কুষ্টিয়ায় ছাত্রদল ও বিশ্বনাথে যুবদল নেতা কুমিল্লা বিলাইছড়ি শিবচরে যুবক খুন : পলাশ দোহার ধুনট আলীকদমে ৪ লাশ উদ্ধার : বিলাইছড়িতে আজ হরতাল
ডেস্ক রিপোর্ট
কুষ্টিয়ায় ছাত্রদল নেতা, বিশ্বনাথে যুবদল নেতা, রাঙামাটির বিলাইছড়িতে বাঙালি কৃষক, নরসিংদীর পলাশে গৃহবধূ ও মাদারীপুরের শিবচরে গলা কেটে ও কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক হত্যার ঘটনা ঘটেছে। ঢাকার দোহার, নরসিংদীর পলাশ, বগুড়ার ধুনট ও বান্দরবানের আলীকদমে উদ্ধার করা হয়েছে মহিলাসহ চারটি লাশ। রাঙামাটির বিলাইছড়িতে বাঙালি কৃষক হত্যার ঘটনায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। বিস্তারিত আমার দেশ-এর আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :
কুষ্টিয়ায় ছাত্রদল নেতা হত্যা : কুষ্টিয়া শহরতলির চাঁদাগাড়া মাঠে বৃহস্পতিবার রাতে কর্নেল (২২) নামে এক ছাত্রদল নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার ৩ বন্ধুকে আটক করেছে পুলিশ। তারা হলো কুষ্টিয়া শহরের পূর্ব-মজমপুর এলাকার সৌরভ, মিহির ও শহরের কোর্টপাড়া এলাকার সবুজ। নিহত কর্নেল শহরের পূর্ব-মজমপুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। সে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টায় ৪ বন্ধু পার্থ, সৌরভ, মিহির ও সবুজ কর্নেলকে চাঁদাগাড়া মাঠে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। রাতেই এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল ও ধারালো ছুরি উদ্ধার করা হয়। কুষ্টিয়া মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়নুল আবেদীন জানিয়েছেন, ব্যক্তিগত বিরোধের জেরে সৌরভ তার ৩ বন্ধুকে সঙ্গে নিয়ে এ খুনের ঘটনা ঘটিয়েছে। পলাতক পার্থকে ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।
বিলাইছড়িতে বাঙালি কৃষক হত্যা, আজ হরতাল : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার হরিণাছড়িতে এক বাঙালি কৃষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম মোহাম্মদ শাহ আলম (৪৫)। তিনি উপজেলার
কেংড়াছড়ি এলাকার বাসিন্দা। গতকাল দুপুরে তার লাশ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এ হত্যাকাণ্ডের জন্য এলাকাবাসী উপজাতীয় সন্ত্রাসীদের দায়ী করেছেন ।
এদিকে বাঙালি কৃষক হত্যার প্রতিবাদে আজ বিলাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সর্বদলীয় ঐক্য পরিষদ। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইদ্রিস খাঁ জানান, নৃশংসভাবে কুপিয়ে একজন নিরীহ বাঙালিকে হত্যা করার প্রতিবাদে এ হরতালের ডাক দেয়া হয়।
কাপ্তাই সার্কেলের এএসপি প্রণব কুমার সাহা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেন, কেন তাকে হত্যা করা হয়েছে তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য আজ রাঙামাটি পাঠানো হবে।
এলাকাবাসী জানান, নিহত কৃষক ওই এলাকার পুনর্বাসিত বাঙালি। তাকে বন বিভাগ অংশীদারিত্বের ভিত্তিতে দুই একর জায়গায় বনায়নকৃত আগর বাগান দেখাশোনার দায়িত্ব দেয়। বেশকিছুদিন ধরে এলাকার কারবারি ধলাচাঁন চাকমা ও হেডম্যান যতিন চাকমা এলাকায় বাঙালি বসবাস করা যাবে না বলে হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিহত শাহ আলম ধলার এলাকার দলিল লেখক কালাম মাস্টারসহ বাঙালি নেতাদের কাছে অবহিত করেন। অভিযোগের একদিন পরই তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন।
পলাশে গৃহবধূ হত্যা : নরসিংদীর পলাশের চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পলাশ থানা সূত্রে জানা যায়, মালিতা গ্রামের মিয়া চাঁনের ছেলে রিপনের সঙ্গে ৭ বছর আগে বিয়ে হয় শিবপুরের সাধারচর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে নুরজাহান বেগমের। রিপন ৩ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। নুরজাহানের শাশুড়ি রহিমা বেগম জানান, ‘ঘটনার দিন রাতে নুরজাহানের ছোট ছেলে মাকে না পেয়ে কান্নাকাটি শুরু করলে খোঁজাখুঁজির পর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝোলানো তার লাশ দেখতে পাই।’ নুরজাহানের বাবা তোফাজ্জল হোসেন দাবি করেন, আমার মেয়েকে কেউ মেরে ফেলে লাশ ফ্যানে ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে পুলিশ জানায়, লাশ ময়নাতদন্ত করে কোনো প্রমাণ পাওয়া গেলে হত্যা মামলা হতে পারে।
দোহারে যুবকের লাশ উদ্ধার : ঢাকার দোহারের দক্ষিণ মধুরখোলা গ্রাম থেকে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ওই গ্রামের আছালত খাঁর বাড়ির সামনের রাস্তা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। দোহার থানার এসআই মঞ্জুরুল আলম বলেন, রাতের কোনো একসময় সন্ত্রাসীরা তাকে হত্যার পর লাশ ফেলে গেছে। তার পরনে ছিল ট্রাউজার ও জ্যাকেট। প্যান্টের পকেট থেকে দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
শিবচরে গলা কেটে যুবক হত্যা : মাদারীপুরের শিবচরে বুলবুল মিয়া (৩২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি জেলার রাজৈর উপজেলার ২নং নরেরকান্দি গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুলবুল পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। সন্ত্রাসীরা রাজৈর থেকে তার মোটরসাইকেল নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর যায়। সেখানে তাকে হত্যা করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক পিপিএম জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত।
ধুনটে কৃষকের লাশ উদ্ধার : বগুড়ার ধুনটের গোপালনগরের খাটিয়ামারী এলাকায় রাস্তার পাশ থেকে কৃষক কলিমুদ্দীনের লাশ পুলিশ গতকাল উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা। তিনি ওই এলাকার যোবাদুল হকের ছেলে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান পাশা জানান, লাশের শরীরে আঘাতে তেমন চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মামলা করা হবে।
আলীকদমে মহিলার গলা কাটা লাশ উদ্ধার : বান্দরবানের আলীকদমে গুলবাহার বেগম নামে (৪৫) এক রোহিঙ্গা মহিলাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের হাতিরঝিরি এলাকার গহীন বন থেকে বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিশ্বনাথে যুবদল নেতাকে শ্বাসরোধে হত্যা : সিলেটের বিশ্বনাথে যুবদল নেতা ফুল মিয়াকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়ির সামনের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মুছেধরপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে। গতকাল সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ফুল মিয়া দীর্ঘদিন বাড়ির পাশে মুদি দোকান পরিচালনার পাশাপাশি ওই দোকানে রাত্রিযাপন করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে দোকানে ঘুমাতে যান তিনি। সকালে বাড়িতে না যাওয়ায় তার মা আমিনা খাতুন এসে দোকান তালাবদ্ধ দেখেন। আনেক ডাকাডাকির পর ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি অতিরিক্ত চাবি দিয়ে দোকান খুলে দেখেন হাত-পা বাঁধা অবস্থায় উপুড় হয়ে ফুল মিয়া মেঝেতে পড়ে আছেন।
নিহতের চাচা আফতাব আলী জানান, সাবেক ইউপি সদস্য দুদু মিয়ার জুতা ঘটনাস্থলে পাওয়া গেছে, বিগত ইউপি নির্বাচনে তার পক্ষে কাজ না করায় দুদু মিয়া গংরা আমার ভাইপোকে হত্যা করেছে।
এ বিষয়ে কথা বলার জন্য ইউপি সদস্য দুদু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হত্যার অভিযোগ অস্বীকার করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এদিকে বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এক বার্তায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফুল মিয়ার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া ফুল মিয়া হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন : কুমিল্লা মহানগরীর কালিয়াজুরী এলাকায় ছুরিকাঘাতে জাবেদ নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বজনরা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাইন উদ্দিন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমিল্লা মহানগরীর কালিয়াজুরী এলাকার মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়ার ছেলে জাবেদের (২৮) সঙ্গে বৃহস্পতিবার রাতে ওই এলাকার মাইন উদ্দিনসহ কয়েকজন বখাটের কথা কাটাকাটির ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল দুপুরে মাইন উদ্দিন ও তার সঙ্গীরা জাবেদকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন মাইন উদ্দিনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

-
প্রথম পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া