রাউজানে এলাকাবাসীর উদ্যোগে সড়ক সংস্কার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের হামজার পাড়ায় ৫ হাজার বাসিন্দার দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকারের বিভিন্ন দফতরে ধরনা দেয়ার পরও কোনো সংস্কারকাজ না হওয়ায় অবশেষে এলাকাবাসী গোরসদার সড়কের কাজ শুরু হয়েছে নিজ উদ্যোগে। সমাজসেবক জাহাঙ্গীর আলম জানান, এ সড়কের ৭০০ ফুট ব্রিক সলিং করতে খরচ হচ্ছে প্রায় চার লাখ টাকা। তবে স্থানীয় চেয়ারম্যান কিছু সহযোগিতা করলেও এলাকাবাসীর চাঁদায় এ সড়ক এখন সংস্কার হচ্ছে।
পরিদর্শনে দেখা যায়, সড়কটি উপজেলার পূর্ব গুজরার শহীদ আকতার হোসেন রাজু চেয়ারম্যানের বাড়িসহ হামজার পাড়ার একাংশের যোগাযোগের অন্যতম এ সড়ক। তবে বিভিন্ন সময় স্থানীয় জনগণ সরকারের সহযোগিতা পাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা সহযোগিতা থেকে বঞ্চিত হয়। সড়কটি সংস্কার হলে স্থানীয় কয়েক হাজার মানুষ যাতায়াতের দুর্ভোগ থেকে অনেকটা মুক্তি পাবে।

-
আমার চট্টগ্রাম

সাধারণ বিভাগ
আবহাওয়া