-
শোক ও মৃত্যুবার্ষিকীকলারোয়ার অবসরপ্রাপ্ত শিক্ষক আজিবর মাস্টার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৩ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিকুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান সরকার গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তিতাস (কুমিল্লা) প্রতিনিধিসাভারে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বিশ্বাসের স্ত্রী হাসিনা খানম (৫৫) বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। সাভার প্রতিনিধিবাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পরিচালক ও সিইও কর্নেল (অব.) এম ওয়ালী উল্লাহর বাবা মোঃ হাসমত উল্লাহ (৮৭) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। ইব্রাহিমপুর স্থানীয় মসজিদে গতকাল জানাজা শেষে বাংলাদেশ বিমানবাহিনীর বাশার বেইজ গোরস্থানে তাকে দাফন করা হয়। সাবেক বিমানবাহিনী...নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম কালাম (৬৫) বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে দক্ষিণ রাজারামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সেনবাগ প্রতিনিধিআমার দেশ রামগঞ্জ প্রতিনিধি ও রামগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক পাটওয়ারী হোসেন শরীফের বাবা সমাজসেবক ডা. আনোয়ার হোসেন পাটওয়ারীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রামগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড শ্রীপুর গ্রামের ফজলুল হক পাটওয়ারীর বাড়িতে কোরআনখানির আয়োজন করা হয়েছে। রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিরাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার আহসানুর রহমান হাসিবের মা খালেদা রহমানের (৬০) কুলখানি গতকাল বাদ জুমা উপজেলা পরিষদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। কুলখানিতে রাজবাড়ী জেলা প্রশাসক ফয়েজ আহম্মদসহ জেলা ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি


সাধারণ বিভাগ
আবহাওয়া


