আশুলিয়ায় হামিম গ্রুপের গার্মেন্ট কারখানায় আগুন আতঙ্ক : আহত ১৫
সাভার প্রতিনিধি
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
আশুলিয়ার বাংলাবাজারে হামিম গ্রুপের গার্মেন্ট কারখানায় আগুন আতঙ্কে ১৫ শ্রমিক আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
গার্মেন্ট শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাবাজার এলাকায় হামিম গ্রুপের আটিস্টিক ডিজাইন লিমিটেডে গতকাল সন্ধ্যায় কে বা কারা হঠাত্ ফায়ার এ্যালার্ম বাজায়। এ সময় কারখানার প্রায় ৬ হাজার শ্রমিক কর্মকর্তা তাড়াহুড়া করে নামতে গিয়ে ১৫ শ্রমিক সিঁড়িতে পদদলিত হয়ে আহত হন। কারখানার উত্পাদন কর্মকর্তা রিয়াজ উদ্দিন ও সিকিউরিটি অফিসার হেলাল উদ্দিন জানান, অসাবধানতাবশত অথবা উদ্দেশ্যমূলক কেউ ফায়ার এ্যালার্ম চাপলে এ দুর্ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন আতঙ্কের খবর পেয়ে ফিরে আসে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া