শেষের পাতা
সাপ্তাহিক ছুটির দিনে গতকাল রাজধানী ছিল নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখরিত। এদিন নগরীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজন করা হয় মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছেন এমন ৫৬ জনের জীবনী সম্পর্কিত ‘চেতনায় তব উদ্ভাসিত’ শিরোনামের সিডি। বিকালে শিল্পকলা একাডেমির বিজয় মঞ্চে আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সেক্টর...
স্টাফ রিপোর্টার
‘নৈতিক, আইনগত এবং বাস্তবতার প্রেক্ষিতে পুলিশ রিমান্ড’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, পুলিশ রিমান্ড ক্ষমতাসীন দলের নির্যাতনের সবচেয়ে বড় হাতিয়ার। রিমান্ডের নামে নির্যাতন মৌলিক মানবাধিকারের পরিপন্থী। অবিলম্বে এটি বন্ধ হওয়া উচিত। রিমান্ডের ব্যাপারে হাইকোর্টের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করা...
স্টাফ রিপোর্টার
বর্তমান সরকারের মেয়াদ এক বছর হতে না হতেই খুলনায় দু’লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। এ অঞ্চলের চিংড়ি, পাট, লবণ ও পোল্ট্রি শিল্পের সহস্রাধিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে তারা দারিদ্র্যের কঠিন শৃঙ্খলে আবদ্ধ। কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে না ওঠায় তারা দিশেহারা। বাঁচার তাগিদে তাদের...
আতিয়ার পারভেজ, খুলনা
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ইমেজ ক্ষুণ্ন করতে সরকারের নানামুখী পদক্ষেপ রুখতে মাঠে নেমেছে ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নেতারা। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান আওয়ামী লীগ সরকারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশি-বিদেশি সিন্ডিকেটের মিথ্যাচার...
স্টাফ রিপোর্টার
আমার দেশ সম্পাদককে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের হুমকি দেয়ার ঘটনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল পৃথক বিবৃতিতে তারা বলেন, এ ধরনের হুমকির ঘটনা সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করবে। তারা বলেন, আওয়ামী লীগের এই হুমকি গণতন্ত্রের লেবাসে...
স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কর্মসূচিতে পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় হামলায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের ক্লিনিকসহ বিভিন্ন স্থানে চিকিত্সাসেবা দেয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থী ও...
গোপালগঞ্জ প্রতিনিধি
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল জলবায়ু এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর উপায় নিয়ে আলোচনার জন্য এক প্রাতঃরাশ বৈঠকের আয়োজন করেন। বিশ্বের ২০টি দেশের নেতৃবৃন্দ এতে যোগ দেন।
বেলা সেন্টারে আয়োজিত এই প্রাতঃরাশ বৈঠকে অন্যান্যের মধ্যে যোগ দেন সিওপি প্রেসিডেন্ট...
বাসস
দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের হুমকি-ধমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের হুমকি সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। তাদের...
স্টাফ রিপোর্টার
বাতাসে ক্ষতিকর কার্বন গ্যাস নিঃসরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট অভিযোগে শিল্পোন্নত দেশগুলোকে জরিমানা করা হয়েছে। ক্ষতিপূরণের আদলে ওই জরিমানা আদায়ের জন্য আদালত সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর রায়ের কপি পাঠিয়ে তা...
সাতক্ষীরা প্রতিনিধি
মাদক স্পটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতার নেতৃত্বে ব্যাপক হামলা, ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার গভীর রাতে এমপি’র বাড়ির মাত্র ২শ’ গজ দূরে গুলিবর্ষণের শব্দ ও বস্তিবাসীদের আর্তচিত্কারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ...
স্টাফ রিপোর্টার টঙ্গী
ষড়যন্ত্র করে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মহিলা শ্রমিক লীগ নেত্রী সুমি আক্তার। গত বৃহস্পতিবার বিকালে টঙ্গী থানা পুলিশ সুমিকে গ্রেফতার করে। পুলিশ জানায়, স্থানীয় সাতাইশ রোডের জননী স্টোরের মালিক স্বপনের সঙ্গে সুমির পূর্ব শত্রুতা ছিল। গত বুধবার দুপুরে সুমি অতি সুকৌশলে স্বপনের উল্লিখিত...
স্টাফ রিপোর্টার টঙ্গী
রাজধানীর বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার রাতে ১০ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে তুরাগ থানার দিয়াবাড়ির সামনে কয়েকজন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা সুমন, মামুন, ফরিদ, মাহমুদ, মামুন ও...
স্টাফ রিপোর্টার
কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং হাউসে ডেপুটি চিফ হুইপ কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে যদি অন্য কোনো বাধা না থাকে তাহলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বার্থেই তার দেশে ফেরা উচিত। শক্তিশালী একটি বিরোধী দলের গঠনমূলক ভূমিকার বিকল্প নেই গণতান্ত্রিক...
এনা নিউইয়র্ক
সাভারে খালেক হত্যার ২৮ দিন পেরিয়ে গেলেও আসামিরা গ্রেফতার হচ্ছে না। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের দেয়া প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী নিহতের ছোটভাই আমজাদ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন পবনারটেক গ্রামের আবদুল খালেকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের...
সাভার প্রতিনিধি
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানিতে সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল গ্যাস চেম্বার। হিটলারের ‘বিশুদ্ধ’ জার্মান জাতিগত অহঙ্কার ও বিদ্বেষের শিকার হয়ে গ্যাস চেম্বারে প্রাণ হারাতে হয়েছিল অসংখ্য ইহুদিকে। শুধু জার্মানিতেই নয়, অসংখ্য গ্যাস চেম্বার তৈরি করা হয়েছিল পোল্যান্ডসহ অন্যান্য জার্মান অধিকৃত দেশগুলোতেও।...
ডেস্ক রিপোর্ট
আজ ১ মহররম। হিজরি সনের প্রথম মাসের প্রথম দিন। শুরু হলো ১৪৩১ হিজরি সন। এ সনটিকে ইসলামী সন হিসেবেও আখ্যায়িত করা হয়। ইসলামের ইতিহাসের গভীর তাত্পর্যপূর্ণ অধ্যায় হিজরতের ঘটনাকে স্মরণ করেই এ হিজরি সনের প্রবর্তন করা হয়েছে। এ সনের গণনা হয় চাঁদের হিসেবে। এজন্য একে চান্দ্রবর্ষও বলা যায়।
ইসলামের অভ্যুদয়ের...
শরীফ মুহাম্মদ
চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী, একাধিক চাঁদাবাজি ও হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে কসাই শাবানের (৩৫) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল খুলনা-ঢাকা রেলওয়ে রুটের চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার মাঝামাঝি বন্ডবিল গেটের কাছ থেকে শাবানের লাশ উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা পুলিশ জানায়, জেলার আলমডাঙ্গা...
চুয়াডাঙ্গা প্রতিনিধি