সাভারের শীর্ষ সন্ত্রাসী নয়ন গ্রেফতার
সাভার প্রতিনিধি
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
সাভারে হত্যা ডাকাতি ছিনতাইসহ এক ডজন মামলার আসামি সাইদুল ইসলাম নয়নকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। নয়ন থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সে একাধিক মামলার ফেরারি আসামি।
সাভার থানার ডিউটি অফিসার এস আই আবদুুল হক জানান, সাইদুল ইসলাম নয়নকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। গতকাল সকালে ছিনতাইকালে বাসস্ট্যান্ডের নিউমার্কেট এলাকা থেকে এএসআই আহাদ তাকে হাতেনাতে গ্রেফতার করে। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটালী গ্রামে। তার বাবার নাম নুর মোহাম্মদ। সে সাভার পৌর এলাকার সোবাহানবাগ মহল্লায় বসবাস করত।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া