টাঙ্গাইলে তরুণী ধর্ষণকারীদের বিচার দাবি বিভিন্ন সংগঠনের
স্টাফ রিপোর্টার
| « আগের সংবাদ | পরের সংবাদ» |
টাঙ্গাইলের তরুণী ধর্ষণকারীদের বিচারদাবিতে গতকাল বিভিন্ন সংগঠন মানববন্ধন ও সমাবেশ করেছে। জাতীয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সংগঠনের সমন্বয়ক এবং অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদ বানুর নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। বক্তারা বলেন, টাঙ্গাইলের স্কুলছাত্রীকে প্রতারণার ফাঁদে ফেলে ৫ নরপশু ধর্ষক তিন দিন আটকে রেখে গণধর্ষণ করে। এ কাজে সহায়তা করে তারই এক বন্ধবী। এ ন্যক্কারজনক ঘটনা সব বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে। এর নিন্দা করার ভাষা নেই। বক্তারা নির্যাতনকারী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক প্রতিরোধ গড়তে সরকারের প্রতি দাবি জানান তারা। সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন তারিকুল ইসলাম, কাজী এনায়েত হোসেন, এ এস এম নোমান, মাহাবুবুল হক, মিডিয়া ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী ও শারমিন লাকি, প্রশিকা মানবিক উন্নয়ন কর্মসূচির পরিচালক নার্গিস বানু, ওয়ার্ল্ড মার্চ উইমেনের (বাংলাদেশ চ্যাপ্টার) কো-অর্ডিনেটর সেলিমা সুলতানা, আরিফ সিকদার, কামরুল আহাসন, মাহাবুবুল হক, এম এ মজিদ, জেসমিন আখতার খানম, আমিনুল ইসলাম, মুস্তফা রহমান, আমনাি খাতুন প্রমুখ।
বিপ্লবী নারী সংহতি : বিপ্লবী নারী সংহতির উদ্যোগে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক শ্যামলী শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তাসলিমা আখতার, রেবেকা, নীলা, জান্নাতুল মরিয়ম ও তাসলিমা মিজি। সমাবেশে বক্তারা টাঙ্গাইলের মধুপুরের নবম শ্রেণীর শিক্ষার্থীসহ সাভার, ফুলবাড়ী ও রাঙামটিতে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা এবং ওই ঘটনায় জড়িত ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নেতারা বলেন, অবিলম্বে নিপীড়ক ধর্ষদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানায় যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়নেরও দাবি জানান তারা।

-
আমার ঢাকা

সাধারণ বিভাগ
আবহাওয়া