-
শোক ও মৃত্যুবার্ষিকীবাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের উপদেষ্টা, আজীবন বিপ্লবী কমরেড মণি সিংহের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯০ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন। দিবসটি পালন উপলক্ষে নেত্রকোনা জেলার দুর্গাপুরে ৭ দিনব্যাপী ‘কমরেড মণি সিংহ মেলা’সহ সারাদেশে...হালিশহর আই-ব্লকের সমাজসেবক মোঃ সিরাজুল ইসলাম ভূঞা মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিসাভারে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. খান শহীদুল হকের পিতা মোহাম্মদ খাঁ (৮০) শনিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...রাাজিউন)। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। সাভার প্রতিনিধিনারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কৃষ্ণপুরা নিবাসী আনজুমান আরা (মাজেদা) (৮৭) গতকাল দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ১ ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। বিজ্ঞপ্তিঢাকা মহানগর আওয়ামী যুবলীগ উত্তর কার্যকরী কমিটির সদস্য মোঃ আলমগীর বাদল (৪৬) গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মিরপুর পীরেরবাগ জামে মসজিদে প্রথম এবং শেওড়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে শেওড়াপাড়া কবরস্থানে দাফন করা হয়।...জামায়াতে আহলে হাদিসের সিরাজগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ সানাউল্লাহ শেখ গত ২৮ ডিসেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বিজ্ঞপ্তিবাগেরহাট শহরের মুনিগঞ্জ নিবাসী বারুইপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম শেখ সুলতান আলীর স্ত্রী রাবেয়া খাতুন (৮২) সোমবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। বাগেরহাট প্রতিনিধিবরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার বোন ও বরগুনা সদর ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল কাদের মিয়ার স্ত্রী মোসাম্মত্ মনোয়ারা বেগম মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বরগুনা প্রতিনিধিবাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও খুলনা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তিলক কুমার গোস্বামীর মা রেখা রানী গোস্বামী গতকাল পরলোকগমন করেন। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তিইনস্টিটিউট অব হজরত মুহাম্মদ (সাঃ) এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা আহমেদ শফি মাকসুদ গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। আগামীকাল শুক্রবার বাদ জুমা বারিধারা জামে মসজিদ প্রাঙ্গণে এবং বেলা ৩টায় বনানীর ইনস্টিটিউট অব হজরত মুহাম্মদ (সাঃ) এর কার্যালয়ে (বাড়ি নং ২২, রোড নং ২৭) তার জানাজা...সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক নবাব আলী মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিদিনাজপুরের নবাবগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমানের মাতা মোসাম্মত্ আনোয়ারা বেওয়া সোমবার ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি....রাজিউন। তিনি ৩ মেয়ে ও ১ ছেলে রেখে যান। নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঢাকা সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাফিজ উদ্দিন (৬৫) গত ২৯ ডিসেম্বর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ঢাকা সিটি কলেজে তার দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে তিনি ৩৩ বছরই অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। আগামীকাল ১ জানুয়ারি শুক্রবার বাদ আসর কলেজ প্রাঙ্গণে তার...রংপুর শহরের বিএড কলেজের শিক্ষক ও রাধাবল্লভ মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ মোঃ তোয়াহার কুলখানি আজ। কুলখানিতে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মোঃ তোয়াহা নাট্যাভিনেত্রী আলেয়া ফেরদৌসীর বাবা। বিজ্ঞপ্তিসাবেক উপসচিব মীর শওকত আলীর স্ত্রী জাহানারা বেগম সোমবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ বাদ আসর তার গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলার দামলায় মীরবাড়ীতে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিটাঙ্গাইল জেলার ঘাটাইল উপজে-লার ছয়ানী বকশিয়া গ্রামের সমাজসেবক আরমান আলী খানের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আরমান আলী খান ফাউন্ডেশন ও পরিবারের পক্ষে ছয়ানী বকশিয়া পশ্চিম-উত্তর পাড়া জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিবিরোধী পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষা আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ সুলতানের আজ ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রদল জাতীয় কার্যকরী সংসদ বিকাল ৪টায় ৮ বি. বি. এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে। ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...


সাধারণ বিভাগ
আবহাওয়া


