সৌদি শূরা কাউন্সিলের স্পিকার আজ ঢাকা আসছেন
কূটনৈতিক রিপোর্টার
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
সৌদি শূরা কাউন্সিলের স্পিকার আবদুল্লাহ বিন মুহম্মদ আল আস-শায়েখ তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের আমন্ত্রণে সৌদি স্পিকার ঢাকা সফরে আসছেন এবং এ সফরে আলোচনার সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।
তিন দিনের এ সফরে সৌদি স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদসহ একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে যুদ্ধাপরাধের বিচারের ইস্যুটি আসতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে সৌদি সরকারের কোনো আগ্রহ নেই। তাই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হবে না বলেই আমরা মনে করি। তবে অন্য কূটনৈতিক সূত্র জানিয়েছে, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সৌদি সরকারের উদ্বেগ রয়েছে।
আবদুল্লাহ বিন মুহাম্মদ আল আস-শায়েখ ২০০৯ সালে সৌদি শূরা কাউন্সিলের স্পিকার মনোনীত হন। শূরা কাউন্সিল সৌদি রাজতন্ত্রের সর্বোচ্চ পরামর্শ পরিষদ।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া