শেষের পাতা
দেশের বিশিষ্ট রাজনীতিক ও বুদ্ধিজীবীরা এক-এগারোর হোতাদের বিচার দাবি করেছেন। গতকাল এক-এগারো প্রেক্ষাপটে সংবিধান ও গণতন্ত্র রক্ষায় সাহসী ভূমিকার জন্য বিশিষ্ট ব্যক্তিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তারা বলেন, এক-এগারোর কুশীলবদের বিচার করা না হলে বারবার দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত আসবে।...
স্টাফ রিপোর্টার
ভারত-বাংলাদেশের মধ্যকার ত্রিশ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির পর থেকে ফারাক্কা পয়েন্টে পানিপ্রবাহ কমিয়ে দিয়েছে ভারত। চুক্তির শর্ত লঙ্ঘন করে এবং শর্তের দুর্বলতার সুযোগ নিয়ে শুকনো মৌসুমের ৫ মাসে ভারত গঙ্গা নদীর বেশিরভাগ পানিই চ্যানেলের মাধ্যমে একতরফাভাবে সরিয়ে হুগলি ও ভাগীরথি নদীতে নিয়ে...
এমএ নোমান
রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (পল্লী ভবন) নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল দুপুরে নিচতলার বেজমেন্টে আগুন লাগার পর ভবনের বিভিন্ন তলায় অবস্থান করা প্রায় ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে থাকে ভবন থেকে। ভবনে আটকা পড়ে অন্তত...
স্টাফ রিপোর্টার
নদী কমিশনের আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানি হিস্যা সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। আগামীতে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠক পর্যায়ক্রমে চলতে থাকবে। আলাপ-আলোচনার মাধ্যমে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তিসহ...
স্টাফ রিপোর্টার
দেশের বৃহত্তম কাগজকল কর্ণফুলী পেপার মিল লিমিটেডে (কেপিএম) কাগজ উত্পাদন এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মিলের বিপুল পরিমাণ কাগজ অবিক্রীত থাকায় চরম অর্থ সঙ্কটের কারণে গতকাল সকাল থেকে কারখানার উত্পাদন বন্ধের ঘোষণা দেয়া হয়। তবে বন্ধ ঘোষণার কারণ হিসেবে মিল কর্তৃপক্ষ বলেছে, বার্ষিক রক্ষণাবেক্ষণ...
কাপ্তাই প্রতিনিধি
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ১৭ সিবিএ নেতাসহ ৭৬ কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মচারীদের সবাই জাতীয়তাবাদী শ্রমিকদলের অঙ্গীভূত পশ্চিমাঞ্চল বিদ্যুত্ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রভাবশালী নেতা ও কর্মী। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের...
যশোর ও খুলনা অফিস
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক ‘রক্তকরবী’ এবং বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত এবং তার দুই শিষ্য নিধুবাবু ও মোহনচাঁদের দ্বন্দ্বের পটভূমিতে রচিত নাটক ‘হাফ আখড়াই’ মঞ্চায়ন হয়ে গেল গতকাল শিল্পকলা একাডেমিতে। অন্যদিকে মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে ‘মুক্তি ও মানবাধিকার’ শীর্ষক চলচ্চিত্র উত্সব। এ...
জাকির হোসেন
লাইব্রেরি শব্দটি শুনলেই মনের পর্দায় যে ছবিটি ভেসে ওঠে, সেটা হলো বিশাল এক ঘরে অসংখ্য সেলফ ভর্তি রাশি রাশি মোটা মোটা বই, টেবিল-চেয়ার, ডেস্কে বসা লাইব্রেরিয়ান আর নিঃশব্দ-নীরব পরিবেশে পড়ুয়া কিছু মানুষ। কিন্তু একুশ শতকে এসে পুরনো সে লাইব্রেরির চেহারাটা বুঝি আর ধরে রাখা যাচ্ছে না। ডিজিটাল এ যুগে আরও...
ডেস্ক রিপোর্ট
সচিব ছাড়াই চলছে আইন মন্ত্রণালয়। সচিবের অবর্তমানে গত ১৭ ডিসেম্বর থেকে মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব ফাইলে স্বাক্ষর করে তা সরাসরি প্রতিমন্ত্রীর দফতরে পেশ করেন। ওইদিন থেকে কোনো ফাইলেই সচিব বা ভারপ্রাপ্ত সচিবের স্বাক্ষর নেই।
আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইন মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল...
স্টাফ রিপোর্টার
রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই ৬ কোটি টাকার গলদা চিংড়ি সরকারের মত্স্য অধিদফতরের মান নিয়ন্ত্রণ বিভাগের ছাড়পত্র পেয়েছে। আরও ১৫ কোটি টাকার চিংড়ি রফতানির ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত খুলনা অঞ্চলের ২২টি চিংড়ি প্রসেসিং প্লান্টে প্রায় ৩০০ কোটি টাকার চিংড়ি রফতানির অপেক্ষায়...
আতিয়ার পারভেজ, খুলনা
ইসলাম ও ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গন ও জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন আলেম সমাজ। এ সময় বক্তারা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বনী ইসরাইল থেকে শুরু করে রাসুল (সা.) এবং...
স্টাফ রিপোর্টার
গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নানের সঙ্গে গতকাল রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও রিহ্যাব সদস্য আহমদ আকবর সোবহান ওরফে শাহ আলমের বাহাস হয়েছে। প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। রিহ্যাবের সভাপতি...
স্টাফ রিপোর্টার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদা বলেছেন, এক হাতে তালি বাজে না। স্পিড মানির নামে ঘুষ দেয়া বন্ধ করুন। রাজউকের দোষ-ত্রুটি ধরিয়ে দিন। রাজউকের ঘুষখোর কর্মকর্তা-কর্মচারীদের ঘুষখোর প্রমাণসহ তালিকা করে দিন। ঘুষখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে এবং প্রতিষ্ঠানটির...
অর্থনৈতিক রিপোর্টার
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলায় ছাত্রমৈত্রী নেতা রেজওয়ানুল ইসলাম সানি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় চার ছাত্রলীগ কর্মীকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আমিরুল...
রাজশাহী অফিস
পুলিশ সুপারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় সাভার থানার ওসি নাসিরউল্লাহকে ক্লোজড করা হয়েছে। গতকাল ঢাকা জেলা পুলিশ সুপার ইকবাল বাহারের পত্রাদেশে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি সিটি এসবির পুলিশ সুপার এএফএম মাসুম রাব্বানী সাভার থানা...
সাভার প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় ৩ বছরের শিশু শাকিলকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মনতাজ আলী (৪৫) ও রেহেনা বেগম (২৫) নামে দু’জনকে গ্রেফতার করেছে। নিহতের বাবা ইসাহাক আলী বাদী হয়ে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। জানা যায়, শনিবার বিকালে পুঠিয়ার শাহবাজপুর...
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
ধামরাইয়ে ৩৩৪ বোতল ফেনসিডিল বোঝাই একটি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গতকাল গ্রেফতার করেছে র্যাব। তার নাম পলাশ কুমার সাহা। সে পাবনার বেড়া থানার বেড়া দাস গ্রামের মধুসুদন সাহার ছেলে।
গোপন খবরের ভিত্তিতে র্যাব-৪ সাভার ক্যাম্পের সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে ওঁত্ পেতে থেকে...
সাভার প্রতিনিধি
ক্ষমতায় থাকার সময় নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও মৌলিক অধিকারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের জন্য বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন সফররত ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী ফার্স্টলেডি চেরি ব্লেয়ার। বিশেষ করে ২০০৫ সালে এশিয়ান...
স্টাফ রিপোর্টার
তরুণ সমাজ সব যুক্তিতর্কের ঊর্ধ্বে উঠে সাহস নিয়ে সঠিক পথে এগিয়ে গেলে দেশে দারিদ্র্য, সন্ত্রাস, জলবায়ু সমস্যাসহ বিভিন্ন সমস্যা নির্মূল করা সম্ভব হবে বলে উল্লেখ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা আমাদের তরুণদের সামনে কোনো লক্ষ্য দাঁড় করাতে পারিনি। তাই তারা আজ বিভ্রান্ত।’ যে...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি