Amardesh
আজঃ ঢাকা, সোমবার ২১ ডিসেম্বর ২০০৯, ৭ পৌষ ১৪১৬, ৩ মহররম ১৪৩০     আপডেট সময়ঃ সময় : রাত ২টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 সাপ্তাহিকী
 শোক ও মৃত্যুবার্ষিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 
  • প্রথম পাতা
    জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী চৌধুরীসহ জ্বালানি বিভাগের কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার সমপরিমাণ ৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। মার্কিন তেল কোম্পানি শেভরনকে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকায় একটি কম্প্রেসার স্টেশন বসানোর কাজ দেয়ার...
    এম. আবদুল্লাহ
    প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, মার্কিন কোম্পানি শেভরনের কাছ থেকে তিনি কোনো ঘুষ গ্রহণ কিংবা লেনদেন করেননি। একটি বেনামি চিঠির সূত্র ধরে রাজনৈতিকভাবে হেয় করার জন্যই ভিত্তিহীন সংবাদ ছাপা হয়েছে। ওই চিঠির সূত্র ধরে সরকারের তদন্ত প্রক্রিয়া...
    স্টাফ রিপোর্টার
    ক্ষমতাশালীদের কাছ থেকে হুমকি এখন আমার গা-সওয়া হয়ে গেছে। বাংলায় একটি বহুল প্রচলিত প্রবাদবাক্য হলো, ‘খাচ্ছিল তাঁতী তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে বাছুর কিনে।’ আমার অবস্থাও বেচারা তাঁতীর সমতুল্য। ছিলাম একজন পেশাজীবী। মোটা বেতনে বেসরকারি প্রতিষ্ঠানে শীর্ষপদে চাকরি করছিলাম। কেবলমাত্র লেখাপড়া এবং...
    মাহমুদুর রহমান
    ‘সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ চললে দেশ অসহিষ্ণু ও সংঘর্ষের দিকে এগিয়ে যাবে। কোনো সভ্য সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। গণতান্ত্রিক সমাজের জন্য এটা ভয়াবহ ক্ষতিকর। এ ঘটনা মানবাধিকারবিরোধী। হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘুষ...
    ইলিয়াস খান
    রাজনীতিতে নতুন করে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন শুরু হয়েছে। এবার মাইনাস করা হচ্ছে বিএনপির সিনিয়র সহসভাপতি তারেক রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে। সজীব ওয়াজেদ জয়কে জড়িয়ে প্রকাশিত সংবাদের সূত্র ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এক সংবাদ সম্মেলনে এমন...
    স্টাফ রিপোর্টার
    আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, হাইকোর্টের বর্তমান সিনিয়র বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সংসদ ও সংসদ সদস্যদের ব্যাপারে অশালীন মন্তব্য করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হবে। তিনি গতকাল সচিবালয়ে তার...
    স্টাফ রিপোর্টার
    আমার দেশ সম্পাদককে হুমকি ও বিশেষ প্রতিনিধি এম আব্দুল্লাহর প্রাণনাশের চেষ্টার প্রতিবাদ ও নিন্দা অব্যাহত রয়েছে। গতকাল বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পৃথক বিবৃতিতে বলেন, গণমাধ্যমের ওপর এ আঘাত আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও বাকশালি চরিত্রের বহিঃপ্রকাশ। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে...
    স্টাফ রিপোর্টার
    জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা হয় আমি নাকি মহাজোট সরকারের ওপর নাখোশ। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, দয়া করে আমার সম্পর্কে এসব শব্দ লিখবেন না। মহাজোট সরকারের কাছে আমার কিছু চাওয়ার নেই। একজন মুসলমান হিসেবে আমি আল্লাহর কাছে...
    জাকির হোসেন/মোঃ নুরুল আমিন, নোয়াখালী থেকে
    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আগামীকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে হুমকি ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহর প্রাণনাশের চেষ্টাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর...
    স্টাফ রিপোর্টার
    প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহীর বিরুদ্ধে বিনা টেন্ডারে ৩৭০ কোটি টাকার কাজ দিয়ে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগের খবর প্রকাশিত হওয়ায় গতকাল নাটোরে এক আওয়ামী লীগ নেতা আমার দেশ সম্পাদক, সংশ্লিষ্ট রিপোর্টারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ করেছেন এ খবর...
    স্টাফ রিপোর্টার
    জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ না দেয়ার আভাস দিয়েছে বিরোধী দল। সরকারি দলের আগ্রাসী আচরণে সংসদে যাওয়ার পরিবেশ আরও খারাপ হচ্ছে বলে অভিযোগ দলটির। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল সংবাদ সম্মেলন করে বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের আক্রমণ ও রাজনৈতিক বৈষম্য শেষ না হলে সংসদ...
    স্টাফ রিপোর্টার
    প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির রিপোর্ট প্রকাশ করার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল, কক্সবাজার, জয়পুরহাট ও সিলেটে আমার দেশ পত্রিকা পুড়িয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তারা পত্রিকাটির সম্পাদক ও...
    স্টাফ রিপোর্টার
    বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি অ্যাটর্নি জেনারেলের হাতে পৌঁছেছে। আপিলের ওপর আসামিপক্ষের রিভিউ পিটিশন দাখিলের ৩০ দিনের সময়সীমা গণনা গতকাল থেকেই শুরু হয়েছে। আগামী ১৮ জানুয়ারির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা প্রিভিউ পিটিশন দাখিল করতে পারবেন। আপিল বিভাগের ৫ বিচারপতি রায়...
    বিশেষ প্রতিনিধি
    সিলেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে চাঁদাবাজির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে প্রতিদিন চাঁদা উত্তোলনের মহোত্সব নিয়ে বেশ ক’দিন ধরে তোলপাড় চলছে সিলেটে। বিশেষ করে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে দৈনিক আড়াই লাখ টাকা চাঁদা নেন কানাডা আওয়ামী লীগের সভাপতি...
    ইকবাল মাহমুদ, সিলেট
    ঈদুল আজহার আগের দিন সকাল ৮টার মধ্যেই তড়িঘড়ি করে ঘর থেকে বের হন বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। এর আগের দু’দিনও তিনি একই সময়ে বের হয়েছেন। তিন দিনই তাকে বাড়ি ফিরতে হয়েছে সন্ধ্যার পর। ঈদে পারিবারিক কোনো কাজেই তিনি যোগ দিতে পারেননি। তার মতো এই উপজেলার ৯৬ জন শিক্ষককেই...
    দিলরুবা সুমী
    ময়মনসিংহ, নরসিংদী ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবি সদস্য সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের দাবি, গ্রেফতারকৃতদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন এহসার ও দু’জন গায়রে এহসার সদস্য রয়েছে বলে জানায় র্যাব। গতকাল র্যাব সদর...
    স্টাফ রিপোর্টার
    ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জাতীয় সম্মেলনে বাম রাজনীতিবিদরা বলেন, ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা বাম ও ডানপন্থী রাজনৈতিক দলকে ব্যবহার করছেন। ১৪ দলের সঙ্গে চুক্তি করে আওয়ামী লীগ ক্ষমতার ভাগীদার করেছে পতিত স্বৈরাচার এরশাদকে। এক বছরে ১৪ দলের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার। বক্তব্যে তারা বিকল্প...
    স্টাফ রিপোর্টার
    আওয়ামী লীগ প্রায় ছয় মাস আগে গত জুলাই মাসে নির্বাচন কমিশনে (ইসি) দেয়া গঠনতন্ত্রে সংশোধনী এনে গতকাল আবার জমা দিয়েছে। কাউন্সিল ছাড়াই তারা তাদের গঠনতন্ত্রে এ সংশোধনী নিয়ে আসে। নির্বাচন কমিশনের পরামর্শে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সঙ্গে সামঞ্জস্য রেখে এসব সংশোধনী আনা হয়েছে। গতকাল দুপুরে আওয়ামী...
    বিশেষ প্রতিনিধি
    ফেনীতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ গতকাল বেলা ৩টায় দাগনভূঞা উপজেলার জায়লস্করায় ১৯ রাইফেলস ব্যাটালিয়নের সদর দফতরে শুরু হয়েছে। বিশেষ আদালত-৩-এর বিচারক বিডিআরের ডিজি মইনুল ইসলামের আদালতে ১৯ রাইফেলস ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার জালাল আহমেদ ৬২ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালত...
    ফেনী প্রতিনিধি
    সরকারের দুর্নীতির খবর প্রকাশের জন্য হুমকি, হামলা ও মামলায় আক্রান্ত আমার দেশ পত্রিকা কার্যালয়ে এসে গতকাল বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। আমার দেশ-এর সম্পাদক ও সাংবাদিকদের হুমকি ও হামলার প্রতিবাদ জানিয়ে বিশিষ্টজনরা বলেন, যে আচরণ তারা করছে তা সংবাদপত্রের ...
    স্টাফ রিপোর্টার
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?