হাই ফ্যাশনের নজর এখন প্রাচ্যের দিকে
ডেস্ক রিপোর্ট
একদিকে জাঁ-পোল গোলতিয়ের এবং ভ্যালেন্তিনো’র মতো খ্যাতনামা পশ্চিমা ফ্যাশন ডিজাইনার অন্যদিকে লেবাননি ডিজাইনার এলি সাব কিংবা ওত্ কুতুর’র ইতিহাসে প্রথম জন্মসূত্রে চীনা ডিজাইনার য়িকিং য়িন। অস্কার নাইট আসতে চলেছে। কাজেই হলিউডের গ্ল্যামারাস অ্যাকট্রেসরা তো প্যারিসের ক্যাটওয়াকের পাশে প্রথম সারিতে ভিড় জমাবেনই। অস্কারের রাতে যে ড্রেসটা পরে সারা দুনিয়ার টেলিভিশন দর্শকদের সামনে ঝলক দেয়া যাবে, সেটা খোঁজ করার আসল জায়গাই তো হলো প্যারিসের ফ্যাশন উইক।
ওত্ কুতুর পর্যায়ে ফ্যাশনটা হলো ‘আর্ট’। ওটাকে ঠিক পরিধেয় বস্ত্রের
পর্যায়ে ফেলা চলে না। ইতালির প্রবীণ ডিজাইনার ভ্যালেন্তিনো এবার তার কলেকশনে সেই সব ‘সিমস্ট্রেস’ অর্থাত্ যে সব বয়স্কা ইতালীয় মহিলারা ঘণ্টার পর ঘণ্টা এবং দিনের পর দিন সেলাই-ফোঁড়াই করে ডিজাইনারের ধারণাগুলোকে বাস্তব রূপ দেন, তাদের প্রতিই শ্রদ্ধা নিবেদন করেছেন। পুঁতি বসানো একটা স্ট্যাপলেস গাউন তৈরি করতে নাকি ৮৫০ ঘণ্টা সময় লাগে। আরেকটিতে লেগেছে ১২০০ ঘণ্টা।
কিন্তু গ্ল্যামার ছাড়া ওত্ কুতুর’র আরও একটি বস্তু লাগে, সেটা হলো ফিন্যান্স। সেই ফিন্যান্সের খাতিরেই প্যারিসের ফ্যাশনকে এখন প্রাচ্যের বিনিয়োগকারী এবং খদ্দেরদের দিকে নজর দিতে হচ্ছে। তার শুরু হয়তো লেবাননি ডিজাইনার এলি সাব’র এলাহী রূপকথার শো দিয়েই। সাব’র শোতে একদিকে যেমন হলিউড অভিনেত্রীরা অস্কার নাইটের ড্রেসের খোঁজে, অন্যদিকে তেমন বলিউড অভিনেত্রীদেরও দেখা গেছে। হলিউড-বলিউড তারকাদের পাশাপাশি আবার আরব এবং চীনা খরিদ্দাররাও ঘোরাঘুরি করেন।
একদিকে সাব’র লম্বা বিনুনি করা চুলের মডেলরা শানটুং সিল্কের সব আলো-ছায়া গাউন পরে উজানে চলেছে। অন্যদিকে ইকিং ইন’র ছোট করে ছাঁটা ‘ফার’ আর অসমান ভাঁজের ড্রেস প্রমাণ করে যে, ওত্ কুতুর’র জগত্ আর শুধু ইউরোপীয়দের জন্য নয়। ইন’র অধিকাংশ খরিদ্দারই যে আসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, অর্থাত্ চীন থেকে। সূত্র : ডিডব্লিউ

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া