দারিদ্র্য বিমোচনে সরকার ভুল পথে হাঁটছে : ড. বারাকাত : বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি চরম অসুস্থ : অর্থমন্ত্রী
অর্থনৈতিক রিপোর্টার
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি চরম অসুস্থ। দারিদ্র্য দূরীকরণে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন দরকার। গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়নে এক স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘দেশের দারিদ্র্য চিন্তা : ভাবনার দারিদ্র্য যেখানে প্রকট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারাকাত বলেন, দারিদ্র্যবিমোচনে সরকার ভুল পথে হাঁটছে।
অর্থমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অসুস্থ হয়ে পড়েছে। দারিদ্র্যদূরীকরণে রাজনৈতিক, প্রশাসনিক ও বিচারিক সংস্কৃতি গণমুখী করা দরকার।
তিনি আরও বলেন, কিবরিয়া হত্যার সঙ্গে জড়িত দুষ্টু লোকেরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
অর্থনীতি সমিতির সভাপতি ও জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারকাত বলেন, দারিদ্র্য নিরসনে সরকার ভুল পথে হাঁটছে। বাংলাদেশের প্রায় এক কোটি পরিবারের নিজের বাড়ি নেই। গ্রাম-শহর নির্বিশেষে আবাসনের দারিদ্র্য বেড়েই চলেছে।
তিনি আরও বলেন, বসের চেয়ারের পেছনে যতদিন তোয়ালে থাকবে ততদিন ঔপনিবেশিক মানসিকতাও যাবে না। আর এ অবস্থা চলতে থাকলে দারিদ্র্য বিমোচন প্রকল্প লাভজনক ব্যবসা হিসেবেই চিরকাল বহাল থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের মহাপরিচালক মোনায়েম সরকার।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া