-
শোক ও মৃত্যুবার্ষিকীআজ মুক্তিযোদ্ধা প্রকৌশলী আহসান হাবিবের ৩৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে সিরাজগঞ্জের শৈলা-বাড়ীতে পাক-হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি শাহদাতবরণ করেন। আহসান উল হাবিব বুয়েট থেকে সমাপনী পরীক্ষা দিয়েই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ভুটানে উচ্চতর সামরিক প্রশিক্ষণ শেষে রংপুরের বিভিন্ন শত্রু...বোয়ালমারী জর্জ একাডেমির সাবেক শিক্ষক মুরারী মোহন পোদ্দার (৬০) শুক্রবার মারা গেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল তাকে রায়পুর শ্মশানে দাহ করা হয়। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিনেত্রকোনার মোহনগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদারের মা আদরের নেছা (১০৫) গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তিচুয়াডাঙ্গার আলমডাঙ্গার ব্যবসায়ী রায়হান কবীর (৪৫) শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও মেয়ে রেখে গেছেন। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিনোয়াখালীর চাঁটখিল খিলপাড়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম কিরণের বাবা সুরুত মিয়া (৮০) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে যান। চাটখিল সংবাদদাতাআজ ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য গাজী আজিজ ফেরদৌসের ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ কোরআনখানি ও মরহুমের কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভা আবদুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ঝালকাঠি প্রতিনিধিআজ সাংবাদিক ও শিক্ষাবিদ মোঃ শাহজা-হানের ১৭তম মৃত্যুবার্ষিকী। তিনি দৈনিক আজাদ, সংবাদ, মর্নিং নিউজ এবং বাংলাদেশ অবজারভার পত্রিকায় সহ-সম্পাদক হিসেবে কাজ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরপুরে তার নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিকুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সহ-সভাপতি হাজী আবদুল আউয়াল সরকারের মা হাজী আমেনা খাতুনের কুলখানি কাল দুপুরে মুরাদনগর মাস্টার পাড়ার (আজিজ কুটির) বাসভবনে অনুষ্ঠিত হবে। মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি


সাধারণ বিভাগ
আবহাওয়া


