সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরীর (রহ.) ওরসের দ্বিতীয় দিন অতিবাহিত আজ আখেরি মোনাজাত
এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফের বিশ্ব শান্তি মঞ্জিলে হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) নকশবন্দী মোজাদ্দেদীর ৩ দিনব্যাপী ওরসের দ্বিতীয় দিনে গতকাল মানুষের ঢল নেমেছিল। ওরসে জাকেরানদের আগমন অব্যাহত ছিল। সড়ক, নৌ ও রেলপথে দরবার শরীফে আগত দেশ-বিদেশের লাখো জাকেরানের ওয়াজ, নসিহত ও জিকির আসকারে দিনভর দরবার শরীফ মুখরিত ছিল। গত শুক্রবার সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি এবং গতকাল মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস দরবার শরীফে নামাজ আদায় ও মোনাজাতে শরিক হন। আজ সকাল সাড়ে ৯টায় দরবার শরীফের গদিনশীন পীর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার পরিচালনায় আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনার মধ্য দিয়ে ওরস শেষ হবে।
-
শেষের পাতা



সাধারণ বিভাগ
আবহাওয়া








