রংপুরের গঙ্গাচড়ায় আধাবেলা হরতাল চলছে
স্টাফ রিপোর্টার
রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক মিজানুর রহমান লুলুর ওপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবিতে উপজেলা সাংবাদিক সমিতি ও নাগরিক কমিটির ডাকে আধাবেলা হরতাল চলছে।
হরতালের সমর্থনে সকাল সোয়া ৮টার দিকে একটি মিছিল বের করে উপজেলা নাগরিক কমিটি ও সাংবাদিক সমিতি।
মিছিলটি উপজেলার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে বক্তারা সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানান।
এদিকে হরতালে স্কুল-কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে।

সাধারণ বিভাগ
আবহাওয়া










