২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী খুলনা যাচ্ছেন ১২টি অনুষ্ঠানে অংশ নেবেন
খুলনা অফিস
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ জানুয়ারি খুলনায় আসছেন। তিনি বিকালে সার্কিট হাউজে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন। এছাড়া স্থানীয় পর্যায়ের আরও ১১টি অনুষ্ঠানে যোগ দেবেন। ২০১১ সালের ৫ মার্চ সর্বশেষ তিনি খুলনায় সফর করেন। মহাজোট সরকারের আমলে প্রধানমন্ত্রীর খুলনায় এটি তৃতীয় সফর।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত খুলনা জেলা প্রশাসনকে অবহিত করে পাঠানো এক সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় শিপইয়ার্ডে নির্মিত তিতুমীর নৌঘাটিতে নৌ-বাহিনীর প্রথম যুদ্ধজাহাজ কমিশনিং অনুষ্ঠানে, দৌলতপুর জুট মিল পুনঃ চালুর কার্যক্রম উদ্বোধন, কুয়েটে একাডেমিক কার্যক্রম উদ্বোধন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের উদ্বোধন, স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন, শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্রিকেট টেস্ট ভেন্যুর উদ্বোধন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ও ছাত্র হলের ভিত্তিপ্রস্তর স্থাপন, মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য অদম্য বাংলার উদ্বোধন, মহিলা ক্রীড়া কমপ্লেক্সের হোস্টেলের উদ্বোধন, ওয়াসা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, মেডিকেল কলেজের নবনির্মিত শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রী নিবাসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া