| |
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
|
| |
 আবহাওয়া
|
| |
|
|
|
|
|
|
|
-
শোক ও মৃত্যুবার্ষিকী
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ মোঃ রাকিব উদ্দিনের বাবা শেখ মোঃ ফারুক আহাম্মেদ (৮০) রোববার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে সরাইলের নোয়াগাঁও শেখ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন জয়ের বড় ভাই লুত্ফর রহমান গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি বাবা-মা, স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন। সাভার প্রতিনিধি
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) সিনিয়র ভাইস চেয়ারম্যান নজীর আহাম্মদের চাচাশ্বশুর মোঃ জামাল উদ্দিন (৫০) গত রোববার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
গত ২৬ জানুয়ারি বৃহত্তর ময়মনসিংহ তিতাস গ্যাস কর্মজীবী কল্যাণ সমিতির সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শংকর দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শ্রাদ্ধানুষ্ঠান আগামীকাল দুপুরে ময়মনসিংহ জেলার গৌরীপুরে শংকর দাসের বাড়িতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি
ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রোকনউদ্দীন মোল্লা (৫৫) রোববার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, লক্ষ্মীপুরের রামগঞ্জের সাবেক এমপি মোঃ আবদুর রশীদের দশম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের বাসভবন নায়না নীড়, বাড়ি ৩৬, সড়ক ১, ব্লক-আই, বনানী, ঢাকায় কোরআনখানি এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি
মুক্তিযোদ্ধা বেগম হামিদা হকের আজ ১৩তম মৃত্যু বার্ষিকী। যুক্তরাষ্ট্র সফর কালে হঠাত্ অসুস্থ হয়ে ৯ ফেব্রুয়ারি ১৯৯৭ তিনি নিউইয়র্কের এক হাসপাতালে ইন্তেকাল করেন। হামিদা হক দৈনিক যুগান্তরের প্রধান সহ-সম্পাদক প্রখ্যাত ছড়াকার ও শিশু সংগঠক রফিকুল হক দাদুভাইর পত্নী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর তার...
|
| |
|
 |
সদস্য লগইন |
|
|
 |
|
| |
|
|