আন্তর্জাতিক
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের মারজাহ ও নাদালিতে গতকাল এযাবত্কালের সর্ববৃহত্ সামরিক অভিযান শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। তাদের সঙ্গে আছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। ভোর হওয়ার আগেই হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ শুরু হয়। ২০১১ সালের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের আগে চলতি বছরের...
বিবিসি, রয়টার্স, ডন, এপি, এএফপি
ভয়াবহ ভূমিকম্পের এক মাস পর নিহতদের জন্য শুক্রবার জাতীয়ভাবে শোক পালন করেছে হাইতি। ওই ভূমিকম্পে হাইতিতে দুই লক্ষাধিক মানুষ নিহত হয়। শোকপ্রকাশ অনুষ্ঠানে জনগণের প্রতি চোখের পানি না ফেলে পুনর্গঠন কাজে লেগে যাওয়ার আহ্বান জানান হাইতির প্রেসিডেন্ট রেনে প্রিভাল।
১২ জানুয়ারি রিখটার স্কেলে ৭ তীব্রতার...
রয়টার্স
যুক্তরাষ্ট্রের হান্সভিলে আলাবামা ইউনিভার্সিটিতে শুক্রবার এক অধ্যাপকের গুলিতে অপর তিন অধ্যাপক নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। ইউভার্সিটির ‘শেলবি সেন্টার সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ ভবনে অধ্যাপকদের বৈঠক চলাকালে জীববিজ্ঞান বিভাগের এক নারী অধ্যাপক...
রয়টার্স
নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানি মানবাধিকার নেত্রী শিরিন এবাদি কূটনৈতিক সম্পর্ক খর্ব এবং কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের মাধ্যমে ইরানের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
তবে তিনি ইরানি জনগণের জন্য ক্ষতিকর হবে বলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারটি নাকচ করে দিয়েছেন। শুক্রবার...
রয়টার্স
ইরাকিদের জন্য ‘গণতন্ত্র’ আর ‘শান্তি’ ফিরিযে আনার জন্যই জর্জ বুশ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নেমেছিলেন। তার ইরাক আক্রমণ বিশ্বব্যাপী তীব্রভাবে নিন্দিত ও সমালোচিত হলেও তাতে কান দেননি। বুশ-ব্লেয়ার জুটি সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত এবং শেষ পর্যন্ত ফাঁসিকাষ্ঠে ঝোলানোর ব্যবস্থা করে ছেড়েছে।...
বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি ঠেকানোর জন্য প্রণীত কোপেনহেগেন চুক্তিতে স্বাক্ষর করার আহ্বানে সাড়া দিচ্ছে না ভারত ও চীন। গত ডিসেম্বরে কোপেনহেগেনে জাতিসংঘ আয়োজিত শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও উন্নয়নশীল দেশগুলোর নেতারা বৈঠকের পর কোপেনহেগেন চুক্তির কথা ঘোষণা করেন। এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর...
রয়টার্স
ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে মাতছে ১৫ থেকে ৪৫। কিন্তু টান পড়েনি প্রেমের প্রকাশে। প্রেমের উত্সব ঠাঁই পেয়েছে বিপণন গুরুদের পরিকল্পনায়। বিপণন বিশেষজ্ঞ শিলু চট্টোপাধ্যায়ের মতে, উত্সব ঘিরে কেনাকাটার জন্য বাঙালির সামনে ঈদ, দুর্গাপূজা, পয়লা বৈশাখ ছাড়া আর তেমন উপলক্ষ ছিল না। এখন বিদেশের আদলে এসেছে ফাদার্স...
অর্থনীতি ও জীবনের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সাপ্তাহিক কাজের সময় ২১ ঘণ্টা করার পক্ষে মত দিয়েছে একটি বামপন্থী থিংক ট্যাংক। সম্প্রতি এক অনুসন্ধানে ‘দি নিউ ইকনোমিক্স ফাউন্ডেশন’ বলেছে সাপ্তাহিক ২১ ঘণ্টা কাজ করলেও অতিরিক্ত কাজের চাপ কমবে। থিংক ট্যাক বলে, ৩০ বছর আগের চেয়ে বর্তমানে মানুষ দীর্ঘ সময় কাজ...
বিবিসি
জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মর্গান চাঙ্গিরাই-এর দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ বা এমডিসি সে দেশে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছে। শুক্রবার এই দাবি জানিয়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট রবার্ট মুগাবের দল জানু-পিএফের বর্তমান কর্মকাণ্ড থেকে পরিত্রাণের এটাই একমাত্র পথ। এমডিসির মুখপাত্র নেলসন চামিসা...
এপি
খান বিতর্কে এবার ঠোকাঠুকি শুরু ঠাকরে পরিবারের মধ্যেই। শাহরুখ খান ইস্যুতে কাকা বাল ঠাকরের বিরুদ্ধে আঙুল তুলেছেন ভাইপো রাজ ঠাকরে। তবে এক্ষেত্রে শাহরুখের পক্ষ নিয়ে কোনো সওয়াল নয়, বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন পাক কলাকুশলীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠান করার পরও কেন বাল ঠাকরে তার বিরুদ্ধে কোনো...
এএফপি
বোরখা পরা নিষিদ্ধ ঘোষণা করার পরিকল্পনা চলছে ফ্রান্সে। মুসলমান মেয়েদের বোরখা পরার বিষয়টি নিয়ে রাজনৈতিক হাওয়া বেশ গরম হয়ে উঠেছে। প্রকাশ্যে বোরখা পরে চলাফেরা করা যাবে কিনা সে বিতর্ক পৌঁছে গেছে ফ্রান্সের সংসদ পর্যন্ত। জানুয়ারি মাসের শেষে ফরাসি সংসদের একটি কমিটি বোরখা পরার বিরুদ্ধে যুক্তি দেখিয়ে একটি...
এপি
মার্কিন মহাকাশ যান এনডেভারের নভোচারীরা শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সর্বশেষ মডিউল স্থাপন করেছেন। ১২ বছর পর মহাকাশ স্টেশনে এটা ছিল একটা বড় ধরনের নির্মাণ কাজ।
এই মহাকাশ মিশনে নভোচারী রবার্ট বেনকেন এবং নিকোলাস প্যাট্রিক শুক্রবার মহাকাশে ভেসে বেড়ান। এ সময় তারা ১৮ টন ওজনের এই মডিউলটিকে...
রয়টার্স
তিব্বতের ধর্মীয় গুরু দালাইলামার সঙ্গে খুব শিগগিরই মিলিত হতে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি বারাক হুসেন ওবামা। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি বেইজিংয়ের মত উপেক্ষা করে এই দুই রাষ্ট্রীয় নেতা মিলিত হতে চলেছেন।
যদিও এর আগে গত বছর মার্কিন রাষ্ট্রপতি তিব্বতের একদল ধর্মীয় গুরুর সঙ্গে...
এএফপি