জাতীয়
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সরকারি নীতিমালার তোয়াক্কা না করে অসাধু খুচরা দোকানিরা ভারতীয় ভেজাল সার এবং কীটনাশকের রমরমা ব্যবসা অবাধে চালিয়ে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এলাকার নিরীহ কৃষকসমাজ। স্থানীয় অসাধু খুচরা ব্যবসায়ীরা সারে ভেজাল দিয়ে লাইসেন্সপ্রাপ্ত সার ডিলারগণের চেয়ে অপেক্ষাকৃত কম...
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
কুমিল্লা দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের দুঃখ একমাত্র ডাকাতিয়া নদী। বর্তমানে ডাকাতিয়া নদীটি পুনঃখনন বা সংস্কারের অভাবে কুমিল্লা ও চাঁদপুর জেলার বিপুল সংখ্যক দরিদ্র কৃষকের ভাগ্য উন্নয়নে প্রধান অন্তরায়। সংস্কারের অভাবে নাব্য হ্রাস পাওয়ায় নদীবক্ষে মাইলের পর মাইলজুড়ে বালুচর জেগে ভরাট হয়ে যাচ্ছে। নদীতে...
এমএসআই জসিম, লাকসাম থেকে
বিএম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গত বৃহস্পতিবার পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের জের ধরে উত্তেজনা বিরাজ করছে। এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনায় হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভসহ আল্টিমেটাম দিয়েছে প্রতিপক্ষরা। মিজানুর রহমান বাবুল নামের এক ছাত্রলীগ কর্মীকে বহিষ্কারও করা হয়েছে। জানা...
বরিশাল অফিস
দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার, সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা :
দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লিফায়েতপুর গ্রামে শুক্রবার জমিজমা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। আহতরা দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রে...
আমার দেশ ডেস্ক
আমার দেশ সম্পাদককে হুমকি ও সাংবাদিকের ওপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ সভা, মানববন্ধন কর্মসূচি এবং নিন্দা প্রকাশ অব্যাহত রয়েছে। এসব নিন্দা প্রকাশ ও প্রতিবাদ সভার বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা :
নালিতাবাড়ী : বিবৃতি দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নালিতাবাড়ী...
আমার দেশ ডেস্ক
নানা কর্মসূচি, আনন্দ, উত্সাহ-উদ্দীপনা এবং গির্জায় গির্জায় দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করে শুক্রবার সারা দেশে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উদযাপিত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত খবর আমাদের প্রতিনিধিদের :
গৌরনদী : গৌরনদী ক্যাথলিক চার্চকে সাজানো হয়েছিল বর্ণাঢ্য সাজে। এ উপলক্ষে গীতি আলেখ্য,...
আমার দেশ ডেস্ক
স্বাধীনতার ৩৮ বছরেও রাজশাহীর পদ্মার চরাঞ্চলের ৫০ হাজারও বেশি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, কেউ তাদের খোঁজ রাখে না। যুগ যুগ ধরে তারা ঝড়-বন্যা এবং দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকাকে তাদের ভাগ্যের লিখন বলে মেনে নিয়েছেন। যে কোনো নির্বাচনের আগে...
সরদার এম আনিছুর রহমান, রাজশাহী
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নিভৃত পল্লীতে ক্যান্সার, হৃদরোগ, এসিডিটি ও ডায়াবেটিস প্রতিরোধক ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। গত শুক্রবার কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক সাঈদ আলী আনুষ্ঠানিকভাবে ড্রাগন ফলের চাষ উদ্বোধন করেন। জানা যায়, ২০০৭ সালে থাইল্যান্ড গিয়েছিলেন বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা...
হাসানুল বান্না উজ্জ্বল, বড়াইগ্রাম (নাটোর)
দৌলতখানে ওয়াটসানমেলা
ভোলার দৌলতখানে ৩ দিনব্যাপী ওয়াটসান মেলা বুধবার শেষ হয়েছে। বেসরকারি সংস্থা উশিক দলিল উদ্দীন খান খাদিজা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে। এনজিও ফোরাম, সেভ দ্য চিলড্রেন ইউএসএ এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল...
রাজনগর তথা মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সুগন্ধী লাসাযুক্ত বিরইন ও চিকন নি ধান এখন বিলুপ্তির পথে। বর্তমানে যতটুকু জমিতে চিকন নি ধান ও বিরইন ধানের চাষ হচ্ছে, রাসায়নিক সার, কীটনাশকের প্রভাব ও ভেজালের ফলে সেই আদি স্বাদ ও গন্ধ হারিয়ে গেছে। তাছাড়া ভালো বীজের সঙ্কট ও ফলন হ্রাস পাওয়ায় চাষীরা আর এ ধান...
আউয়াল কালাম বেগ, রাজনগর
গ্যাস পাইপলাইন স্থাপন প্রকল্পে চুয়াডাঙ্গার নাম অন্তর্ভুক্ত করে গ্যাস সরবরাহের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। জেলাবাসীর এ প্রাণের দাবি আদায়ের লক্ষ্যে গঠন করা হয়েছে নাগরিক ফোরাম নামে সর্বদলীয় সংগ্রাম কমিটি। শুক্রবার রাত ৮ টায় জেলা শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময়ের পর এই কমিটি গঠন...
চুয়াডাঙ্গা প্রতিনিধি
সবজি চাষীদের অভিজ্ঞতা
ঝিনাইদহের সবজি চাষীরা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে বাজার-ঘাটে দালাল ফড়িয়াদের হাত থেকে তাদের রক্ষার দাবি জানিয়েছেন। গতকাল দুপুরে ঝিনাইদহ এইড কমপ্লেক্সে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার সবজি চাষীদের নিয়ে এক অভিজ্ঞতা বিনিময় সভায় সবজি চাষীরা এই আহ্বান জানান। শিক্ষাবিদ এমএন...
ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের প্রতিবন্ধী আবদুল কুদ্দুস এক ব্যতিক্রমী গরুর খামার গড়ে তুলেছেন। বিপুলসংখ্যক গরু পালন করতে তার তেমন একটা খরচ নেই। ৪৮ বছর ধরে তিনি মাঠে গরু চরিয়ে এক আদর্শ কৃষকে পরিণত হয়েছেন। পৈতৃক মাত্র ১৬ বিঘা জমি থেকে গরু পালন করে এখন তার চাষাবাদযোগ্য ৭৪ বিঘা জমি। গ্রামের...
আরিফুল আবেদীন টিটো, ঝিনাইদহ
ঝিনাইগাতীর ত্রাণ কর্তার (পিআইও) এক ইউপি সদস্যের বাড়ি যাওয়ার রাস্তায় বরাদ্দ করেছেন ২৩ লাখ টাকার সেতু। আবার তা নির্মাণের জন্য গোপনে টেন্ডার আহ্বান ও ওই ইউপি সদস্যের ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলেই কাজটি প্রদানের পাঁয়তারার খবরে ঝিনাইগাতীতে চলছে তোলপাড়। জানা গেছে, রামেরকুড়া শহীদ মিনার হতে...
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
মরুকরণ থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করে উত্তরাঞ্চলকে মরু প্রক্রিয়ার হাত থেকে রক্ষার দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও পবা উপজেলাবাসী। জলবায়ু সঙ্কট মোকাবিলায় প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প চালু করে বরেন্দ্র অঞ্চলকে রক্ষার দাবিতে গত...
‘এক ডাক্তার বলেন, নাক-কান-গলা বিভাগে যাও। আবার নাক-কান-গলা বিভাগের ডাক্তার বলেন, যারা পাঠিয়েছে তাদের কাছে যাও তারাই ব্যবস্থা করবে। এভাবে আর কত ঘুরব? অসহায়ত্বের আকুতি জড়ানো এসব প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তঘেঁষা সোনামসজিদ এলাকার তাহমিনার (৩৫)। দু’দিন থেকে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল...
রাজশাহী অফিস
স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ ও খাল খননের উদ্যোগ নিয়েছে উপজেলার পরতেখুর গ্রামের বিভিন্ন বয়সী লোকজন।
জানা গেছে, খরা মৌসুমে পানি ধরে রাখতে খালে বাঁধ নির্মাণের পাশাপাশি খননের উদ্যোগ নিয়েছে পারতেখুর এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ। এতে ইরি চাষে পানির সুবিধা ও মাছ চাষের মাধ্যমে প্রায় দুই শতাধিক পরিবারে...
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
পিরোজপুর প্রেসক্লাবের ২০০৯ সালের বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী কমিটির নির্বাচন গতকাল ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে ফসিউল ইসলাম বাচ্চুসহ মোট ১৫ জন কর্মকর্তা ও সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন...
পিরোজপুর প্রতিনিধি
হোমনা উপজেলার নিলখী গ্রামের দুস্থ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী তার স্ত্রীর চিকিত্সার জন্য কিডনি বিক্রি করতেও রাজি। বন্দুকের ট্রিগারে আঙুল চাপতে যার বুক কাঁপেনি সেই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্ত্রী ও সন্তানদের চিন্তায় এখন হতাশ। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ২ ছেলে ৪ মেয়ের বাবা। এর মধ্যে এসএসসি পাসের...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার মানুষ এক সময় ট্রেনে চড়ে স্বল্প খরচে বিভাগীয় শহর রাজশাহী আসতেন। কিন্তু এখন সেদিন নেই। দেশের অন্যান্য অঞ্চলের মানুষ ট্রেনে চলাচল করলেও এখানকার মানুষ ট্রেনে চড়া ভুলে গেছে। কারণ তাদের একমাত্র রেলপথ রাজশাহী-রোহনপুর, আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ এখন হয়ে পড়েছে অচল। রহস্যজনক কারণে...
রাজশাহী অফিস
গত বুধবার রায়গঞ্জের সলঙ্গা ডাকবাংলো চত্বরে বেসরকারি সংস্থা ন্যাশনাল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যালায়েন্সের (নিডা) উদ্যোগে ও ঢাকা সিটি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ঠোঁটকাটা ও তালু ফাটা রোগীদের জন্য ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পে ১০৪ জন রোগীর মধ্যে ৮০ জনকে বিনা খরচে...
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি