এক্কাদোক্কা
ছোটদের পত্রিকার জগতে যুক্ত হলো আরেকটি নতুন পত্রিকা। মঈনুল হক চৌধুরী সম্পাদিত এই নতুন পত্রিকাটির নাম— ‘কিশোর সাময়িকী’। স্বল্প পরিসরের এই ম্যাগাজিনটিতে ছোটদের ভালো লাগার মতো অনেক বিষয় রয়েছে। এর মধ্যে— গুণীজন পর্বে প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়াকে নিয়ে লেখা এবং তার লেখা একটি নতুন ছড়াও রয়েছে। মুহম্মদ...
আবুল হোসেন আজাদ
বিজয়ের মাস এলে
মুক্তিযুদ্ধ করে
সেই যে একাত্তরে
বিজয় পেলাম অবশেষে
ষোলই ডিসেম্বরে।
পঁচিশে মার্চ রাতে
পাক সেনাদের হাতে
প্রাণ হারালো কত মানুষ
ঘুমিয়ে বিছানাতে।
তাইতো রণাঙ্গনে
শত্রু সেনার সনে
ভীষণ রকম যুদ্ধ করি
জীবন মরণপণে।
বিজয়ের মাস এলে
মনের আলো জ্বেলে
চাওয়া...
আমরা অনেক কিছু জানি আবার অনেক কিছু জানি না। অজানাকে জানার জন্য মনে এসে ভিড় করে নানা প্রশ্ন। সেসব প্রশ্ন পাঠিয়ে দাও এক্কাদোক্কার ঠিকানায়। তোমাদের প্রশ্নের জবাব দেয়ার জন্য খোলা হচ্ছে নতুন বিভাগ ‘জানতে চাই’। প্রশ্নের সঙ্গে তোমার নাম-ঠিকানা অবশ্যই উল্লেখ করবে। আর খামের উপরে লিখবে ‘জানতে চাই’।...
সি অ্যানিমোন রঙ-বেরঙের পাপড়ি ছড়িয়ে সমুদ্রের বুকে ঘুরে বেড়ায়। দেখতে অবিকল ফুলের মতো হলেও এগুলো আসলে এক ধরনের প্রাণী। রাক্ষুসে এই প্রাণীগুলোর মাথায় রঙ-বেরঙের যে পাপড়ি থাকে, সেগুলোর সাহায্যে এরা শিকার ধরে খায়। এগুলোকে বলা হয় টেনটাকল্স।
সি অ্যানিমোনের কোনো কোনো প্রজাতির চোখ থাকে আবার কোনো কোনো...
নারগিস আকতার
(পূর্ব প্রকাশিতের পর)
: চিন্তা করে কোনো পথ পেয়েছো?
ডরোথি বললো, এখনো পাইনি। অথচ ওকে উদ্ধার করা দরকার। আর তার চেয়েও বেশি দরকার বন্ধুর বিপদে বন্ধুকে সাহায্য করা।
সারস বললো, এটা খুব খাঁটি কথা বলেছো। তো তোমাদের বন্ধুটা কে?
ডরোথি আঙুল তুলে নদীর মাঝে ঝুলে থাকা কাকতাড়ুয়াকে দেখালো।
সেদিকে তাকিয়ে...
মূল : লেম্যান ফ্রাঙ্ক বাউম, ভাষান্তর : মোহাম্মদ সাফিউন নাসির
কাকতাড়ুয়াটাকে ফিরে পাওয়ার পর সবাই যেনো নতুন করে সাহস ফিরে পেলো। আবার শুরু হলো হলুদ পথের সন্ধানে চলা। সারসও কিছুটা পথ ওদের সঙ্গে উড়ে উড়ে চললো। তারপর এক জায়গায় এসে বললো, এবার যেতে হয় আমাকে। খাবার সংগ্রহের জন্য বেরিয়েছিলাম। বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে।
ডরোথি বললো, তোমাকে ধন্যবাদ বন্ধু। মনে...
একদল মেঘ উড়ে আসছিল। সবুজ পাহাড়টা ভাবল পেঁজা তুলার মতো মেঘগুলো বুঝি তার কাছে আসবে। তাই অপেক্ষায় রইল। মেঘেরা কিন্তু তাদের মতো করে খুব ধীরে ধীরে পা ফেলে ফেলে চলছে। তাদের তো তাড়া নেই। কিন্তু সবুজ পাহাড়ের তর সয় না। মেঘেদের ওপর ভীষণ বিরক্ত হলো সে— ইস্, মেঘগুলো কী যে অলস না।
অপেক্ষায় থাকতে থাকতে দুপুর...
শাহনেওয়াজ চৌধুরী