জয়পুরহাটে চ্যানেল আই প্রতিনিধি সন্ত্রাসী হামলায় আহত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
চ্যানেল আই, রেডিও আমার, বিডি২৪লাইফডটকমের জয়পুরহাট জেলা প্রতিনিধি এবং জয়পুরহাট জেলা প্রেস ক্লাব ও কালাই জার্নালিস্ট ফোরামের সভাপতি শফিউল বারী রাসেল সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। সংবাদ প্রচারের জের ধরে জয়পুরহাট জেলার কালাই পৌরসভার মেয়র ও
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার ওরফে বেলালের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা গতকাল বেলা ১২টার দিকে কালাই শহরের বাসস্ট্যান্ড এলাকায় জনাকীর্ণ স্থানে এ হামলা করে। হামলাকারীরা সবাই স্থানীয় আ.লীগের ক্যাডার বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ফ্রয়েড, আলীম, স্থানীয় সাংবাদিক শামিম তালুকদারসহ অনেকে জানান, হামলাকারীরা সাংবাদিক রাসেলকে রাজপথে ফেলে এলোপাতাড়ি বেদম মারধর করে এবং পা দিয়ে গুঁড়ি দিতে থাকে। এ সময় পৌর মেয়র তার বিরুদ্ধে সংবাদ প্রচারেরও কৈফিয়ত্ চাওয়া হয় রাসেলের কাছে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠায়। জয়পুরহাটে কর্মরত সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
আহত রাসেল জানান, গতকাল বিকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এরপর থেকে কালাই পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ও তার ক্যাডার কর্মীরা সাংবাদিকদের হুমকি দিতে থাকে। এরই একপর্যায়ে দুপুরে চা পান করতে কালাই বাসস্ট্যান্ড এলাকায় গেলে মেয়র বেলাল ও তার লোকজন চারদিকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এ অবস্থায় ‘আমি মাটিতে পড়ে গেলে তারা লাথি মারে।
এদিকে রাসেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জয়পুরহাট প্রেস ক্লাব ও জেলা প্রেস ক্লাবে পৃথকভাবে বিকালে প্রতিবাদ সভা আহ্বান করা হয়েছে বলে জানান জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ ও জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এদিকে সাংবাদিকরা জানান, একই কারণে প্রভাবশালী ক্ষমতাসীন দলের এ নেতা ও তার সন্ত্রাসীরা আবারও সাংবাদিকদের মারধর করার হুমকি দিয়ে যাচ্ছে বলে সাংবাদিকরা তাদের উদ্বিগ্নের কথা জানান। তবে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনাটি অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তেমন কিছুই হয়নি। সামান্য ধাক্কাধাক্কি হয়েছে মাত্র।
বিষয়টি অবগত আছেন বলে জানিয়েছেন কালাই থানরা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান। তিনি বলেন, অভিযোগ দিলে অবশ্যই মামলা নেয়া হবে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া