ঢাবি পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। রেজিস্ট্রার অফিসের এমফিল ও পিএইচডি শাখার ৩২৩নং কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এমফিল সনদপত্র অথবা এসএসসি পরীক্ষা থেকে স্নাতকোত্তর পরীক্ষা পাশের মূল নম্বরপত্র দেখিয়ে প্রার্থীকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকদের অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার নম্বরপত্রের দুটি করে ফটোকপি ও সম্প্রতি তোলা দুই কপি ছবি সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে। পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য প্রদান না করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে এমফিল পাস অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি স্নাতক সম্মান ও এক বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রির অধিকারী হতে হবে। প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণীসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। যদি সিজিপিএ নিয়মে থাকে, তবে মাধ্যমিক/সমমান থেকে স্নাতক/স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় সিজিপিএ ৫-এর মধ্যে ৩.৫ অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। বিজ্ঞপ্তি
-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া







