শেষের পাতা
বাংলাদেশ সফরে আসা তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গতকাল পৃথকভাবে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে দুই নেত্রীই বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে তুরস্কের প্রতি আহ্বান জানান। জবাবে সফররত...
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিদ্ধিরগঞ্জে আসবেন। সকাল ১১টায় তিনি সিদ্ধিরগঞ্জ বিদ্যুত্ কেন্দ্রের ভেতর নির্মিত ১২০ মেগাওয়াটের একটি ইউনিট উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেইসঙ্গে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।
প্রধানমন্ত্রী প্রথমে সকাল ১১টায়...
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক সাবেক সেনা কর্মকর্তাসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২২ জন। গতকাল ও শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
মিরপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। মিরপুর উপজেলার কচুবাড়িয়ায় গত...
ডেস্ক রিপোর্ট
রাজশাহীর বাজারগুলোতে এ সপ্তাহে চাল ও চিনির দাম বেড়েছে। কমেছে ডাল ও সব্জিসহ ভোজ্যতেলের মূল্য। গতকাল নগরীর সাহেববাজার, বিনোদপুর বাজার, শালবাগান বাজার ও নিউমার্কেট কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে নগরীর...
রাজশাহী অফিস
ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ কৃষকের ২০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। শুক্রবার রাতে এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাতেই ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পানচাষীরা জানান, শত্রুতাবশত কে বা কারা শুক্রবার রাত...
কালীগঞ্জ (ঝিনাইদহ) থেকে
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), জিয়া সেনা, শহীদ...
স্টাফ রিপোর্টার
অভ্যন্তরীণ গোলযোগ এবং অর্থাভাবে প্রশিকার দারিদ্র্য বিমোচন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। বর্তমানে গভীর সঙ্কটাপন্ন সময় পার করছে দেশের অন্যতম বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা প্রশিকা। প্রশিকার অপসারিত চেয়ারম্যান কাজী ফারুক আহম্মেদের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর স্বেচ্ছাচারিতাই প্রশিকার আজকের এ...
এমরানা আহমেদ
আবেগ, উচ্ছ্বাস আর প্রাণের হিল্লোলে নানা আয়োজনে গতকাল বরণ করে নেয়া হয় ঋতুরাজ বসন্তকে। বসন্তের প্রথম দিন উপলক্ষে এদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বর্ণাঢ্য ফাল্গুনী অনুষ্ঠানমালার। বাংলা একাডেমী চত্বরে আয়োজিত একুশের বইমেলাতেও ছিল বসন্তের ছোঁয়া। ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...
স্টাফ রিপোর্টার
আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রেমিক-প্রেমিকারা একে অন্যকে যথাসাধ্য সবচেয়ে সেরা উপহারটা দিয়ে ধন্য হতে চান। আজ দুজনেই নিজেকে উজাড় করে ভালোবাসার দিন। উপহারের চমত্কারিত্বে একে অন্যকে চমকে দেয়ার দারুণ সুযোগ। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের কৃষক ব্রু্রস অ্যান্ডার্সল্যান্ডও তার স্ত্রীকে চেয়েছেন অমন...
ডেস্ক রিপোর্ট
আগামীকাল শুরু হচ্ছে দু’দিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠক। উন্নয়ন ফোরামের বৈঠকে বাংলাদেশের ভবিষ্যত্ উন্নয়ন পরিকল্পনাদাতাদের সামনে উপস্থাপন করা হবে। এবারের বৈঠকে বাংলাদেশের সামনের বছরের উন্নয়ন কর্মসূচি ও সম্ভাবনাগুলো তুলে ধরা হবে যেন দাতারা ভবিষ্যতে অর্থ ও কারিগরি সহায়তা দেয়ার...
অর্থনৈতিক রিপোর্টার
১০ ট্রাক অস্ত্র মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীকে ৫ দিনের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় সিআইডি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে সিআইডি তাকে চট্টগ্রাম কারাগার থেকে নিয়ে যায়। বিকালে সিআইডি তাকে নিয়ে ঢাকায়...
চট্টগ্রাম ব্যুরো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর ক্যাম্পাস ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শনিবার কোনো বিভাগে ক্লাস হয়নি। কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় শ্রেণীকক্ষগুলো ছিল ফাঁকা। এদিকে গণগ্রেফতার অব্যাহত থাকায় গতকালও শিবিরকর্মী...
রাবি প্রতিনিধি
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী গতরাতে বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেন। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এ সাক্ষাত্ হয়। রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা দুই রাজনৈতিক দলের প্রধান বৈঠক করেন। তবে বৈঠকের বিষয়বস্তু...
স্টাফ রিপোর্টার
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে, বিশেষ করে জিজ্ঞাসাবাদের নামে বিরোধীদলীয় নেতাকর্মীদের নির্যাতন ও হত্যার তদন্তে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন ও ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধি দল ঢাকায় পাঠানোর আভাস দিয়েছেন এই দুই পার্লামেন্টের তিন এমপি। ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার...
এনা, লন্ডন
চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসান উল্লাহসহ গ্রেফতারকৃত ৮৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে। পুলিশের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় তাদের রিমান্ডে নেয়া হলো। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ গতকাল সকালে...
চট্টগ্রাম ব্যুরো
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্র জগতের অত্যন্ত পরিচিত মুখ নায়িকা শাবনূর। তার গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও প্রাণে রক্ষা পেয়েছেন শাবনূর, তার মা আমেনা বেগম, বাবা শাহজাহান চৌধুরী ও তাদের সফরসঙ্গী চীনা নাগরিক চ্যাং। তবে তার মা আমেনা বেগম হাতে আঘাত পেয়েছেন। গতকাল সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের...
সাতকানিয়া প্রতিনিধি
এমপি পদ বাতিল করে ভোলা-৩ আসন শূন্য ঘোষণার পর নির্বাচনী এলাকার তজুমদ্দিনে এসে দলীয় কর্মীদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের মেজর (অব.) জসিম। গতকাল মেজর জসিম ভোলা-৩ আসনের নির্বাচনী এলাকার তজুমদ্দিনে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেন। এরপর মুচিরকোনায় এলে তিনি বেশ কিছু নেতাকর্মীর তোপের মুখে পড়েন।...
লালমোহন প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে যে সংঘাত শুরু হয়েছে তা জাতীয় জীবনের সর্বস্তরে ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশী বলেছেন, দেশে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে...
স্টাফ রিপোর্টার
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রহত্যার দায় সরকার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করেছে। তাদের হিংসাত্মক অভিযান থেকে দেশকে আবার ১-১১ এর দিকে নিয়ে যাওয়ার আলামত পাওয়া যাচ্ছে। তারা...
স্টাফ রিপোর্টার
দৈনিক আমার দেশ সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে আজ রাজধানীতে মানববন্ধন করবেন পেশাজীবীরা। সম্মিলিত পেশাজীবীদের আয়োজনে বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ...
স্টাফ রিপোর্টার
১৮তম জাতীয় টিকা দিবসের দ্বিতীয় রাউন্ড আজ থেকে ১৮ ফেব্রয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হামের টিকা দেয়া এবং শূন্য থেকে ৫ বছরের সব শিশুকে ২ ফোটা করে পোলিও টিকা খাওয়ানো হবে।
এ উপলক্ষে আজ থেকে মা ও শিশু উন্নয়ন সহায়ক সংস্থা’র একটি প্রতিষ্ঠান শাহজাদপুর, গুলশানের মা ও...
স্টাফ রিপোর্টার
ফরিদপুরের সদরপুরে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে শাহসূফী ফরিদপুরীর (কুঃ ছিঃ আঃ) চারদিনব্যাপী বিশ্ব ওরস শরীফের প্রথম দিন শান্তিপূর্ণ ও ভাবগাম্বীর্যের সঙ্গে গতকাল ফজর নামাজের পর রওজা মুবারক জিয়ারতের মধ্য দিয়ে অতিবাহিত হয়। অসংখ্য জাকেরান, আশেকান, ধর্মপ্রাণ নারী, পরুষ, শিশু-কিশোরসহ বিশ্বের...
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি