মুম্বাই হামলা : সন্ত্রাসীদের বিচার না হলে সম্পর্কের অগ্রগতি হবে না : ভারত
ডন
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
ভারত পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছে, মুম্বাই হামলার ঘটনায় সন্দেহভাজন সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় সোপর্দ করতে হবে। এটা দিল্লির প্রত্যাশা। পাকিস্তানের তরফে দিল্লির এ চাওয়াকে অবহেলা করা হলে দু’দেশের সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে না বলে সাবধান করে দিয়েছে ভারত। রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্রাস্ট অব ইন্ডিয়া।
পিটিআই’র খবরে বলা হয়েছে, ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্তরালে অভিযোগ করা ভারতের তালিকাকে পাকিস্তান যেভাবে গ্রহণ করেছে, সেটা দ্বিপক্ষীয় আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির জন্য ‘বিপজ্জনক’। সন্দেহভাজন সন্ত্রাসীদের ব্যাপারে ইসলমাবাদের অবস্থান নিয়ে সালমান খুরশিদ পিটিআইকে দেয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা আমাদের জন্য সন্তোষজনক নয়।’ সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ভারত সফর করেছেন। তবে এ সময় রেহমান যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন সালমান খুরশিদ তাকে আলোচনার প্রক্রিয়ায় কোনো বাধা হিসেবে দেখছেন না।
সালমান খুরশিদ বলেন, ‘এটা সর্বোপরি একটা বাধা, এভাবে আমি দেখছি না। কিন্তু আমি মনে করি এবং এদেশে আমরা সবাই বিশ্বাস করি যে, আলোচনা খুবই স্বাচ্ছন্দ্যভাবে এবং দ্রুতগতিতে এগিয়ে যাবে।’
মন্ত্রী বলেন, ‘শেষ পর্যন্ত যেগুলো প্রধান বিষয়, সেগুলো কার্যকর করাটা জরুরি। যদি তা করা না হয়, তাতে আমাদের কোনো প্রধান অগ্রগতি হবে না এবং এটা কোনোভাবেই সন্তুষ্টি তৈরি করবে না।’
দু’দেশের আলোচনার অচলাবস্থা সম্পর্কে পাকিস্তানের উদ্দেশে সালমান বলেন, ‘তাদের ফিরিয়ে আনতে হবে আমাদের। যদি তাদের কোনো সমস্যা থাকে, তবে তারা সেটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে প্রকাশ করবে। অবশ্য যখন তাদের এসব সমস্যা নিয়ে আলোচনা হবে’ তখন অবশ্যই নানা ক্ষেত্রে এগুলো ইস্যু হয়ে থাকবে। তবে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

-
সাতমহাদেশ

সাধারণ বিভাগ
আবহাওয়া