খেলাধুলা
এসএ গেমসের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল আফগানিস্তান। অপরদিকে বাংলাদেশ পাঁচবারের ফাইনালিস্ট। তাতে একবার স্বর্ণ জেতা দল তারা। ঢাকায় ১১তম এসএ গেমসে ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে একের পর এক দুর্দান্ত জয় নিয়ে দুর্বার গতিতে সোনার পদকের দিকেই ছুটছিল বাংলাদেশ। এমনকি বাংলাদেশের...
কামাল হোসেন
যেন আগে থেকেই তার চিত্রনাট্য জানা ছিল! জানতেন ১০০ মিটারের ওই স্প্রিন্ট সবার আগে তিনিই শেষ করবেন! তাইতো দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হয়েও মাটিতেই পা ছিল শেহান শেরওয়ান আবেপিতিয়ার। ভারতের কুরেশমিদ আবদুল নাজিবকে পেছনে ফেলে গেমসের সবচেয়ে কাঙ্ক্ষিত পদকটি জেতার পর এই শ্রীলঙ্কান বলছিলেন, ‘আহ! যা চেয়েছিলাম...
সবারই চোখ ছিল প্রমীলা প্রিয়দর্শিনীর দিকে। শ্রীলঙ্কান সাংবাদিকরা তো আগ বাড়িয়ে বলেই দিয়েছিলেন প্রমীলাই হতে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার দ্রততম মানবী। কিন্তু যাকে নিয়ে খুব একটা উচ্ছ্বাস ছিল না সেই নাসিম হামিদই চমকে দিলেন! এক পলকে পেছন ফেললেন অন্যদের। ১১.৮১ সেকেন্ডে যখন শেষ করলেন ল্যাপ, তখন নিজেই বিশ্বাস...
সেই পুরনো কাহিনী। সেই পুরনো চিত্র।
শুরুতেই ভেঙে পড়া। তারপর চুরমার হওয়া ব্যাটিংয়ে প্রলেপ লাগিয়ে খানিকদূর সামনে বাড়া। কায়ক্লেশে স্কোরবোর্ডে কিছু সঞ্চয় জমা করা। তারপর খানিকক্ষণ প্রতিপক্ষের ব্যাটিং চেয়ে দেখা। বোলিংয়ে পিটুনি খাওয়া। মুখ-মাথা নিচু করে মাঠ ছাড়া। ম্যাচশেষে অধিনায়কের বলা, ‘আমরা হারছি,...
এম. এম. কায়সার
নাগপুরের যে পিচে জহির খান, ইশান্ত শর্মারা যা করতে পারেননি, ঠিক সে কাজটিই করে দেখালেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ভারতীয় বোলারদের ঠেঙ্গিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে যখন ৬ উইকেটে ৫৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে, তখন কথা উঠেছিল, উইকেট ন্যাড়া, মরা, বোলারদের কিচ্ছু করার নেই। কিন্তু সেই পিচই যেন...
স্পোর্টস ডেস্ক
চারদিকে হইচই, চিত্কার-চেঁচামেচি। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। গেমস উপলক্ষে নতুনরূপে সজ্জিত হয়েছে সবকিছু। নতুনত্বের ছোঁয়ায় সবকিছুই যেন পাল্টে গেছে! নতুন আলোয় আলোকিত হয়েছে বক্সিং স্টেডিয়াম। আর এই নতুন নতুন সূর্যোদয়ের জন্ম দিয়েছেন দুই বক্সার। একজন হলেন আনসারের জুয়েল আহমেদ জনি।...
তানজীম আহমেদ
গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিধ্বস্ত হওয়ার পর এবার চেলসির কাছেও হারল আর্সেনাল। রোববার ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসি ২-০ গোলে হারায় আর্সেনালকে। দুটি গোলই করেন ইনফর্ম আইভরি কোস্ট স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। ওদিকে ইতালিয়ান সিরি ‘এ’তে টানা পঞ্চম শিরোপার দিকে এগিয়ে চলেছে ইন্টারমিলান। রোববার...
স্পোর্টস ডেস্ক
মার্শাল আর্ট উশুর সঙ্গে আমজনতার খুব বেশি পরিচিতি নেই। স্বল্পপরিচিত এই খেলাটি থেকেই এবারের একাদশ এসএ গেমসে বাংলাদেশ তুলে এনেছে দুটি স্বর্ণপদক। যার প্রথমটি জিতেছিলেন ইতি ইসলাম। আর কাল পুরুষদের নানকিউয়ান নানদাউতে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন মেজবাহউদ্দিন। তার স্কোর ছিল ১৮.২২। রৌপ্য জেতেন ভারতের...
স্পোর্টস রিপোর্টার
বিদায়ের সুর এখন ১১তম এসএ গেমসে। আজ বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে দক্ষিণ এশিয়ার অলিম্পিক গেমস বলে পরিচিত এই আসরের বাংলাদেশ পর্ব। ১৫১টি স্বর্ণের জন্য এবার দক্ষিণ এশিয়ার ৮টি দেশের প্রায় দু’হাজার ক্রীড়াবিদ লড়েছেন। সেই লড়াই অনেকটাই শেষ। আজ আসরের শেষ দিনে শুধু...
স্পোর্টস রিপোর্টার
আরচ্যারিতে স্বর্ণ জেতা হলো না বাংলাদেশের। কাল দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ জিতেছে স্বাগতিক দল। দলীয়তে নূরে আলম, সাজ্জাদ ও এমদাদুল জিতেছেন রৌপ্যপদক। এককে সজীব শেষ রৌপ্য জিতেছেন। মাথৌ মারমা ও সাজ্জাদ ব্রোঞ্জ জয় করেছেন।
স্পোর্টস রিপোর্টার
অসুস্থতার কারণে শাহজাহান আলী রনির ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে পিছিয়ে কাল নেয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। কলম্বোর স্বর্ণ ঢাকায় হারাতে হলো রনিকে। ৩১.৪০ সেকেন্ড সম নিয়ে রৌপ্য জিতেছেন তিনি। স্বাগতিক দেশের কামাল জিতেছেন ব্রোঞ্জ। এছাড়া ১–১০০ রিলেতে রৌপ্য এসেছে।
স্পোর্টস রিপোর্টার
কারাতে ও তায়কোয়ান্দোতে ব্রোঞ্জ এসেছে। রাসিউল তায়কোয়ান্দোতে ব্রোঞ্জ পেয়েছেন। অন্যদিকে কারাতেতে পদক জিতেছেন শ্রাবণী।
স্পোর্টস রিপোর্টার
অ্যাথলেটিক্সের সেরা ইভেন্ট ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে ব্যর্থ হলেও পদক জয়ের লড়াইয়ে এগিয়ে আছে ভারত। গতকাল পর্যন্ত অ্যাথলেটিক্সে তারা পেয়েছে ১০টি স্বর্ণপদক। ৮টি স্বর্ণপদক পেয়েছে শ্রীলঙ্কা।
গতকাল পুরুষদের হাইজাম্পে স্বর্ণপদক পেয়েছেন ভারতের হরিশঙ্কর রায়। রৌপ্য একই দেশের নিখিল চ্যাটার্জির। মেয়েদের...
স্পোর্টস রিপোর্টার
অ্যাথলেটিক্সে পদক তালিকা
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
ভারত ১০ ১২ ৬
শ্রীলঙ্কা ৮ ৭ ৬
পাকিস্তান ৪ ২ ৪
বাংলাদেশ ০ ২ ৪
মালদ্বীপ ০ ০ ১
জাতীয় ক্রিকেট লীগে রাজশাহীতে তুষার ইমরান এবং হাবিবুল বাশারের সেঞ্চুরিতে খুলনা তাদের প্রথম ইনিংসে কাল প্রথম দিন চট্টগ্রামের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে। টসে হেরে ব্যাট করতে নামা খুলনার দিনশেষে সংগ্রহ ৫ উইকেটে ৩২৩ রান। যাতে তুষারের অবদান ১০৯ এবং বাশারের ১০৩ রান। ৮১ রানে ৩ উইকেট নেন...
স্পোর্টস রিপোর্টার
সুপার স্পোর্ট-২
ভারত : দ. আফ্রিকা
প্রথম টেস্ট, ৪র্থ দিন
(সরাসরি সকাল ৯.৩০ মি.)
সুপার স্পোর্ট-৬/স্টার ক্রিকেট
অস্ট্রেলিয়া : ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় ওয়ানডে
(সরাসরি সকাল ৯-১০মি.)
ইএসপিএন
স্পোর্টস সেন্টার
(সরাসরি রাত ৮-৩০মি.)
টেন স্পোর্টস
রেসলিং
(বিকাল ৫-৩০ মি.)
* ইন্টারনেট থেকে পাওয়া...