শেষের পাতা
উন্নয়ন সহযোগীদের বৈঠকে অংশীদারিত্বের ভিত্তিতে সহযোগিতা চাইবে বাংলাদেশ। সুশাসন, বিদ্যুত্, জ্বালানি, কৃষি, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে বৈঠকে। এছাড়া ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৫ শতাংশ, বেকারত্ব ৪ শতাংশ নামিয়ে আনা এবং মাথাপিছু আয় ১ হাজার ৮০০ ডলারে...
অর্থনৈতিক রিপোর্টার
আওয়ামী লীগ নেতারা হিন্দুদের সম্পত্তি দখল করে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল জাতীয় প্রেসক্লাবে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ‘মওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৫৩তম বছর এবং দেশ কোনপথে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ অভিযোগ করেন। মওলানা ভাসানী...
স্টাফ রিপোর্টার
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) কারখানা থেকে সার ডেলিভারি বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাউথ ট্রেডিং কর্পোরেশন। ডিলারদের কাছ থেকে অতিরিক্ত পরিবহন চার্জ আদায় করতে না পেরে লোডিং শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করায় গতকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সার সরবরাহ বন্ধ হয়ে যায়।...
আহমেদ করিম
সাভারে গণবিশ্ববিদ্যালয়ের ১১ একর জমি গতকাল দখলের চেষ্টা চালিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কয়েক নেতা। দখল চেষ্টায় বাধা দেয়ায় গণবিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারসহ ৫ কর্মচারী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ওই জমির মূল্য প্রায় ৫০ কোটি টাকা। দখলে ব্যর্থ সন্ত্রাসীরা প্রায় ৫ লাখ টাকার নির্মাণসামগ্রী...
সাভার প্রতিনিধি
সিট দখল কেন্দ্র করে গতকাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের ২ জনসহ ৪ জন ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত দুই ছাত্রলীগ কর্মী কাওছার (ব্যবস্থাপনা ৪র্থ বর্ষ) ও আসাদকে (হিসাব বিজ্ঞান ২য় বর্ষ) রাতেই রাজশাহী মেডিকেল কলেজ...
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সিলেটে ছাত্রলীগের দীর্ঘদিনের নেতৃত্ব সঙ্কট কাটিয়ে উঠতে জেলা ও মহানগর শাখার সভাপতি এবং সম্পাদক পদে নতুন দায়িত্বশীলের নাম শিগগিরই ঘোষণা হতে পারে। বিষয়টি এখন সময়ের ব্যাপার বলে জানা গেছে। ১২ ফেব্র্রুয়ারি সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণার কথা থাকলেও তা মাসখানেক পিছিয়ে যেতে পারে। আসন্ন কমিটিকে ঘিরে...
সিলেট অফিস
‘চিংড়ি চাষ, না ধান চাষ’—এ নিয়ে বিরোধ তিন দশকের। বিষয়টি নিয়ে তাবত এনজিও চিংড়ি চাষ বন্ধের পক্ষে কাজ করছে। আর ঘের করতে না দেয়ার বিষয়টি ছিল গত নির্বাচনে খুলনা আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। এ অবস্থায় মত্স্য বিজ্ঞানীদের দাবি, খুলনা ও সাতক্ষীরার লবণাক্ত এলাকায় চিংড়ি চাষের জন্য জোন ঘোষণা জরুরি। এর...
আতিয়ার পারভেজ, খুলনা
বরাবরের মতো এবারের বইমেলাতেও কবিতার বইয়ের কাটতি কম। যদিও মেলায় প্রতিদিনই উপন্যাস, গল্প, প্রবন্ধ ইত্যাদির সঙ্গে পাল্লা দিয়ে আসছে প্রবীণ এবং তরুণ প্রতিশ্রুতিশীল কবিদের বিপুলসংখ্যক কাব্যগ্রন্থ। গত আট দিনে মেলায় এসেছে বিভিন্ন ধরনের ৮৯২টি বই। এর মধ্যে উপন্যাস এসেছে ১৭৯টি। এর সঙ্গে পাল্পা দিয়ে...
জাকির হোসেন
বিখ্যাত হওয়ার জন্য মানুষ স্ট্যান্ট দেখিয়ে বিভিন্ন রেকর্ড গড়ে সবাইকে তাক লাগিয়ে দেন। কেউ লাফ দিয়ে, কেউ দ্রুত হেঁটে, কেউ মাথায় ইট ভেঙে বা চুল দিয়ে ভারি বোঝা টেনে বা বিষধর সাপের সঙ্গে বসবাস করে। অস্বাভাবিক, অদ্ভুত এসব স্ট্যান্টবাজিতেই যেন তাদের আনন্দ। এমনি এক অস্বাভাবিক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার...
ডেস্ক রিপোর্ট
ছাত্রলীগের সংঘর্ষে আবু বকর হত্যার বিচারের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উত্তপ্ত। বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদী বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, স্মারকলিপি কর্মসূচিতে আন্দোলন আরও জোরদার হয়েছে। ছাত্রদল, প্রগতিশীল ছাত্র...
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
হতদরিদ্রদের কাছে কম দামে চাল বিতরণের ঢাকঢোল পেটানো হলেও শেষ পর্যন্ত খোলা বাজারের (ওএমএস) দামেই তাদের চাল কিনতে হবে। গতকাল খাদ্য পরিধান কমিটির সভায় হতদরিদ্রদের জন্য সহনীয় মূল্যে মোটা চাল বিক্রির ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের দেয়া প্রস্তাব নাকচ হয়ে যাওয়ায় হতদরিদ্ররা কম দামে চাল কেনার সুযোগ পাচ্ছে...
স্টাফ রিপোর্টার
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শ্রমিক কল্যাণ তহবিলের নামে ঝিনাইদহ জেলার বিভিন্ন রুটে চলছে বেপরোয়া চাঁদাবাজি। তথাকথিত শ্রমিক কল্যাণ সমিতির চাঁদাবাজদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছে এখানকার বাস ও ট্রাকের ড্রাইভাররা। অভিযোগ উঠেছে আদায়কৃত চাঁদার বিপুল পরিমাণ টাকা নিয়ে কতিপয় মহলের মধ্যে লুটপাটের মহোত্সব...
আরিফুল আবেদীন টিটো, ঝিনাইদহ
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান, এসআই জাহিদুর রহমান ও এএসআই হারুনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। থানায় আটকের পর নির্যাতনে আসামির মৃত্যু হওয়ায় এই মামলা করেন নিহত মানিকের বাবা আদু মিয়া।
গতকাল ঢাকা মুখ্য বিচারিক হাকিমের আদালতে এই মামলা করা হয়। মামলার আর্জিতে বলা হয়, ২৭ জানুয়ারি...
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
মাধ্যমিক স্তরে গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি থাকছে না। বিশেষজ্ঞদের মতামতের প্রেক্ষিতে আপাতত এ বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি চালু না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই আগামী ২০১১ সালের এসএসসি পরীক্ষায় গণিত বিষয়টির পরীক্ষা প্রচলিত প্রশ্নেই অনুষ্ঠিত হবে। এছাড়া নতুন নীতিমালায় শিক্ষা প্রতিষ্ঠানের...
স্টাফ রিপোর্টার
প্রবাসী সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী বলেছেন, জয়নাল হাজারীকে সন্ত্রাসী বলবেন না। সাংবাদিক টিপু সুলতানকে হাজারী মেরেছে, এটা অপপ্রচার। এই অপপ্রচার চালিয়ে একটি পত্রিকা ওই সময়ের সরকারকে উত্খাত করার চেষ্টা করেছে। গতকাল জয়নাল হাজারীর একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ...
স্টাফ রিপোর্টার
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হলে ৬ হাজার টাকা ট্যাক্স এবং ২০ হাজার টাকা ঘুষ দিয়ে বেরিয়েও রেহাই পাননি একজন যাত্রী। গোয়েন্দা সংস্থার সদস্যরা ক্যানপি এলাকা থেকে তার মালামাল আটক করেছে। গতকাল দুপুরে এ ঘটনা নিয়ে বিমানবন্দরে তুলকালাম কাণ্ড ঘটে। কাস্টমসের সহকারী কমিশনার আকবর আলী জিন্নাহ আমার...
স্টাফ রিপোর্টার
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে জেলা জজদের মর্যাদা তিন বাহিনীর প্রধান ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের ওপরে স্থান দেয়া সংক্রান্ত হাইকোর্টের রায় ৬ সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছেন আপিল বিভাগের চেম্বার জজ। সরকারের আবেদন গ্রহণ করে চেম্বার জজ বিচারপতি মোজাম্মেল হোসেন গতকাল এই আদেশ ওই সময়ের মধ্যে...
স্টাফ রিপোর্টার
টঙ্গী বাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের জায়েন্ট অ্যান্ড সিক্স এইচ গার্মেন্ট কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৫ ঘণ্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রী ও স্কুল- কলেজগামী ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগের শিকার...
স্টাফ রিপোর্টার, টঙ্গী
ব্রিটেনে স্টুডেন্ট ভিসার ব্যাপারে কঠোর আইন হচ্ছে। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালান জনসন জানিয়েছেন, ব্রিটেনে স্টুডেন্ট ভিসায় আসা ছাত্রদের মধ্যে ৩০ শতাংশই স্বল্পমেয়াদি কোর্স সম্পন্ন করে, কোনো ডিগ্রি অর্জন করে না। নতুন নিয়মে ভিসাপ্রার্থীদের ইংরেজিতে দক্ষতা জিসিএসই লেবেলের কাছাকাছি প্রয়োজন হবে।...
ডেস্ক রিপোর্ট
মে মাসের প্রথম সপ্তাহে ভোলা-৩ আসনের পুনঃনির্বাচন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ভোলা-৩ আসনের সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। গতকাল নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি একথা জানান।
তিনি বলেন, ভোলা-৩ আসন শূন্য ঘোষণা করে রোববার নির্বাচন...
স্টাফ রিপোর্টার