দিনাজপুরের অসহায় শীতার্তদের পাশে বৃত্ত ও রোটারি ক্লাব
স্টাফ রিপোর্টার
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
দিনাজপুরের শীতার্ত অসহায়-দুস্থদের পাশে দাঁড়িয়েছে সমাজসেবামূলক সংগঠন ‘বৃত্ত’ ও ‘রোটারি ক্লাব’। আগামী শুক্র ও শনিবার ওই অঞ্চলে ১ হাজার কম্বল বিতরণ করা হবে। গতকাল আমার দেশ অফিসে ‘বৃত্ত’ ‘রোটারি ক্লাব ঢাকা নর্থ ইস্ট’কে ওই শীতবস্ত্র হস্তান্তর করে। নর্থ ইস্টের পরিচালক প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজুসহ সংগঠনের সদস্যরা এসব কম্বল আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন। এতে অন্যদের মধ্যে বৃত্তের সভাপতি মো. ওয়ালিদ আবদুল্লাহ ফরহাদ, সাধারণ সম্পাদক মো. বদরুদ্দোজা, মানবসেবা সম্পাদক মো. হুমায়ুন কবীর পাপ্পু, সদস্য মো. জাহিদুল কবীর টিটু, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, মো. সাইফুল ইসলাম সবুজ, মোহাম্মদ হোসেন রাফি, মো. নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
-
আমার ঢাকা

সাধারণ বিভাগ
আবহাওয়া








