Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ক্ষমতাধর ১০০ ব্রিটিশ বাংলাদেশী

তারেক চৌধুরী লন্ডন
ক্ষমতাধর একশ’ ব্রিটিশ বাংলাদেশীর তালিকা প্রকাশিত হয়েছে। ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ও প্রভাবশালী একশ’ জনের ওই তালিকার নাম ‘ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার ওয়ান হান্ড্রেড’। ক্ষমতাধর একশ’ ব্রিটিশ বাংলাদেশী তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটেন-বাংলাদেশ সর্বদলীয় পার্লামেন্টারি কমিটির চেয়ার অ্যান
মেইন এমপি, ব্রিটেনের সাবেক হেলথ সেক্রেটারি ফ্রাঙ্ক ডবসন ও বাংলাদেশি বংশোদ্ভূত লেবার দলীয় ব্রিটিশ এমপি রোশনারা আলী।
একশ’ ক্ষমতাধর ব্রিটিশ বাংলাদেশীর তালিকায় যাদের নাম এসেছে তারা হলেন
শিল্পোদ্যোক্তা : ইকবাল আহগম ওবিই, সেলিম হোসেন এমবিই, মুকিম আহমেদ, নওফল জমির, ইকবাল ওয়াহাব ওবিই, আবদুুর রউফ জেপি, ওয়ালি তছর উদ্দিন এমবিই, আতিক চৌধুরী, আবদুল কাইয়ুম খালিক, জামাল ও রফিক চৌধুরী।
রাজনীতি ও পলিসি : রোশনারা আলী এমপি, মেয়র লুত্ফুর রহমান, আনোয়ার চৌধুরী, আসিফ আনোয়ার আহমেদ, কাউন্সিলর নাসিম আলী ওবিই, ড. হালিমা বেগম, নাহিদ মজিদ ওবিই, মুরাদ কোরেশি, সাজিয়া উল্লা, সালিমুল হক।
শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া : প্রফেসর এন্ডি মিয়া, আকরাম খান এমবিই, মনিকা আলী, প্রফেসর মোশতাক হোসেন খান, প্রফেসর টিপু জাহেদ আজিজ, ড. আবদুল হাই মোর্শেদ, মোহাম্মদ আলী, আনোয়ার উদ্দিন, রোকশানা বেগম ও দীপায়ন পাল।
ক্যাটারিং ইন্ডাস্ট্রি : বজলুর রশীদ এমবিই, আমিন আলী, এনাম আলী এমবিই, মোহাম্মদ আজমান টমি, ওয়াজিদ হাসান সেলিম, আনা চৌধুরী, আজিজুর রহমান, মাহতাব মিয়া, শাহগীর বক্ত ফারুক ও পাশা খোন্দকার।
মিডিয়া : আবদুুল গাফফার চৌধুরী, কনি হক, তাসমিন লুসিয়া খান, শরীফ মোহাম্মদ হাসান আল বান্না এমবিই, সারওয়ার আহমদ, আহমেদ উস সামাদ চৌধুরী, নিনা হোসেন, ফয়সল ইসলাম, সৈয়দ নাহাস পাশা ও আজমল মশরুর।
মহিলা : আইরন জুবাইদা খান, রুবি হ্যামার এমবিই, নভিন রহমান, তাহমিনা আনাম, জুমুর পাটি, ড. গুলনাহার মর্তুজা, ড. হোসনা আহমদ, নাজিয়া খানম ওবিই, সলমা আহমদ ও রেজিয়া ওয়াহিদ এমবিই।
কমিউনিটি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান : বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ব্রিটিশ চেম্বার অব কমার্স, লন্ডন মুসলিম সেন্টার, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল, লন্ডন বাংলা প্রেস ক্লাব, লন্ডন টাইগার্স, ওল্ডহাম বাংলাদেশী অ্যাসোসিয়েশন, মিতালী ইয়ুথ অর্গানাইজেশন,
আপাসেন্থ ও ব্রিট বাংলা।
পেশাজীবী : মুরাদ চৌধুরী, সুলতান চৌধুরী, স্বপ্নারা খাতুন, আখলাখ চৌধুরী, ড. শফি আহমেদ, দেলোয়ার হোসেন, আলী আকবর, মোহাম্মদ বেলায়েত হোসেন, সৈয়দ এএইচ উদ্দিন ও ড. মোহাম্মদ আলী।
ধর্মীয় ও কমিউনিটি ব্যক্তিত্ব : ড. আবদুুল বারী, শেখ আবদুুল কাইয়ুম, ব্যারিস্টার আতাউর রহমান, কেএম আবু তাহের চৌধুরী, নুরুল ইসলাম, মাহমুদ হাসান এমবিই, মাওলানা আবদুুর রহমান মাদানী, মাওলানা শামসুল হক, শেখ মাহমুদুল হাসান ও ড. হাসনাত হোসেন।
উদীয়মান প্রভাবশালী : অ্যাডভোকেট হোসেন, আকতার ইসলাম, শাহ কোরেশী, কাউন্সিলর টিউলিপ সিদ্দিকী, সায়মান মিয়া, রুনা ইসলাম, রুফুল আমিন আলী, তারিক চৌধুরী, মুমতাজ হোসেন ও মামজি স্ট্র্যাঞ্জার।
গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের ম্যাকমিলান রুমে এই গ্রন্থিত তালিকার প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতায় এ্যান মেইন এমপি বলেন, বাংলাদেশের স্বাধীনতার চল্লিশ বছরপূর্তি উদযাপনের এমন একটি সময়ে ব্রিটেনের প্রভাবশালী ১০০ বাংলাদেশীর তালিকা প্রকাশ একটি বতিক্রমী ঘটনা। তিনি বলেন, ‘ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী এই বাংলাদেশীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলেই ১০০ ক্ষমতাধরদের তালিকায় তাদের নাম এসেছে। বাংলাদেশীরা রাজনীতি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রাখছেন, তা ব্রিটিশ সোসাইটিকে আরও সমৃদ্ধ করছে।’
সাবেক হেলথ সেক্রেটারি ফ্রাঙ্ক ডবসন বলেন, বাংলাদেশীদের সঙ্গে আমার একটি আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। আমি চল্লিশ বছর ধরে এই কমিউনিটির সঙ্গে কাজ করছি। আমার নিজের নাতি খলিল ও জামাল বাংলাদেশী বংশোদ্ভূত।
রোশনারা আলী এমপি বলেন, ক্ষমতাধর ব্রিটিশ বাংলাদেশীদের তালিকা প্রকাশ সত্যিই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমাদের নতুন প্রজন্ম এ তালিকা থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আরও অনুপ্রাণিত হবে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?