Amardesh
আজঃ ঢাকা, মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি ২০১০, ২৭ মাঘ ১৪১৬, ২৩ সফর ১৪৩১     আপডেট সময়ঃ সময় : রাত ১.৩০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 কার্টুন
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
  • আন্তর্জাতিক
    ইরানের আণবিক সংস্থা প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তেহরান আজ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনার কথা জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএকে আনুষ্ঠানিকভাবে জানাবে তেহরান। তবে জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় যদি পরমাণু চুক্তি হয় তাহলে তারা ইউরেনিয়ম সমৃদ্ধ করার কাজ...
    এএফপি, ডন, রয়টার্স
    যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তুষারপাতের কারণে ওয়াশিংটনে গতকাল ফেডারেল সরকারের দফতরগুলো বন্ধ ঘোষণা করা হয়। বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ লোকজনকে এই দুর্যোগে ঘর থেকে না বেরুনোর পরামর্শ দিয়েছে। দেশটির ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে নিউজার্সি পর্যন্ত এলাকায় প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে...
    রয়টার্স, বিবিসি
    মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের ভয়াবহ হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারীর বিচার নিউইয়র্কে করার বিষয়টি তিনি নাকচ করছেন না। তবে নানা বাস্তবতা ও দেশের ভেতর থেকেই বিরোধিতা এ বিষয়টিকে জটিল করে তুলেছে। তিনি রোববার ওয়াশিংটনে এ কথা বলেন। কিউবায় গুয়ান্তানামো কারাগারে...
    রয়টার্স
    সয়াবিন বেশি খেলে এবং ধূমপানে বিরত থাকলে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমতে পারে। জাপানি একদল গবেষকের নতুন গবেষণায় একথা বলা হয়েছে। সয়াবিনের আইসোফ্লেবনস খাদ্যগুণ হরমোনে এস্ট্রোজেনের মতো কাজ করে। সেইসঙ্গে বুক ও প্রোস্টেটের হরমোন-সংশ্লিষ্ট ক্যান্সার বিরোধী উপাদানও সয়াবিনে থাকতে পারে বলে মনে...
    রয়টার্স
    চীনে গুঁড়ো দুধে আবার মেলামিন পাওয়ায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের দুগ্ধ খামারগুলো বন্ধ করে দেয়া হয়েছে। বিভিন্ন খামার থেকে মেলামিনযুক্ত প্রায় ৭২ টন গুঁড়ো দুধ আটক করা হয়েছে। চীনে ২০০৮ সালে বিষাক্ত মেলামিনযুক্ত গুঁড়ো দুধ খেয়ে কমপক্ষে ছয়জন শিশু মারা যায়। মেলামিন একটি রাসায়নিক যৌগ, যা প্লাস্টিকের...
    রয়টার্স
    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কর্তৃপক্ষ শ্রীনগরে হাজার হাজার পুলিশ ও সেনা মোতায়েন করেছে। সম্প্রতি দুটি কিশোর হত্যার প্রতিবাদে জাতিসংঘ অফিসের বাইরে বিক্ষোভ ঠেকাতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে ওই দুই কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের ছোট্ট অফিসের চারপাশে কাঁটাতারের বেড়া...
    এএফপি
    গল্প-উপন্যাসে থাকলেও থাকতে পারে, কিন্তু বাস্তবে যা ঘটেনি তেমনটিই এবার ঘটেছে ইউরোপের দেশ নেদারল্যান্ডে। নেদারল্যান্ড সরকার প্রথমবারের মতো বেলজিয়ামের কাছে তাদের খালি পড়ে থাকা কারাগার কক্ষ লিজ দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর টিলবার্গের কয়েদখানা বেশিরভাগ সময় এমনিতেই খালি পড়ে থাকে। তাই বেলজিয়ামের ৫০০...
    রয়টার্স
    বন্ধ হয়ে যাওয়া ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে দ্বিপাক্ষিক আলোচনায় পাকিস্তান কখনই ভারতের কাছে মাথা নত করেনি। সোমবার মুলতানে এমনই মন্তব্য করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। বরং তিনি দাবি করেন, ভারতকেই বাধ্য করেছি আলোচনার টেবিলে বসতে। ‘ভারত নতুন করে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক...
    এএফপি
    কোস্টারিকায় প্রথমবারের মতো প্রেসিডেন্ট হতে যাচ্ছেন একজন মহিলা। অন্তত নির্বাচনী ফলাফল তাই বলছে। লরা সিনসিলা হচ্ছেন এ দেশের প্রেসিডেন্ট। প্রাথমিক ফলে দেখা গেছে, লরা অনেকখানি এগিয়ে রয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী ওটোম সলিসের চেয়ে। লরা সিনসিলা ৪৭ ভাগ ভোট পেয়েছেন। পরাজিত প্রার্থী ওটোম সলিস লরা...
    বিবিসি
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?