বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী
স্টাফ রিপোর্টার
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী।
মহান এই রাষ্ট্রনায়কের জন্মবার্ষিকী উপলক্ষে আজ ভোরে সারাদেশে বিএনপির সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুদিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
এছাড়া এ উপলক্ষে সকালে বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে দলের সিনিয়র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষমার্ঘ্য অর্পণ করেন। তাছাড়া ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে সেখানে রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।
এদিকে এ উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
এছাড়া জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দেশব্যাপী মিলাদ, দোয়া মাহফিল এবং কুরআনখানির আয়োজন করা হয়েছে।

সাধারণ বিভাগ
আবহাওয়া