| |
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
|
| |
 আবহাওয়া
|
| |
|
|
|
|
|
|
|
-
শোক ও মৃত্যুবার্ষিকী
আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট মোঃ নুরুল হাসান (৭৪) এফসিএমএ শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. .রাজিউন)। তিনি ১৯৯০ সালে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৫ সালে সাউথ এশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৭৫ সাল থেকে ইনস্টিটিউটের সঙ্গে জড়িত থেকে মৃত্যুর আগ পর্যন্ত...
ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ছাহেব আলী (৮৭) গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৭১-এর ছাত্রনেতা আবদুল কুদ্দুস মাখনের ফুফা ও সরকারের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের বাবা। তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দৈনিক সমকালের বাবুগঞ্জ প্রতিনিধি আরিফ আহমেদ মুন্না’র দাদা আবদুল হামিদ মোল্লা (৯০) শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। বাবুগঞ্জ প্রতিনিধি
পাবনা সদর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের সমাজসেবক ও অবসরপ্রাপ্ত শিক্ষক পরিতোষ কুমার হোড় (৬২) শনিবার পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ওইদিন বিকালে জয়কৃষ্ণপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। স্টাফ রিপোর্টার পাবনা
বরগুনা জেলার মোকামিয়া দরবার শরিফের পীর মাওলানা শাহ মোহাম্মদ আবদুল আজিজের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে মোকামিয়া দরবারে শরিফে আজ সারাদিন খতমে শবীনা, দোয়ায়ে ইউনুস, খতমে খাজেগান, ইসালে সাওয়াব ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি
আজ সোমবার উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা দেবেন্দ্র নাথ ঘোষের ১০ম মৃত্যবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী আজ বিকাল ৫টায় বিপ্লবী দেবেন ঘোষ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৫ জানুয়ারি বিকাল...
|
| |
|
 |
সদস্য লগইন |
|
|
 |
|
| |
|
|