জাতীয়
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় স্কুলছাত্র হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ রবিউল হাসান এ রায় প্রদান করেন। দণ্ডিতরা হলো একই উপজেলার পূর্ব সুবিদপুর গ্রামের আঃ রাজ্জাক, মোঃ রাসেল,...
বরিশাল অফিস
খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের বলেছেন, দূতাবাসের নিরাপত্তার নামে কোনো ভারতীয় ফোর্স বাংলাদেশে আনার ষড়যন্ত্র এ দেশের জনগণ মেনে নেবে না। আর এ ষড়যন্ত্র জনগণ সফল হতেও দেবে না। তিনি আরও বলেন, বর্তমান সরকার ’৭২-এর সংবিধান প্রতিষ্ঠার নামে একটি ধর্মহীন শিক্ষানীতি জাতির ঘাড়ে...
বরিশাল অফিস
সরকারি নীতিমালার তোয়াক্কা না করে অসাধু খুচরা দোকানিরা ভারতীয় ভেজাল সার এবং কীটনাশকের রমরমা ব্যবসা অবাধে চালিয়ে যাচ্ছে মতলবের বিভিন্ন হাটবাজারে। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন এলাকার নিরীহ কৃষক।
জানা গেছে, স্থানীয় অসাধু খুচরা ব্যবসায়ীরা সারে ভেজাল মিশিয়ে লাইসেন্সপ্রাপ্ত সার ডিলারদের চেয়ে...
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
কাল শুক্রবার থেকে বরিশালে শুরু হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীদের ভর্তি লড়াই। বিভাগীয় সদর বরিশাল নগরীতে মাত্র ২টি সরকারি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে সাড়ে ৩ সহস্রাধিক শিশু ভর্তি পরীক্ষায় অংশ নেবে, যা আসন সংখ্যার পাঁচগুণ। ফলে উত্কণ্ঠার শেষ নেই অভিভাবক মহলে। অনেকে সন্তান ভর্তির লক্ষ্যে...
আবু জাফর সাইফুদ্দিন, বরিশাল
আশাশুনিসহ দেশের দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষ নিয়ে স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের বৈদেশিক মুদ্র অর্জনের অন্যতম মাধ্যম চিংড়ি চাষের বিরুদ্ধে চক্রান্ত করে সুকৌশলে প্রত্যন্ত অঞ্চলে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করা হচ্ছে। ফলে চিংড়ি ঘেরগুলোতে হত্যা, লুট, দখল-বেদখল প্রতিনিয়ত হচ্ছে।...
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি (সাতক্ষীরা)
বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শিপইয়ার্ড স্থাপনের জন্য সরকারি কর্মকর্তারা অজ্ঞতার কারণে উপকূলীয় এলাকায় বনাঞ্চলের জায়গা ইজারা দিয়েছেন। এতে যদি গাফিলতি ও অবহেলার প্রমাণ পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে সংশ্লিষ্ট থানার ওসিকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে।...
সীতাকুণ্ড ( চট্টগ্রাম ) প্রতিনিধি
তিন যুগেও আলোর মুখ দেখেনি রূপপুর আণবিক শক্তি প্রকল্প। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আণবিক শক্তি কমিশনের তত্কালীন চেয়ারম্যান ড. ওয়াজেদ মিয়া পরিদর্শন করেন এবং অচিরেই এই প্রকল্প চালু হবে বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বাস্তবায়ন হয়নি। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা...
জহুরুল ইসলাম, পাবনা
মেহেন্দীগঞ্জে ছাত্রলীগ কর্মীর ধর্ষণের শিকার এক কিশোরীর পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমানে নির্যাতিতা মেয়েটি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করায় ক্ষিপ্ত হয়ে উঠেছে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা। তাদের হুমকিতে নিজ বাড়িতে যেতে পারছেন না মেয়ের...
বরিশাল অফিস
বিপুল উত্সাহ-উদ্দীপনা আর আনন্দমুখর পরিবেশে বরিশালের কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। বিজয় দিবস উপলক্ষে বরিশাল সিটি করপোরেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। হাজার হাজার নারী-পুরুষ নদীর দু’পাড়ে ভিড় করে এ প্রতিযোগিতা উপভোগ করে।
মঙ্গলবার বিকালে কীর্তনখোলা নদীর দপদপিয়া ফেরিঘাট থেকে...
বরিশাল অফিস
উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের আবদুল জলিল বেপারীকে কুপিয়ে আহত করেছে ইউপি চেয়ারম্যান কবির মল্লিকের সন্ত্রাসী ছেলে মাসুম মল্লিকসহ ৭/৮ সন্ত্রাসী। জানা গেছে, গত বুধবার জলিল বেপারী তার নিজ বাড়িতে যাওয়ার পথে জনৈক বাবুল হাওলাদারের বাড়ির কাছে পৌঁছামাত্র মাসুম মল্লিক, সেলিম মল্লিক, এমদাদুল, সোহেল,...
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বিএম কলেজ ছাত্রাবাসের নিরাপত্তা দাবি
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ঘটনার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে বিএম কলেজের অশ্বিনী কুমার হলের ছাত্ররা। নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার এ ছাত্রাবাসের ছাত্ররা অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে। তাদের দাবিকৃত ১০ দফা দাবির মধ্যে রয়েছে—কলেজ...
কুলিয়ারচরে অ্যাডভোকেসি সভা
ডেমিয়েন ফাউন্ডেশন ও আইসিডিডিআরবির যৌথ ব্যবস্থাপনায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মঙ্গলবার সকাল ১১টায় ‘শিশুদের যক্ষ্মারোগ’ বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ আবু ওবায়দার সভাপতিত্বে...
বান্দরবানের আলীকদম উপজেলায় ফের ১২ মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) আটক হয়েছে। গত সোমবার রাতে আটককৃত ৫ জনকে পুশব্যাক ও ৭ জনের বিরুদ্ধে বৈদেশিক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আলীকদম থানার ওসি নিয়াজ মোহাম্মদ সাংবাদিকদের জানান, গত সোমবার রাতে পুলিশ উপজেলার পানবাজার, বাসস্টেশন, বার্মাপাড়া...
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
চট্টগ্রামের মীরসরাইয়ের নিজামপুর কলেজে ফেল করা ছাত্রদের ফরম ফিলআপ করানোর দাবিতে ছাত্রলীগ কর্মীরা গতকাল সন্ধ্যায় কলেজের অফিস কক্ষে হামলা ও অগ্নিসংযোগ করেছে। এসময় উচ্ছৃঙ্খল কর্মীরা কলেজের অধ্যক্ষ কীর্তিভূষণ ভৌমিকসহ বেশ কয়েক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
নিজামপুর কলেজে চলতি বছর এইচএসসি...
চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, কৃষকরা এদেশের জাতীয় বীর। কৃষকদের নিরলস পরিশ্রমের কারণে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা ঘুরে দাঁড়িয়েছি। বিশ্বব্যাংকের পরামর্শে দেশে আর কোনো ব্যাংক বন্ধ হবে না। মঙ্গলবার দুপুরে জামালপুরের ছনটিয়ায় কৃষি ব্যাংকের কৃষিঋণ বিতরণ কার্যক্রমে...
জামালপুর প্রতিনিধি
১৫ দিনের ব্যবধানে লামায় আবারও বুনো হাতির আক্রমণে আইয়ুব আলী নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় হাতির কবল থেকে পালাতে গিয়ে আহত হয়েছেন তিন ইটভাটা শ্রমিক। এছাড়াও হাতির পাল রাতভর তাণ্ডব চালিয়ে একই এলাকার ৫টি বসতঘর, বেশ কয়েকটি পানের বরজ ও কলা-বাগানের ব্যাপক ক্ষতিসাধন করেছে। গত সোমবার রাতে উপজেলার...
লামা (বান্দরবান) প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ‘টিপাইমুখ বাঁধ ও বিপর্যস্ত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, টিপাইমুখ বাঁধের কারণে বাংলাদেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। বিরানভূমিতে পরিণত হবে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় জনপদ। উজানে বাঁধ নির্মাণের কারণে প্লাবনভূমি ক্ষতিগ্রস্ত হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য...
সিলেট অফিস
মতলবের অধিকাংশ রাস্তার সিলকোট ও ইট উঠে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে । ফলে মতলব উত্তরের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, ছেঙ্গারচর বাজার-উপজেলা কার্যালয়, ছেঙ্গারচর বাজার-বউ বাজার, বউ বাজার-গজরা বাজার, নিশ্চিন্তপুর-দুর্গাপুর, নতুন বাজার-বেড়িবাঁধ-গৌরাঙ্গ...
গিয়াস উদ্দিন মিলন ও মাহবুব আলম লাভলু, মতলব (চাঁদপুর)
বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ, গ্রেফতার সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
নাটোর : নাটোরে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ নজরুল ইসলাম নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার রাতে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকবিরোধী...
আমার দেশ ডেস্ক
তিন দফা দাবি না মানায় মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান ধর্মঘট করে। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে ভবনের সামনে চার ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করে। ফলে বিশ্ববিদ্যালয়ের সব গুরুত্বপূর্ণ...
বাকৃবি প্রতিনিধি
আমার দেশ সম্পাদককে হুমকি ও সাংবাদিকের ওপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ সভা, মানববন্ধন কর্মসূচি এবং নিন্দা প্রকাশ অব্যাহত রয়েছে। এসব নিন্দা প্রকাশ ও প্রতিবাদ সভার বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা :
ফুলগাজী (ফেনী) : হুমকি, হামলা ও মামলার নিন্দা জানিয়ে বিবৃতি...
আমার দেশ ডেস্ক
সেমিনার
চুয়াডাঙ্গায় সোমবার দুপুরে ‘রফতানি বাণিজ্য পরিচিতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্প ও বণিক সমিতির সহযোগিতায় বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো জাতীয় রফতানি প্রশিক্ষণ কর্মসূচি ২০০৯-২০১০-এর আওতায় এ সেমিনারের আয়োজন করে। সোমবার জেলা শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি...
নীলফামারী-জলঢাকা সড়কের কচুকাটায় সোমবার এক সড়ক দুর্ঘটনায় সার ডিলার জীবন কুমার সাহা নিহত হয়েছেন। তিনি মোটর সাইকেলযোগে নীলফামারী শহরের সবুজপাড়ার বাসায় আসছিলেন। পথে ঘন কুয়াশায় সামনে কিছু দেখতে না পেয়ে কাঠভর্তি একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
নীলফামারী প্রতিনিধি