রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু
স্টাফ রিপোর্টার
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
রাজধানীর লালবাগ বেড়িবাঁধ এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছেন। তার নাম কাওসারী বেগম (৪০)। পুলিশ ঘটনাস্থল থেকে বাসসহ চালক বুলবুলকে গ্রেফতার করেছে।
লালবাগ থানার এসআই নরুল আলম জানান, গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে নবাবগঞ্জ পার্ক বেড়িবাঁধ দিয়ে কাওসারী বেগম একটি রিকশা যোগে যাচ্ছিলেন। এ সময় ব্রাদাস পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৪০৫৩) রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ওই মহিলা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। নিহতের স্বামীর নাম আনোয়ার হোসেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এ ব্যাপারে নিহতের স্বামী বাদী হয়ে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া