নাটোরে দুলুর মুক্তি দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন
নাটোর প্রতিনিধি
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আটক সব বিএনপি নেতাকর্মীর মুক্তির দাবিতে নাটোর পৌর বিএনপি শহরে কাফনের কাপড় পরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। গতকাল নাটোর পৌর বিএনপির আয়োজনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা গায়ে কাফনের কাপড় পরে বিএনপি অফিসের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে হাতে হাত ধরে প্রায় দেড়ঘণ্টা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকে। এ সময় সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশ বক্তৃতা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সহ-সভাপতি রহিম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ আলম, নাটোর শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক ও নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, নিহত বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানা উল্লা নূর বাবুর সহধর্মিণী মহুয়া নূর বাবু, জেলা ছাত্রদলের সভাপতি রবিউর রহমান টিটন, জাসাস জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দুলুর বাড়িতে হামলা করে জেলা বিএনপির প্রচার সম্পাদক দেওয়ান শাহিনকে গুলি করে আহত করে আবার দুলুর বিরুদ্ধেই মিথ্যা মামলা করে তাকে নির্বাচনে দাঁড়াতে না দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে কিন্তু সেই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হবে না। সমাবেশ শেষে কাফনের কাপড় পরা নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের দিকে এগুনোর চেষ্টা করলে পুলিশ ওয়াপদার সামনে তাদের আটকে দেয়।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া