদ্যুত্ সেক্টরের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়ার পাঁয়তারা চলছে। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুত্ চুক্তি হওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি দেশ দু’টি এ কেন্দ্রটি স্থাপনের...
আতিয়ার পারভেজ, খুলনা
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগ রাজধানীতে প্রায় প্রতিদিনই আয়োজন হচ্ছে বৈচিত্র্যপূর্ণ নানা অনুষ্ঠান। চিত্রপ্রদর্শনী, পথনাটক, সঙ্গীত উত্সব ইত্যাদির মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে নগরীর সাংস্কৃতিক অঙ্গন।
‘শাশ্বতের ডাক’—এই শিরোনামে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে শিল্পী নূরুল...
জাকির হোসেন
বর্তমান শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যবই প্রকাশের সাত বছর পর প্রাথমিক স্তরের শিক্ষক সহায়ক নির্দেশিকা বা টিচার গাইড প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে সরকার। আগামী জুলাই মাসের মধ্যে এই গাইড শিক্ষকদের হাতে পৌঁছে দেয়ার কথা রয়েছে। অথচ বর্তমান শিক্ষাক্রমই যুগোপযোগী করতে সংশোধন, সংযোজন ও বিয়োজনের কার্যক্রম এরই...
দিলরুবা সুমী
উগান্ডায় ভূমিধসে কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছে। আরও প্রায় ৩০০ জন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনী এবং গ্রামবাসী সম্মিলিতভাবে কাদার স্তূপ থেকে চাপাপড়াদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
গত সোমবার প্রবল বৃষ্টিপাতে পূর্ব উগান্ডার পার্বত্যাঞ্চল বুদুদায় ভুমিধসে কমপক্ষে তিনটি গ্রাম চাপা পড়লে এই...
ডেস্ক রিপোর্ট
বরিশাল সদর ও বিভাগের কয়েকটি স্থানে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিন দিন প্রকট হয়ে উঠছে। এ নিয়ে ক্ষোভ ও হতাশা বাড়ছে মাঠ পর্যায়ের ত্যাগী ও সাধারণ নেতাকর্মীদের মধ্যে। সদ্যসমাপ্ত তৃণমূল সম্মেলনের মধ্য দিয়ে বরিশালসহ বিভাগের অন্যান্য স্থানের দলীয় কোন্দল দূর হওয়ার আশায় বুক বেঁধে ছিলেন মাঠ পর্যায়ের...
জি. এম. বাবর আলী, বরিশাল
বন্ধঘোষিত বাংলাদেশ পাটকল কর্পোরেশন নিয়ন্ত্রিত চট্টগ্রামের কর্ণফুলী জুট মিল ও ফোরাত কর্ণফুলী কার্পেট মিল বেসরকারি ব্যবস্থাপনায় নতুন করে সচল হয়ে উঠেছে। রাঙ্গুনিয়ায় অবস্থিত এ দু’টি পাটকল নতুন করে চালু হওয়ায় কর্মচঞ্চল হয়ে উঠেছে রাঙ্গুনিয়া শিল্পাঞ্চল। প্রায় তিনবছর পর পাটকল কর্পোরেশনের এই দুটি ইউনিট...
মোঃ রেজাউল করিম, কাপ্তাই
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে হত্যা মামলার আসামি হবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে বিএনপি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। এর মূল নায়ক তারেক রহমান। তারেক দেশে এলে হত্যা...
স্টাফ রিপোর্টার
একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ দুই মহিলাকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার হওয়া শাহানা বেগম ও আদুরি বেগম সম্পর্কে ননদ-ভাবী।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শম্পা স্ন্যাকসে অভিযান চালিয়ে শাহানার হাতব্যাগের মধ্য থেকে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ ওই...
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রত্যেক পরিবারে একজন করে চাকরি দেয়ার নির্বাচনী প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন হবে—এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য আবদুল মজিদ খানের প্রশ্নের দুটি অংশের একটির উত্তর দিলেও প্রতি পরিবারের চাকরি দেয়া বিষয়ক প্রশ্নের...
সংসদ রিপোর্টার
পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নেয়ার সুযোগ দিতে আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচি আংশিক পরিবর্তন করা হয়েছে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট .িফযধশধবফঁপধঃরড়হনড়ধত্ফ.মড়া.নফ-তে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। জাতীয় পত্রিকাতেও পরীক্ষার রুটিন যথাসময়ে জানানো হবে। তবে বর্তমান সময়সূচি অনুযায়ী আগামী ১ এপ্রিল...
স্টাফ রিপোর্টার
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গতকাল বলেছেন, বিএনপির কফিন গত নির্বাচনেই তৈরি হয়েছে এবং আগামী সংসদ নির্বাচনে এর দাফন হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গত মঙ্গলবার এক সভায় সরকারের সমালোচনা করে বলেছিলেন, আওয়ামী লীগের কফিন নির্মাণকাজ সরকারই শুরু করেছে। বিএনপির সিনিয়র ভাইস...
স্টাফ রিপোর্টার
আশুলিয়া থানার সামনে গতকাল রাতে সাভার উপজেলার এক ভাইস চেয়ারম্যানের গাড়ি নিয়ে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। পুলিশ ২ ছিনতাইকারীকে আটক করেছে। পুলিশ জানায়, আশুলিয়ার গাজীরচট এলাকার ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার সঙ্গী জমির বায়নার ৪ লাখ টাকা নিয়ে রাত ১০টার দিকে জিরানি থেকে সিএনজি অটোরিকশাযোগে নিজ...
সাভার প্রতিনিধি
ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে হত্যার হুমকি দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে টেলিফোনে হুমকিদাতাকে শনাক্ত করে গ্রেফতার ও তার বিচারের জোর দাবি জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, নুরুল কবির এ...
স্টাফ রিপোর্টার
মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্যজনিত রোগে প্রতি বছর ব্যয় হচ্ছে ১৫ হাজার ২শ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড মেনেজমেন্টের হিসাব মতে, প্রতি বছর প্রায় সাড়ে সাত কোটি মার্কিন নাগরিক খাদ্যজনিত অসুস্থতায় আক্রান্ত হয় এবং মারা যায় প্রায় ৫ হাজার জন। বিভিন্ন তৈরি খাদ্যপণ্যে অত্যধিক...
ডেস্ক রিপোর্ট
শ্রীমঙ্গলে আটক বিশালাকৃতির অজগর সাপটি লাউয়াছড়া ন্যাশনাল পার্কে ছেড়ে দেয়া হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এটিকে লাউয়াছড়ার গহিন অরণ্যে ছেড়ে দেয়া হয়। এ সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সহকারী বনসংরক্ষক...
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আগামী ২১ এপ্রিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী শুনানিসহ চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসাইন এই নতুন তারিখ নির্ধারণ করেন। আসামিদের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। উল্লেখ্য, হাইকোর্ট বিভাগে এই মামলাটির বিরুদ্ধে বেগম...
স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ পুলিশের গুলিতে রাজশাহী কলেজের মেধাবী ছাত্র হাফিজুর রহমান শাহীনের বিচারবহির্ভূত হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে মানবাধিকার সংস্থা খ্রিস্টিয়ান ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সিডিএ)। সংস্থাটির নির্বাহী পরিচালক উইলিয়াম নিকোলাস গমেজ ২০ ফেব্রুয়ারি সরেজমিন তদন্তের মাধ্যমে অভিযোগের...
স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ আজ কঠিন সময় পার করছে। দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। অন্যদিকে চলছে সরকারি দলের লোকদের চাঁদাবাজি, লুটপাট, হত্যা ও ধর্ষণ।
খালেদা জিয়া বিদ্যুতের দাম বাড়ানোর কঠোর সমালোচনা করে...
স্টাফ রিপোর্টার
কর্ণাটকের পর ভারতের উত্তর প্রদেশ রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর ৪টি শহরে কারফিউ জারি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছে। সাম্প্রদায়িক সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। একটি মিছিলে হামলার পর উত্তর প্রদেশের বেরিলি জেলার প্রেমনগর,...
শফিকুল ইসলাম, কলকাতা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়েও দলীয়করণের অভিযোগ উঠেছে। বর্তমান সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতি অনুগত নন—এমন তিনজন প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না দেয়ায় এ অভিযোগ উঠেছে। আর এক্ষেত্রে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা...
অর্থনৈতিক রিপোর্টার
সংসদ ভবন এবং সংসদ সদস্য ভবনের মাঝে মানিক মিয়া এভিনিউতে আন্ডারপাস ও একটি ওভারব্রিজ নির্মাণ করা হবে। সংসদ সদস্যদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল অনুষ্ঠিত সংসদের আবাসিক সাব-কমিটির বৈঠকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেয়া হয়েছে। এদিকে বৈঠকে সংসদের ভিআইপি...
সংসদ রিপোর্টার
বিশিষ্ট সাংবাদিক, দি নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে বার বার প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী।
তিনি বলেন, সংবাদপত্রের একজন সম্পাদককে বার বার প্রাণনাশের হুমকি দেয়া একজন নাগরিকের বাক-স্বাধীনতা ও...
স্টাফ রিপোর্টার
রাজধানীর ৪১টি থানায় অনলাইনে অভিযোগপত্র দায়ের করার নতুন একটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের নাম বন্ধু পুলিশ। পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে এ প্রকল্প চালু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
www.police.gov.bd ওয়েব সাইটের Citizens Help request (CHR) ক্লিক করে...
স্টাফ রিপোর্টার
স্বাধীনতার ইশতেহার পাঠক ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ বলেছেন, বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে তারাই ইতিহাসকে নিজেদের প্রয়োজনে বিকৃতি করে। কিন্তু ইতিহাস কখনও বদলানো যায় না। ৫০ বছর পরে হলেও কেউ না কেউ জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরবে। তাই অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃতি না...
স্টাফ রিপোর্টার
রাজধানীর কদমতলী ও মিরপুরে পৃথক দুটি ঘটনায় র্যাবের গুলিতে ৩ যুবক আহত হয়েছে। র্যাব জানায়, আহতরা ছিনতাইকারী। গত মঙ্গলবার গভীর রাতে র্যাবের সঙ্গে তাদের গুলিবিনিময়ের পর গুলিবিদ্ধ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, র্যাব-১০-এর একটি দল নগরীর কদমতলী থানাধীন ওয়াসার পুকুরপাড়ে পেশাদার ছিনতাইকারী...
স্টাফ রিপোর্টার
অব্যাহত সাংবাদিক নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে আজ যশোরে অনুষ্ঠিত হচ্ছে সাংবাদিক গণসমাবেশ। সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হবে বিকাল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে। পরদিন শুক্রবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হবে অনুরূপ...
যশোর অফিস
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, লাখ লাখ ওলামায়ে কেরামের অভিভাবক আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বে লালদীঘিতে যে মহাসমাবেশ আহ্বান করা হয়েছিল, একটি কুচক্রী মহল তা বানচাল করে ওলামায়ে কেরামের ঐক্যের পিঠে ছুরিকাঘাত করেছে। এই কুচক্রী গোষ্ঠী তাদের অপকর্ম আড়াল করতে...
চট্টগ্রাম ব্যুরো
সরকারের জুলুম-নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সারাদেশে জুলুম-নির্যাতন প্রতিরোধ দিবস পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারাদেশে শান্তিপূর্ণ সমাবেশ, মিছিল ও আলোচনা সভার আয়োজনের মাধ্যমে এ কর্মসূচি সফল করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংগঠনের সব শাখার প্রতি উদাত্ত আহ্বান...
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের এক ক্রিকেটার গতকাল রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত ফকরুল ইসলাম টগর (২০) কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
তিনি কিশোরগঞ্জ প্রথম বিভাগ ক্রিকেট লীগের সূর্য সংঘ ক্রীড়াচক্রের নিয়মিত খেলোয়াড়।
এলাকাবাসী ও পরিবারের সদস্যরা বলেন, স্থানীয় স্টেডিয়ামে অনুশীলনের...
বিডিনিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগোপযোগী ও গণমুখী পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে উপযুক্ত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী গতকাল ওসমানী মিলনায়তনে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির ২৫ বছরপূর্তি উত্সব উদ্বোধনকালে আরও বলেন, প্রশিক্ষণের ক্ষেত্রে দেশপ্রেম, দক্ষতা, সততা ও জনগণের প্রতি...
ডেস্ক রিপোর্ট