খেলাধুলা
টানা ৪১ দিন বন্ধ থাকার পর বাংলাদেশ লীগ আবার শুরু হয়েছে কাল। প্রথম দিনে শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী ১-০ গোলে হতশ্রী মুক্তিযোদ্ধাকে হারিয়ে ৪ ম্যাচে টানা জয় পেয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ঢাকার ঘরোয়া ফুটবলের নিকট অতীতেও জায়ান্টখ্যাত মুক্তিযোদ্ধা টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট...
স্পোর্টস রিপোর্টার
শেষ কবে কোন টেস্ট ইনিংসে অস্ট্রেলিয়া ১৫০ রানের মধ্যে অলআউট হয়েছিল, সেটি খুঁজতে গিয়ে পরিসংখ্যান ঘেঁটে জানা গেল, ২০০৪ সালে ভারতের বিরুদ্ধে মুম্বাইয়ের সেই ঘূর্ণি পিচে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ৯৩ রানে। তারপর ওরকম ঘটনা আর ঘটেনি পন্টিংয়ের দলের। কিন্তু সেটা পার্থে ঘটিয়ে ফেলল অনেকদিন ধরেই আইসিসির...
স্পোর্টস ডেস্ক
জাতীয় হকি দলের খেলোয়াড়দের সাম্প্রতিক কর্মকাণ্ড ভাবিয়ে তুলেছে ফেডারেশনকে। হঠাত্ করে জাতীয় দল থেকে পদত্যাগ, ক্যাম্প বর্জনসহ অনেক কিছুই ফেডারেশন ভালোভাবে নিচ্ছে না। তাই খেলোয়াড়রা যেন নিয়মতান্ত্রিকভাবে সবকিছু অনুসরণ করেন ও শৃঙ্খলার মধ্যে থাকেন এর জন্য তাদের কোড অব কন্ডাক্টের মধ্যে আনা হচ্ছে। আগেও...
স্পোর্টস রিপোর্টার
রাজকোটে প্রথম রাউন্ডটা বীরেন্দ্র শেবাগের হলে নাগপুরে দ্বিতীয় রাউন্ড অবশ্যই তিলকারত্নে দিলশানের। রাজকোটে প্রথম ওয়ানডেতে ১৬০ করেও দলকে জেতাতে পারেননি দিলশান। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও গিয়েছিল শেবাগের হাতে। সেটা তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না দিলশানের। কিন্তু সেটা সুদে-আসলে নাগপুরে...
স্পোর্টস ডেস্ক
নাগপুরে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৩০১ রান করে হারার দুঃখে প্রলেপ মাখার আগেই নতুন দুঃসংবাদ শুনলেন ওই ম্যাচে সেঞ্চুরিয়ান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি—দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। স্লো-ওভাররেটের কারণে এমন শাস্তি ভোগ করতে হবে ভারতীয় অধিনায়ককে। তার গাফিলতির দায় বইতে হচ্ছে দলের...
স্পোর্টস ডেস্ক
টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে স্রেফ এই বছরেই দশটা আন্তর্জাতিক সেঞ্চুরি। নাগপুরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে তিলকারত্নে দিলশান ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেছেন, ‘দিলশান যা ব্যাট করছে এককথায় অবিশ্বাস্য। ওর এই ইনিংসের পরও আজও যদি ম্যাচ হারতাম, তাহলে তারচেয়ে...
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ লীগে তৃতীয় জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে নিজেদের ৪র্থ লীগ ম্যাচে শক্তিশালী শেখ রাসেল ক্রীড়াচক্র ২-০ গোলে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে হারিয়েছে। শেখ রাসেলের আফ্রিকান ফুটবলার হাফান আল বারকা ও সামির ওমারি ১টি করে গোল করেন। আগাগোড়া প্রাধান্য...
চট্টগ্রাম ব্যুরো
সেঞ্চুরিয়ানে জমে উঠেছে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড প্রথম টেস্ট। কাল ম্যাচের চতুর্থদিন এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৫৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। লিড ৩১৭ রানের। তৃতীয়দিন ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। তারপর দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯ রান করেছিল স্বাগতিকরা।...
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেলেন পাকিস্তানের ওপেনার সালমান বাট। বাঁ-হাতি এই ব্যাটসম্যানের দুরন্ত ১৫৩ রানের সুবাদেই কাল থেকে হোবার্টে অজি রাজ্য দল তাসমানিয়ার বিরুদ্ধে শুরু হওয়া তিন দিনের ম্যাচের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৭০ রান। মেঘলা আবহাওয়ায় হোবার্টের বেলেরিভ...
স্পোর্টস ডেস্ক
তেমন একটা ফুটবলপ্রেম কখনই ছিল না। আসলে হলিউডের ওই ব্যস্ত সময় একপাশে সরিয়ে রেখে খেলা দেখার সময় কোথায়? কিন্তু বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে হাজির থাকার পর থেকে এ খেলাটির প্রতি আকর্ষণ হঠাত্ করেই বেড়ে গেছে। তাইতো চার্লিজ থ্যারন এখন বিশ্বকাপ ফুটবলের টিকিট পেতে আয়োজকদের সঙ্গে কথা বলেছেন। নিজের এই...
একবার যখন মুখ ফিরিয়ে নিয়েছেন, তখন আর ফিরতে চান না জিমি কারাগের। বয়স ৩১, ফর্মও দুর্দান্ত। তাই অনেকেই বলছিলেন আবারও হয়তো জাতীয় দলে ফিরতে পারেন কারাগের। কিন্তু সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন লিভারপুলের এই ডিফেন্ডার। আসলে ক্লাব অধিনায়ক স্টিভেন জেরার্ডের অনুরোধে আবারও ইংল্যান্ডের জার্সি গায়ে দেয়ার কথা...
সিটিসেল বাংলাদেশ লীগের ঢাকার ম্যাচগুলো হতো বিকাল ৫টায়। বাফুফে দর্শকের ‘দোহাই’ দিয়ে ম্যাচ পিছিয়ে ৬টায় করেছে। কাল লীগের চতুর্থ রাউন্ড নতুন সময়সূচিতে শুরু হয়েছে ঠিকই, কিন্তু যাদের জন্য পেছানো হলো সেই দর্শকের সাড়াই পাওয়া যায়নি! আবাহনী ও মুক্তিযোদ্ধার ম্যাচটি দেখতে এসেছিল হাতেগোনা কিছু দর্শক। কাল...
স্পোর্টস রিপোর্টার
ইতালিতে পালিয়ে যাওয়া বক্সিংয়ের তিন কর্মকর্তার এখনও খোঁজ পাওয়া যায়নি। তারা দেশে নেই জেনেও ফেডারেশন তাদের বাড়িতে নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে উত্তর চেয়েছে। সদুত্তর না পেলে নিয়মতান্ত্রিকভাবে তিন কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন, আবদুর রশিদ ও আওলাদ হোসেনকে বহিষ্কার করা হবে। বহিষ্কারের পাশাপাশি তাদের দেশে...
স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের রেলিগেশন ম্যাচে কাল সূর্যতরুণ ক্লাব ৬৪ রানে হারিয়েছে খেলাঘরকে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে খেলাঘর ব্যাট করতে পাঠায় সূর্যতরুণকে। ৫০ ওভারে ৮ উইকেটে ২১১ রান করে সূর্যতরুণ। ৫৭ রানের সবচেয়ে বড় ইনিংসটি খেলেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার জুনায়েদ সিদ্দিক।...
স্পোর্টস রিপোর্টার
কাল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনী-মোহামেডান শিরোপা নির্ধারণী লড়াই। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচের জন্য ভিআইপি টিকিট ছাড়া হবে। টিকিটের মূল্য ২শ’ টাকা। ম্যাচের দিন সকাল ৮-৩০ মিনিট থেকে স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। তবে ভিআইপি গ্যালারি ছাড়া অন্যান্য সাধারণ...
স্পোর্টস রিপোর্টার
নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত মেরিডিয়ান ফুডস বিজয় দিবস অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টে উচ্চাশা ও টাইগার ক্লাব নিজ নিজ খেলায় জয়ী হয়েছে। গতকাল নাসিরাবাদ স্কুল মাঠে উচ্চাশা ৬ উইকেটে নাসিরাবাদ জুনিয়র ক্রিকেট একাডেমীকে এবং টাইগার (সীতাকুণ্ড) ৮ উইকেটে চিটাগাং ক্রিকেট একাডেমীকে হারিয়েছে। ম্যান অব...
চট্টগ্রাম ব্যুরো
গত শুক্রবার কলারোয়ায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশগ্রহণ করে সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব ও কলারোয়া ক্রীড়াচক্র। কলারোয়া ক্রীড়াচক্রর আহসান উল্লাহ ১ গোলে টাউন স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায়।
কলারোয়া (সাতক্ষীরা)
লড়াইয়ের চারজন
দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের গোলপোস্টের নিচে কে দাঁড়াবেন, সেটা এখনও নিশ্চিত হয়নি। ফাবিয়ো কাপেল্লো এখনও নির্দিষ্ট করে কারও নাম বলেননি। তাইতো এখনও লড়াইয়ে আছেন চার গোলকিপার ডেভিড জেমস, রবার্ট গ্রিন, বেন ফস্টার এবং পল রবিনসন। এ তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন ডেভিড জেমস। তার অভিজ্ঞতা অন্যদের...
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের জন্য ইলেক্ট্রনিক্স স্কোরবোর্ড এসেছে। কয়েকদিনের মধ্যে তা বসানো হবে। নতুন স্কোরবোর্ডে হয়তো এয়ার ইন্ডিয়া ও জাতীয় দলের মধ্যে প্রস্তুতি হকি ম্যাচ হবে। ১০ থেকে ১২ জানুয়ারির মধ্যে ভারতীয় এ দলটি ঢাকায় আসবে। ৭ দিনের সফরে ৪টি ম্যাচ খেলবে তারা।
স্পোর্টস রিপোর্টার