জাতীয়
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এলাসিন এলাকায় ধলেশ্বরী নদীর ওপর একটি ব্রিজের অপেক্ষায় নাগরপুরবাসী যুগ যুগ ধরে প্রতীক্ষার প্রহর গুনছে। কবে হবে স্বপ্নের ধলেশ্বরী সেতু।
মাত্র ৫১৬ মিটার দৈর্ঘ্যের ওই নদী অচল করে রেখেছে টাঙ্গাইলের নাগরপুর, সিরাজগঞ্জের চৌহালী ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলাবাসীকে। এ ৩ উপজেলার...
আক্তারুজ্জামান বকুল, নাগরপুর
নরসিংদীতে হাত বাড়ালেই পাওয়া যায় নিষিদ্ধ সব মাদকদ্রব্য। অলিগলিতে বসছে মাদকের অবৈধ হাট। জমজমাট এ মাদক কেনাবেচা ও সেবন করছে উঠতি বয়সের যুবকরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক কেনাবেচা ও সেবন। মাদক বিক্রি ও সরবরাহ কাজে ব্যবসায়ীরা শিশু, কিশোর ও নারীদের ব্যবহার করছে। অভাবী ঘরের এ মানুষ মাঝেমধ্যে...
মাজহারুল পারভেজ মন্টি, নরসিংদী
ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ে নেতারা একমত না হতে পারায় অসচ্ছল মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটিতে মুক্তিযোদ্ধা সংসদে দু’জন প্রতিনিধির স্থলে ৩টি চিঠিতে ৬ জনের নাম পাঠিয়েছে। ফলে খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের দু’জন প্রতিনিধির নাম চূড়ান্ত করা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষে সম্ভব হচ্ছে না। এ...
খুলনা অফিস
সাগরের প্রবেশদ্বার দুবলারচর থেকে মংলা বন্দরের জেটি পর্যন্ত অসংখ্য ডুবোচর জেগে উঠেছে। বঙ্গোপসাগর থেকে পলি আসায় ৬ মাস পর পর পশুর নদীর নাব্য কমে যায়। ফলে ৯ মিটার গভীর জাহাজ বন্দরে প্রবেশ করতে পারে না। হিরণ পয়েন্ট থেকে বন্দরের সবুর বেকন পর্যন্ত ৮৭ কিলোমিটার নৌ-পথ দেশীয় পাইলটরা ঝুঁকির মধ্য দিয়ে...
খুলনা অফিস
বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও গ্রেফতার সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
বরিশাল : পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে রুবেল নামে এক যুবককে নগরীর ময়লাখোলা এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। সদর উপজেলার সাপানিয়া এলাকার রুবেল ময়লাখোলা এলাকায় তার খালার বাড়িতে যায়। রাতে বাড়ি ফেরার...
আমার দেশ ডেস্ক
শনিবার বিকালে বেনাপোল-যশোর সড়কে পল্লী বিদ্যুত্ অফিসের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলাল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। পুলিশ জানায়, নিহত হেলাল সাইকেলযোগে বেনাপোল থেকে শার্শার দিকে যাচ্ছিল। পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান,...
বেনাপোল প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের একটি অপহরণ মামলার ভিকটিম লাভলীকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ উদ্ধার করেছে। জানা গেছে, উপজেলার বাদুরা গ্রামের আদম আলীর স্ত্রী লাইলী বেগম তার মেয়ে লাভলীকে অপহরণ করেছে এমন অভিযোগ এনে স্বামীর বড়ভাই অবসরপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সেলিম...
মঠবাড়িয়া প্রতিনিধি
অনিশ্চয়তা ও অভাবে কাটছে বোরহানউদ্দিনের দেড় শতাধিক নন-এমপিও শিক্ষক পরিবারের যাপিত জীবন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি নীতিমালা অনুসারে পাঠদানের পর একাডেমিক স্বীকৃতি লাভ করেও ৬ থেকে ৮ বছর ধরে শিক্ষাদান করে আসছেন। কিন্তু এমপিওভুক্ত হতে পারেননি। সূত্র মতে, ২০০৪ সালের ১৯ মে এক...
ফয়সাল আহমেদ, বোরহানউদ্দিন
১৯৭১ সালের ৮ নভেম্বর নেত্রকোনা জেলার মদন হানাদারমুক্ত হয়েছিল। পাক হানাদারদের সঙ্গে ৭২ ঘণ্টার সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন নেত্রকোনার মদন উপজেলার ৭ বীর সন্তান। কিন্তু স্বাধীনতার ৩৯ বছরেও মহান মুক্তিযুদ্ধের ৭ বীর সন্তানের স্মৃতি রক্ষায় কোনো উদ্যোগ নেয়া হয়নি। এমন কি শহীদদের নামের তালিকাও পর্যন্ত...
লাইমুন ভূঁইয়া, কেন্দুয়া
রাঙ্গুনিয়ায় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। সকালে রাঙ্গুনিয়ার জিয়ার প্রথম মাজারে দলীয় ব্যানারে পুষ্পমাল্য, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর...
কিছু অসাধু লোকের চক্রান্তে ভাঙনকবলিত পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা বেড়িবাঁধ সংস্কার অনিশ্চিত হয়ে পড়েছে বলে এলাকা সূত্রে জানা গেছে। গত ২৫ মে আইলায় বিধ্বস্ত পদ্মপুকুর ইউনিয়নের ৩০ হাজারের অধিক মানুষ সাড়ে ৫ মাস পরও জোয়ার-ভাটায় ভাসছে এবং ওয়াপদা বেড়িবাঁধে মানবেতর জীবনযাপন করছে। সরকারি প্রচেষ্টায় কয়েকবার...
সাতক্ষীরা প্রতিনিধি
যশোর সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার বলেছেন, যে আশা নিয়ে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছিল, আমি তা পূরণ করতে পারছি না। সংসদ সদস্যের অযাচিত হস্তক্ষেপের কারণে জনস্বার্থে সুষ্ঠুভাবে কাজ করা যাচ্ছে না। তিনি আমার দেশ’কে দেয়া একান্ত সাক্ষাত্কারে এ কথা বলেন।
তিনি বলেন, সংসদ সদস্যরা উপজেলা পরিষদের...
আহসান কবীর, যশোর
আখাউড়ায় গলা কেটে হত্যা
আখাউড়ায় এক ইতালি প্রবাসীকে গলা কেটে হত্যা করা হয়েছে। উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা গ্রামের ইতালি প্রবাসী আসাদুজ্জামান লকডন (৫৫) বৃহস্পতিবার সকালে দাওয়াত খেতে বাড়ি থেকে বের হলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে জবাই করে। থানা পুলিশ শুক্রবার ভোরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া...
অ্যালকোহল পানে মৃত্যু
বগুড়ার সারিয়াকান্দি সদরের গোসাইবাড়ী এলাকায় অ্যালকোহল পানে আফছার আলী মারা গেছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ব্দ্যায় তিনি অ্যালকোহল পান করেন এবং ভোর রাতে মারা যান। তিনি ওই এলাকার চান মিয়ার ছেলে। উল্লেখ্য, গত ৪ মাসে সারিয়াকান্দিতে অ্যালকোহল পানে ৪ জন মারা গেছেন। বগুড়া অফিস ও...