আন্তর্জাতিক
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সে দেশের নিরাপত্তা বাহিনী আল কায়দার ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়েছে। আবইয়ান প্রদেশে পরিচালিত অভিযানে ৩৪ আল কায়দা সদস্য নিহত এবং ১৭ জনকে গ্রেফতার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আল কায়দা সদস্যরা সিরিজ আত্মঘাতী হামলার ষড়যন্ত্র করছিল। এদের ৮ জন...
বিবিসি
আল কায়দা ও তালেবানসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও ন্যায়সঙ্গত ও স্বচ্ছ করার কথা ভাবছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ লক্ষ্যে গত বৃহস্পতিবার একটি সর্বসম্মত প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। জাতিসঙ্ঘের ১৯০৪ নম্বর প্রস্তাবে মহাসচিব বান কি মুনের প্রতি নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট ব্যাপারে একজন...
এএফপি
যুক্তরাষ্ট্র বলেছে, পাকিস্তান মার্কিন ঠিকাদার ও কর্মকর্তাদের কয়েকশ’ ভিসা প্রদানে বিলম্ব করেছে বলে সন্ত্রাসবিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ মিত্রদ্বয়ের মধ্যে উত্তেজনা যোগ হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র রবার্ট উড সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানের খুবই ঊর্ধ্বতন পর্যায়ে...
এএফপি
একদল গবেষক প্রাচীন ভূমধ্যসাগরীয় বন্যার রহস্যের সমাধান খুঁজে বের করেছেন। ড্যানিয়েল গার্সিয়া-ক্যাস্টেলানোসের নেতৃত্বে রিসার্চ কাউন্সিল অব স্পেনের (সিএসআইএস) গবেষকরা বলছেন, ৫০ লাখ বছরেরও আগে আকস্মিক এক ঢল ও এর মাধ্যমে সৃষ্ট বন্যায় ভূমধ্যসাগর পূর্ণ হয়েছিল।
আটলান্টিক মহাসাগরের পানি জিব্রাল্টার...
বিবিসি অন লাইন
যুক্তরাষ্ট্রে শিগগির হন্ডুরাসবাসীদের জন্য আবার ভিসা প্রদান শুরু করবে। গত জুন মাসে অভ্যুত্থানে প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়াকে ক্ষমতাচ্যুত করার পর এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। রিপাবলিকান সিনেটর জর্জ লোমিও বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন।
এ পদক্ষেপের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দফতরের কাছ...
এএফপি
উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। লোয়ারদির অঞ্চলে গতকাল জুমার নামাজের পর এই বোমা হামলা চালানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা নেক বাহাদুর। হতাহতের সংখ্যা বাড়তে পারে। ওই মসজিদটিতে সাধারণত পুলিশ সদস্যরা নামাজ আদায় করে থাকেন। সাম্প্রতিক মাসগুলোতে...
এপি
মুম্বাই সন্ত্রাসীকাণ্ডের দুই সন্দেহভাজন ব্যক্তি মার্কিন নাগরিক হেডলি ও কানাডার নাগরিক রানাকে শিকাগোর ভারতীয় কনস্যুলেট যে ভিসা দিয়েছিল, তার কাগজপত্র লোপাট হওয়ার রহস্য খোলাসা করতে সংসদে সরকারকে চেপে ধরে বিরোধীপক্ষ। শিকাগোর ভারতীয় কনস্যুলেট থেকে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডেভিড হেডলি ও...
বিবিসি, এনডিভিভি
অস্কার জয়ী অভিনেত্রী জেনিফার জোন্স (৯০) ক্যালিফোর্নিয়ার মালিবুর বাসভবনে পরলোকগমন করেছেন। ৪০ ও ৫০ দশকে তিনি ছিলেন হলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী। ‘দ্য মান অব বার্নাদেতে’ অভিনয়ের জন্য তিনি ১৯৪৩ সালে সেরা অভিনেত্রীর অস্কার পুরস্কার লাভ করেন। তিনি হলিউডের শক্তিশালী অভিনেতা গ্রেগরি পেক, হামপ্রে...
এএফপি
শিশু ধর্ষণ ও অপহরণের অভিযোগে ৩৫ বছর কারাবাসের পর ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হওয়ায় ফ্লোরিডার এক বিচারক জেমস বেইনকে মুক্তি দিয়েছেন।
বিচারক তার মুক্তির রায় ঘোষণা করে তাকে অভিনন্দন জানান। এ সময় আদালতে উপস্থিত তার পরিবার ও বন্ধু-বান্ধব খুশিতে ফেটে পড়ে।
আদালতের বাইরে বেইন সাংবাদিকদের বলেন, তার...
এএফপি
চলতি বছর বিশ্বে রেকর্ডসংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। দ্য কমিটি টু প্রোটেস্ট জার্নালিস্টস (সিপিজে) বৃহস্পতিবার এ কথা জানায়। নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের স্বাধীনতাকামী গ্রুপ সিপিজে বলেছে, এ যাবত্কালের মধ্যে এটিই কোনো বছরে সাংবাদিকদের নিহত হওয়ার সর্বোচ্চ সংখ্যা। আরও নিহত ২০ সাংবাদিকের ব্যাপারে তদন্ত...
এএফপি
কম্বোডিয়ার সাবেক খেমাররুজ রাষ্ট্রপ্রধান খিউ সাম্পানের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে কম্বোডিয়ার জাতিসংঘ সমর্থিক ট্রাইব্যুনাল। আরও দুই খেমার নেতা আইয়েং স্যারে এবং নোন ঢিয়ের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করার পর তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। কম্বোডিয়ায় ভিয়েতনামি ও সংখ্যালঘু মুসলমানদের ওপর তাদের...
বিবিসি