আইনজীবী সমিতির নির্বাচন : মাদারীপুরে আ.লীগের প্রার্থী সভাপতি, বিএনপির সম্পাদক জয়ী
ডেস্ক রিপোর্ট
মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগসমর্থিত প্রার্থী সভাপতি ও বিএনপিসমর্থিত প্রার্থী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পাবনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সম্পাদকসহ ৬টি পদে বিএনপিসমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। আমাদের প্রতিনিধি ও অফিসের পাঠানো খবর :
মাদারীপুর : বৃহস্পতিবার মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে
আওয়ামী লীগসমর্থিত ওবায়দুর রহমান খান ও সাধারণ সম্পাদক পদে বিএনপি নেতা জাফর আলী মিয়া নির্বাচিত হয়েছেন।
পর পর ১৩ বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও বর্তমান পিপি সুজিত চ্যাটার্জী বাপ্পী এবং নৌমন্ত্রী শাজাহান খানের ছোট ভাই ওবায়দুর রহমান কালু খান সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করায় এবারের নির্বাচন ছিল অন্য বছরের তুলনায় যেমন জাঁকজমকপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ। নির্বাচন দেখতে জেলা আদালত ও আইনজীবী সমিতি সংলগ্ন এলাকার সব শ্রেণীর মানুষের ভিড় ছিল ও উদ্বেগ। গত কয়েক দিন জেলায় নির্বাচনী প্রচারণা ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনে সহ-সভাপতি পদে সাইদুর রহমান কালাম ও সাইফুর রহমান, সহ-সম্পাদক (সার্বিক) পদে ফাইজুর রহমান হিরু, সহ-সম্পাদক (আপ্যায়ন) আবুল হাসানাত, সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জাকির হোসেন লোকমান, কোষাধ্যক্ষ পদে এমারত হোসেন খান নির্বাচিত হন। এছাড়া নির্বাচিত ৫ জন কার্যকরী সদস্য হলেন আনিচুর রহমান, গোলাম কিবরিয়া হাওলাদার, এইচএম জোবায়ের হোসেন, সবুজ কুমার রায় ও নুরজাহান বেগম।
আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মাদারীপুর ল’ কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম মিনা জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির ১৩৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
পাবনা : পাবনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৩টি পদের মধ্যে বিএনপিসমর্থিত আজিজুল-মাসুদ প্যানেল সভাপতি-সম্পাদকসহ ৬টি পদে জয়লাভ করেছে। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করেন আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আমজাদ হোসেন।
২৯৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে বিএনপিসমর্থিত অ্যাডভোকেট আজিজুল হক ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুদ খন্দকার (বিএনপি) ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি-১ পদে নুরুজ্জামান মুন্সী (বিএনপি) সহ-সভাপতি-২ পদে মকবুল হোসেন (বিএনপি) ও প্রার্থী আজিজ বিশ্বাস (আ.লীগ), কোষাধ্যক্ষ পদে আলহাজ ইসমাইল হোসেন (আ.লীগ), যুগ্ম সম্পাদক (উন্নয়ন) পদে জাহাঙ্গীর আলম (বিএনপি), যুগ্ম সম্পাদক (লাইব্রেরি) পদে সাইদুল ইসলাম সিদ্দিক (আ.লীগ), যুগ্ম সম্পাদক (সাংস্কৃতি) পদে আসাদুজ্জামান শুভ (আ.লীগ), অডিটর পদে রেজাউল করিম (বিএনপি) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী ৪টি পদে আওয়ামী লীগসমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। তারা হলেন খন্দকার আশরাফুল আলম, সানজিদা পারভীন দীপা, তোরাব আলী সরকার ও দেবদাস কুমার রায়।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া