জাতীয়
পঞ্চগড় জেলা শহর ও শহরতলিতে এখন চলছে মাদকের ছড়াছড়ি। শহর ও আশপাশের এলাকায় অবাধে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য। আর এই মাদকের ছোবলে বিপথগামী হচ্ছে এলাকার তরুণ ও যুবসমাজ। মাদকাসক্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইসহ অনৈতিক কর্মকাণ্ড বাড়ছে। শহরের বিভিন্ন স্থানে অবাধে গাঁজা, ফেনসিডিল ও...
পঞ্চগড় প্রতিনিধি
উপজেলার দক্ষিণাঞ্চলের ভাটগাতী গ্রামে সন্ধ্যা নামলেই নেমে আসে নীরবতা। থেমে যায় মানুষের চিত্কার, শোরগোল, কোলাহল। এর একমাত্র কারণ, গত ১২ বছর ধরে এ গ্রামের ৪০ পরিবার বিদ্যুিবহীন অবস্থায় জীবনযাপন করছে।
জানা গেছে, ১৯৯৭ সালে ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে ওই গ্রামের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু...
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
মাদারীপুরের বিভিন্ন জলাশয়ে ১২০ প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। জানা গেছে, অবাধে মত্স্য আহরণ, পোনা মাছ নিধন, পানি সেচ করে ও কারেন্টজাল দিয়ে মাছ ধরা, হাওরের জমিতে কীটনাশক ব্যবহার, নদী-জলাশয় পলি মাটিতে ভরাট হওয়ায় এবং সরকারি কোনো সুষ্ঠু নীতিমালা প্রয়োগ না থাকায় দিন দিন হ্রাস পাচ্ছে মাছের উত্পাদন।...
মাদারীপুর প্রতিনিধি
মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ মিঠাখালী গ্রামে রোববার একটি সংখ্যালঘু পরিবারের বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে ৭ জন মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন ফারুক, কামাল, হারুন, বেল্লাল, আলতাফ হোসেন, আলী আকবর ও সুমন বেপারী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ...
মঠবাড়িয়া প্রতিনিধি
যমুনায় নাব্যতা ভয়াবহভাবে হ্রাস পেয়েছে। অস্বাভাবিক পানি কমতে থাকায় যমুনা ও পদ্মার বুক চিরে জেগে উঠছে অসংখ্য চর ও ডুবোচর। ফলে কাজিরহাট-পাটুরিয়া-দৌলতদিয়া এবং বাঘাবাড়ীর নৌরুটে নৌযোগাযোগ যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে যমুনা নদীর নাব্যতা সঙ্কটের কারণে বাঘাবাড়ী বন্দরে জাহাজ ভিড়তে পারছে...
পাবনা প্রতিনিধি
নাটোরের বিভিন্ন উপজেলায় প্রতিদিন কোটি কোটি টাকার মাদকদ্রব্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ মাদকের বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযান চালালেও তা কোনো কাজে আসছে না। জানা গেছে, জেলার বিভিন্ন সীমান্তে প্রতিদিন প্রাইভেট কার, নৌকা ও বাসযোগে মাদকদ্রব্য নিয়ে আসা হয়। স্থানীয় পুলিশ প্রশাসন ও প্রভাবশালী মহলকে...
সিংড়া (নাটোর) প্রতিনিধি
কেন্দুয়া উপজেলার চার লক্ষাধিক লোকের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ২ জন চিকিত্সক। এছাড়াও নানাবিধ সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটি।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দুয়ায় এক সমাবেশে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩১...
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কুষ্টিয়া জিলা স্কুলে ভর্তি পরীক্ষায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেছেন অভিভাবকরা। সোমবার এ ব্যাপারে অভিভাবকরা জোটবদ্ধ হয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। মঙ্গলবার অভিভাবকরা ডিসি কোর্ট চত্বরে জড়ো হয়ে জিলা স্কুলের দুর্নীতিবাজ পাঁচ শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন।
জানা গেছে, ২৬ ও...
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বজলুর রশীদ এখন একাই তিনটি দায়িত্ব পালন করছেন। তিনি চাটমোহর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পাশাপাশি ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একাই তিনটি উপজেলার দায়িত্ব সামলানো তার পক্ষে দুরূহ...
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
বুধবার গভীর রাতে উপজেলা সদরের দীঘি বেকারির কারখানা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় এগারো লাখ টাকা মূল্যের মালামালের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বেকারি মালিক উদয় কুমার দে কারখানায় আগুন লাগানোর অভিযোগ এনে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নামে কেশবপুর থানায় মামলা করেছেন। আগুনে কারখানার মেশিন,...
কেশবপুর (যশোর) প্রতিনিধি
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ড্রাইভারের বদলি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে। হাইকোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ ৭ কর্মকর্তাকে শোকজ করেছেন।
জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার মোঃ মোজ্জাম্মেল হোসেনকে ২...
ভাণ্ডারিয়া প্রতিনিধি
শিক্ষা কার্যক্রম উত্সাহিত করতে শুক্রবার জেলার রামগঞ্জে একদল শিক্ষাপ্রেমী তরুণের উদ্যোগে দেয়া হয় আল ইহসান ফাউন্ডেশন বৃত্তি।
জানা গেছে, পূর্ব পানপাড়ার ফতেমা (রাঃ) মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও...
লক্ষ্মীপুর প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন যাবত শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতবস্ত্রহীন দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে। দেখা দিয়েছে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগ, শীতে মৃত্যুর ঘটনাও ঘটছে। অন্যদিকে ঘন কুয়াশায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনদুর্ভোগের খবর পাঠিয়েছেন আমাদের...
আমার দেশ ডেস্ক
চরফ্যাশনের প্রায় ২০টি চরে শীত জেঁকে বসেছে। উপকূলের চরাঞ্চলে ৫০ হাজার মানুষ শীতে কাঁপছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত চরফ্যাশনের দূরবর্তী বিচ্ছিন্ন চরাঞ্চলের হাজার হাজার মানুষ গত কয়েকদিনের ঘন কুয়াশা আর হাড়কাঁপানো শীতে একদম কাবু হয়ে পড়েছে।
গত দু’দিন সরেজমিন ঘুরে দেখা গেছে, মেঘনা ও তেঁতুলিয়া...
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
দুই ছাত্র আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে হঠাত্ করেই আনুষঙ্গিক বিভিন্ন ফি দ্বিগুণ হারে বৃদ্ধি করার প্রতিবাদ করায় হলের আবাসিক দুই ছাত্রসহ এক ভর্তিচ্ছুকে প্রক্টরের নির্দেশে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ১১ দফা দাবিতে হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার আগ মুহূর্তে তাদের আটক...
মিরসরাইয়ে একটি গ্রামীণ সড়ক কার্পেটিংয়ের দুদিন পরই ধসে পড়ছে। এলাকাবাসীর বাধার মুখেও রাতের আঁঁধারে সড়কে কার্পেটিং কাজ শেষ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কে ফাটল ধরেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে জানা গেছে, ২৫ ডিসেম্বর উপজেলার ৮ নম্বর...
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও গ্রেফতার সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
পীরগঞ্জ (রংপুর) : বুধবার গভীর রাতে উপজেলার করতোয়া নদীপাড়ের বোয়ালমারীতে জুয়াড়ি এবং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
উপজেলার করতোয়া নদীপাড়ের বোয়ালমারীতে ভেণ্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সঙ্গে...
আমার দেশ ডেস্ক
স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) আওতাধীন কাপ্তাইয়ের কর্ণফুলী কাঠ আহরণ ইউনিট ও বিক্রয় প্রতিষ্ঠানের (পিএসও) প্রায় ৯০ কোটি টাকার মূল্যবান যন্ত্রাংশ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। প্রতিষ্ঠানের কাপ্তাই ও বাঘাইহাটে পরিত্যক্ত অবস্থায় এসব যন্ত্রাংশ পড়ে আছে বছরের পর বছর। দীর্ঘ ৬...
কাপ্তাই প্রতিনিধি
পান রফতানি করে ঝিনাইদহের কৃষকরা বছরে ২০ কোটিরও বেশি টাকা আয় করছেন। ঝিনাইদহের সুস্বাদু মিষ্টি পান সৌদি আরব, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ১৫টি দেশে রফতানি হচ্ছে। লন্ডন এবং আমেরিকায়ও কদর রয়েছে এই পানের। সম্ভাবনাময় পান চাষে সারসহ আধুনিক ও উন্নত প্রযুক্তি নিশ্চিত করতে পারলে বছরে এই খাত থেকে শুধু ঝিনাইদহ...
ঝিনাইদহ প্রতিনিধি
আমার দেশ সম্পাদককে হুমকি ও সাংবাদিকের ওপর হামলা এবং মামলার প্রতিবাদে সারাদেশেই প্রতিবাদ সভা, মানববন্ধন ও নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান অব্যাহত রয়েছে। এসব প্রতিবাদ সভা, মানববন্ধন ও নিন্দার বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা :
চিতলমারী (বাগেরহাট) : এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরও...
আমার দেশ ডেস্ক
ঈশ্বরদী-ঢাকা রেললাইনের পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া স্টেশনে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ ৬ ঘণ্টা বন্ধ ছিল। ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশন সূত্র জানায়, শুক্রবার রাত ৩টার দিকে মালবাহী একটি ট্রেনের সবকটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর পড়ে...
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পূর্ব ঘোষিত তিন দফা দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ আবারও প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয়। ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যকে স্মারকলিপি প্রদান করে। তিনি ছাত্রলীগের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। ছাত্রলীগের উল্লিখিত তিন দফা...
বাকৃবি প্রতিনিধি
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে । আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
গোপালগঞ্জ : গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই...
আমার দেশ ডেস্ক
সৈয়দপুরে ১৫ লাখ টাকা মূল্যের এক ট্রাক নিষিদ্ধ ঘোষিত পলিথিন আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক রোডে (বিচালীহাটি) পার্কিং করা একটি ট্রাক থেকে পুলিশ ওই পলিথিন উদ্ধার করে। তবে পুলিশ এর মালিকদের গ্রেফতার করতে পারেনি।
গোপন সোর্সে সৈয়দপুর থানা পুলিশ খবর পায়, শহরের শহীদ জহুরুল...
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা আয়োজিত মানববন্ধন উত্তর এক সমাবেশে বক্তারা বলেছেন, যুদ্ধাপরাধীরা দেশের শত্রু। তাদের বিচার বাংলার মাটিতেই হবে। সব ভয় ভীতির ঊর্ধ্বে ওঠে যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকারকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।
মঙ্গলবার দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন উত্তর...
রাজশাহী অফিস
পটুয়াখালীতে ধানকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রোববার দুপুরে শহর সংলগ্ন ইটবাড়িয়া ইউনিয়নের চান্দুখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছে ইসাহাক আলী মৃধা, শামিম মৃধা, মনির মৃধা, মজিবর...
পটুয়াখালী প্রতিনিধি
ভোটার আইডি কার্ডে কম্পিউটার দিয়ে সূক্ষ্ম কারচুপি করে বয়স বাড়ানোর অভিযোগ উঠেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার শতাধিক নতুন প্রস্তাবিত বৃদ্ধার বয়স নিয়ে। এতে ভুয়াদের চাপে প্রকৃত দুস্থ বয়স্করা বাদ পড়ছেন বলে গতকাল অনেকেই অভিযোগ তুলেছেন। আর উপজেলা সমাজসেবা অফিস এ অভিযোগের সত্যতা স্বীকার করেছে।
জানা যায়,...
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
২০০৯ সালে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন ছিল অস্থির। প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি জর্জরিত ছিল অন্তর্কোন্দলে। ঘরের আগুন সামাল দিতেই সারাবছর হিমশিম খেতে হয়েছে তাদের। উভয় দলের নেতাকর্মীদের পুঞ্জীভূত ক্ষোভ নানা অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়। তবে আওয়ামী লীগের কোন্দল ছিল তুলনামূলক বেশি। দলটির চার...
মজুমদার নাজিম উদ্দিন চট্টগ্রাম
নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজারের বিনোদন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বাড়ছে। পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন স্পটগুলো এখন পর্যটকে টইটুমু্বর। সমুদ্র সৈকত, হিমছড়ি ঝরনা, ইনানীর পাথুরে সৈকত, সেন্টমার্টিন দ্বীপ, মহেশখালীর আদিনাথ মন্দির ও ডুলাহাজরা সাফারি পার্ক, রামু রামকোট মন্দির পর্যটক স্পটে...
এএইচ সেলিম উল্লাহ উখিয়া (কক্সবাজার)
বেতন-ভাতা পরিশোধ না করায় ঝিনাইদহের শৈলকূপা পৌরসভায় বুধবার তালা দিয়েছে ক্ষুব্ধ কর্মচারীরা। গত দু’দিন ধরে পৌর কার্যালয় তালাবদ্ধ থাকায় উন্নয়ন কর্মকাণ্ডসহ জনগুরুত্বপূর্ণ কাজে নেমে এসেছে স্থবিরতা । কর্মচারীরা বেতন না পেলে পৌরসভার সব ধরনের সেবামূলক কাজ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। পৌর পরিষদ সূত্র...
শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
পাকিস্তান আমলে নির্মিত লাকসাম-চাঁদপুর রেলপথের অবস্থা নাজুক হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে লাকসাম-চাঁদপুর রেলপথের সংস্কার নেই। যে কোনো সময় লাকসাম-চাঁদপুর রেলপথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রেল সূত্রে জানা যায়, লাকসাম-চাঁদপুর রেলপথে ব্যবহৃত প্রস্তুতকৃত রেলের পাত ১৯৩০-৩৫ সালে অন্যত্র ব্যবহার করে...
এমএসআই জসিম লাকসাম
দেশের বিভিন্ন স্থানে গতকাল ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা :
বগুড়া : বগুড়ায় গত...
আমার দেশ ডেস্ক
যশোর জেলার প্রথম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হাজারিলাল তরফদার ওরফে গোসাই। সবাই তাকে গোসাইদা বলেই চেনেন। এই গোসাইদা বীর প্রতীক উপাধি পেয়েও আজ পর্যন্ত মুক্তিযোদ্ধা ভাতাসহ খেতাবের ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। তিনি চৌগাছা উপজেলার রানীয়ালী গ্রামের বাসিন্দা। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর একটি কুচক্রী মহল তার...
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের লোকমান হোসেনের রুটি-বিস্কুটের দোকান (বেকারি) থেকে গত সোমবার পুলিশ ছিনতাই করা আরও ২৮ বস্তা চিনি উদ্ধার করেছে। এর আগে ২৭ ডিসেম্বর একই স্থান থেকে ১১৩ বস্তা চিনিসহ লোকমান হোসেনকে আটক করা হয়। কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরগঞ্জ এলাকায় ২৩ ডিসেম্বর রাতে...
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
ফরিদগঞ্জের শীর্ষ সন্ত্রাসী লিটন হাজারীকে বুধবার সকালে উপজেলা সদর থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ফরিদগঞ্জ থানা পুলিশ স্থানীয় চড়বড়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী লিটন হাজারী ফরিদগঞ্জ থানার মোস্ট ওয়ান্টেট তালিকাভুক্ত সন্ত্রাসী। এছাড়াও তার বিরুদ্ধে থানায়...
ফরিদগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার ধোবাউড়া উপজেলার ২২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবদুল আউয়ালের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে বিশেষ...
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় অপরিকল্পিতভাবে ইটভাটা নির্মাণের প্রতিবাদকারী আংগুরা বেগমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। উপজেলার ১৪ নম্বর দক্ষিণ রাঙ্গুনিয়া ইউনিয়নের মোহাম্মদপুর পাহাড় সংলগ্ন কৃষিজমিতে ইটভাটা নির্মাণকারী তাজুল ইসলাম, আব্বাস উদ্দিন চৌধুরী ও খোকন কান্তি পালের বিরুদ্ধে এর আগে চট্টগ্রামের পরিবেশ...
চট্টগ্রাম ব্যুরো
পাবনার আতাইকুলা, সাঁথিয়া ও সুজানগর উপজেলায় আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীদের হামলা, চাঁদাবাজি ও মিথ্যা মামলার অত্যাচারে বিএনপির নেতাকর্মীরা বাড়ি থেকে বের হতে পারছেন না। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আতাইকুলা, সাঁথিয়া ও সুজানগর উপজেলার...
স্টাফ রিপোর্টার পাবনা
নওগাঁর রানীনগরে একই দিনে দুই ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ফরিদ উদ্দীন (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার গহেলাপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ফরিদ উদ্দীন বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর রাতে বাড়িতে ফিরে আসেনি। পরদিন সকালে...
রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
শিক্ষার্থীদের চারু-কারুশিল্প বিষয়ে সুদক্ষ করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে দশ দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী। মঙ্গলবার সকাল ১০টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান। এ সময় উপ-উপাচার্য ও চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা...
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গ্যাস সঙ্কটে যমুনা সার কারখানার উত্পাদন গতকাল গভীর রাতে বন্ধ হয়ে গেছে। এতে করে প্রতিদিন উত্পাদন ঘাটতি হচ্ছে ১ হাজার ৭শ’ মেট্রিক টন। গতকাল থেকে শুরু হয়েছে সারের সর্বোচ্চ চাহিদার ইরি-বোরো মৌসুম। ঘাটতি মোকাবিলায় জরুরি আগাম ব্যবস্থা না নিলে সরকারকে তীব্র সার সঙ্কটের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা...
ইউসুফ আলী জামালপুর
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, আন্তর্জাতিক আইন মেনেই রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো হবে। বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার এখন অনেকটা নমনীয়।
ড. আবদুর রাজ্জাক...
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বান্দরবানের ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ মেলা শুরু হচ্ছে ১৪ জানুয়ারি। এ মেলা চলবে ৫ দিন। গতকাল বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বোমাং রাজপুত্র চহ্লা প্রু জিমি, সাংবাদিক অধ্যাপক ওসমান গণি, একেএম জাহাঙ্গীর, মনিরুল ইসলাম মনু, এমএ মালেক, আমিনুল ইসলাম বাচ্চু, এনামুল হক...
বান্দরবান প্রতিনিধি
কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। বেলার পক্ষ থেকে দেয়া এ নোটিশে ওই ইটভাটার বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেয়া হয়েছে তা সাতদিনের মধ্যে জানাতে...
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
বিভিন্ন পথে প্রতিদিন ঝিনাইদহে ঢুকছে মাদকদ্রব্য। নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেনসিডিল, গাঁজা, হেরোইন এমনকি ইয়াবা ট্যাবলেট পর্যন্ত ঝিনাইদহে অবাধে কেনাবেচা হচ্ছে। মাদকের নীলদংশনে যুবসমাজ ধ্বংসের সম্মুখীন হয়ে পড়েছে। মাদকসহ বিক্রেতারা গ্রেফতার হলেও কয়েকদিনের মধ্যে তারা মুক্তি পেয়ে পুরনো পেশায় ফিরে যাচ্ছে।...
আরিফুল আবেদীন টিটো ঝিনাইদহ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গ্রামপুলিশ সদস্যরা আর্থিক অভাব-অনটনে মানবেতর জীবনযাপন করছেন। মাস শেষে যে বেতন পান তা দিয়ে এক সপ্তাহের ব্যয়ও মেটে না। তাই বেতন বৃদ্ধি, চাকরি জাতীয়করণ ও অবসরভাতা প্রদানসহ আট দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের অধীনে...
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
সোস্যাল প্রটেকশন অ্যান্ড ইক্যুটেবল অ্যাকসেস টু হেলথ ফর রিকশা পুলারস ইন রাজশাহী সিটি কর্পোরেশন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টের মাধ্যমে ত্রিপক্ষের সহযোগিতায় একটি তহবিল গঠন করা হবে। যার সুবিধা ভোগ করবেন কর্পোরেশন এলাকার সব রিকশা ও ভ্যানচালকরা। এর মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা ও আর্থ-সামাজিক...
রাজশাহী অফিস
মির্জাগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তাসহ ৩৬টি শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদটি দীর্ঘদিন শূন্য থাকায় অনিয়মের অভিযোগ উঠেছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছড়াও বর্তমানে বরাদ্দকৃত ৪টি...
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
ছাত্রদলের আলোচনা সভা
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেড়া পৌর ছাত্রদলের উদ্যোগে গতকাল সকালে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফকির রাইস মিল চত্বরে পৌর ছাত্রদল সভাপতি শামছুল ইসলাম চৌধুরী সজীবের সভাপতিত্বে আাালোচনা সভায় বক্তব্য রাখেন বেড়া পৌর বিএনপির সভাপতি...
বনাঞ্চলবেষ্টিত চুনারুঘাটের প্রত্যন্ত অঞ্চলে অবাধে ফার্নিচারের কারখানা গড়ে উঠেছে। চুনারুঘাটে প্রায় দুই হাজার অবৈধ ফার্নিচার কারখানা রয়েছে; যার কোনো কাঠ কেনা এবং চেরাই করার অনুমতি নেই। এতে সংরক্ষিত বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে। সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। চুনারুঘাটের বিভিন্ন জায়গা ঘুরে জানা...
মোঃ আলমগীর হোসেন চুনারুঘাট (হবিগঞ্জ)
চুনারুঘাটে কৃষক দলের শোভাযাত্রা
জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় চুনারুঘাটে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মধ্যবাজারে এক পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী। বক্তব্য রাখেন কৃষক দলের সভাপতি...
হালকা-পাতলা গায়ের গড়ন। ঘুমের সময়টুকু বাদ দিয়ে বাকি সময় পানের রসে ভরা থাকে মুখ। বিনয় আর আনুগত্যই যেন তার সম্বল। কুলাউড়া জংশন স্টেশন বুক স্টলের হিরা বললেই কুলাউড়ার সব শ্রেণীর মানুষ তাকে এক নামেই চেনেন হিরা মিয়া। তার বয়স ৫০ পেরিয়েছে ৬ বছর আগে। গ্রামের বাড়ি কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামে। বাবা মৃত...
চৌধুরী আবু সাঈদ ফুয়াদ কুলাউড়া
রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসছে। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এসে কাউয়াদীঘির হাওরের আওয়াবিল, চারুবিল, কাপনিবিলে জড়ো হয়। এ সুযোগে একশ্রেণীর পাখি শিকারি তত্পর হয়ে ওঠে। ফাঁদজাল, কারেন্ট জালের ফাঁদ পেতে বন্দুক, এয়ারগান দিয়ে পাখি শিকারে মেতে ওঠে। বছরের এ মৌসুমে খাবারের...
আউয়াল কালাম বেগ রাজনগর (মৌলভীবাজার)
আমার দেশ-এর সঙ্গে একান্ত সাক্ষাত্কারে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ফোরামের আহ্বায়ক, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার ৩৯ বছর পরও দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেনি। তিনি বলেন, উর্দিপরা স্বৈরশাসক এবং পার্লামেন্টারি স্বৈরশাসকের মধ্যে...
নাজমুল ইসলাম মকবুল বিশ্বনাথ
ব্রিটেনের নির্বাচনী হাওয়া লেগেছে সিলেটের সর্বত্র। বিশেষ একটি আসনের প্রার্থীরা গত দু’মাস থেকে অবিরাম সিলেটের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও মতবিনিময় করে যাচ্ছেন। ঈদুল আজহার সময় ব্রিটিশ পার্লামেন্ট এমপি রেসপেক্ট পার্টির চেয়ারপার্সন মি. জর্জ গ্যালওয়ে তার মনোনীত প্রার্থী আবজলসহ সিলেটি প্রবাসীদের একটি...
আবদুল আহাদ, গোলাপগঞ্জ (সিলেট) থেকে
চুনারুঘাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিলে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গোপন ব্যালটে সমানসংখ্যক ভোট পেয়ে দ্বৈতভাবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোঃ আলমগীর হোসেন (আমার দেশ) ও সিরাজুল হক (দৈনিক দিনকাল)। এর মধ্যে মোঃ আলমগীর হোসেন ২০১০ সালের সভাপতি এবং সিরাজুল হক ২০১১ সালের জন্য...
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
গত এক সপ্তাহে সিলেট নগরীতে চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। আমনের ভরা মৌসুমে হঠাত্ চালের বাজারের উত্তাপে স্বল্প আয়ের ক্রেতারা বেশ শঙ্কিত হয়ে পড়েছেন। এমনিতে বিশ্বমন্দা এবং কর্মসংস্থানের অভাবে সাধারণ লোকদের নাভিশ্বাস অবস্থা। তার ওপর হঠাত্ নতুন ধান ওঠানোর মৌসুমে চালের দাম বেড়ে...
সিলেট অফিস
মৌলভীবাজারে গত বুধবার র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ নোটবই উদ্ধার করেছে। নিষিদ্ধ বই রাখার অভিযোগে জেলা শহরের পাঁচটি লাইব্রেরিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্রে জানা গেছে, গত বুধবার মৌলভীবাজার শহরের চৌমোহনাসহ শহরের বিভিন্ন লাইব্রেরি ও...
মৌলভীবাজার প্রতিনিধি