Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

শাবিতে সাংবাদিক কক্ষে ছাত্রলীগের লুটপাটের অভিযোগ

সিলেট অফিস
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার রাতে শাহপরান হলের এ-ব্লকের ২০৩নং সাংবাদিক কক্ষের তালা ভেঙে কম্পিউটার, প্রিন্টার, কাপড়চোপড়সহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করা হয়েছে। ছাত্রলীগের ক্যাডারদের এই লুটপাটের জন্য দায়ী করেছেন ক্ষতিগ্রস্তরা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, এই কক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিনটি জাতীয় দৈনিকের সংবাদ কর্মী থাকতেন। তারা হচ্ছেন দৈনিক নয়া দিগন্তের কাজী রাকিন, বার্তা ২৪ ও দৈনিক সিলেট সংলাপের আতিক মাহবুব এবং দৈনিক সংগ্রামের সোহরাব ভূইয়া। হলে কর্তব্যরত পুলিশ ও প্রহরীদের উপস্থিতিতে লুটপাটের ঘটনায় অনেকে বিস্ময় প্রকাশ করেন।
লুটপাটে জড়িতদের দ্রুত বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিকরা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে জানান শাবি প্রেস ক্লাবের সদস্য সচিব আজগর খান।
এদিকে সাংবাদিক কক্ষে ছাত্রলীগ ক্যাডারদের লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শাখা ছাত্রদল। শাখার আহ্বায়ক এসএম জাহাঙ্গীর ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। এ ব্যাপারে ছাত্রলীগের আহ্বায়ক শামছুজ্জামান চৌধুরী বিষয়টি দেখছেন বলে সংশ্লিষ্টদের জানান। এ ব্যাপারে শাহপরান হল প্রভোস্ট ড. মস্তাবুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ছাত্র সংঘর্ষের জেরে আবাসিক ছাত্র হলগুলোতে সাধারণ শিক্ষার্থীদের কক্ষে লাখ লাখ
টাকার মালামাল লুটপাটের পর এবার সাংবাদিক কক্ষে ছাত্রলীগ ক্যাডারদের হানা দেয়ার ঘটনায় শাবির সংবাদ কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?