ভারতে কারাভোগ শেষে ফিরল ৪ বাংলাদেশী
লালমনিরহাট প্রতিনিধি
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দেশে ফিরল ৪ বাংলাদেশী নাগরিক। গতকাল বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ। এরা হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বছির উদ্দিনের ছেলে ফেরদৌস হোসেন (৩০), নীলফামারীর ডিমলা উপজেলার ফজলার মণ্ডলের ছেলে বিরাজ মণ্ডল (২২), একই জেলার ডোমার উপজেলার পূর্বহলহলিয়া গ্রামের জহুরুল হক খানের ছেলে মশিয়ার হক খান (২২) ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুঙ্গলিবাড়ি গ্রামের মজিবর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৪)। তারা অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার ও জলপাইগুড়ি কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের উপ-সহকারী পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া










