চাটখিলে ব্যবসায়ী ও সিলেটে এমসি কলেজছাত্র গুম
ডেস্ক রিপোর্ট
নোয়াখালীর চাটখিলে নাসিম মাহমুদ নামে এক ব্যবসায়ী গুম হয়েছে। অন্যদিকে তিন মাস ধরে সন্ধান নেই সিলেট এমসি কলেজের ছাত্র সুরঞ্জিতের। প্রতি-নিধিদের পাঠানো খবর :
চাটখিল (নোয়াখালী) : চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারের ব্যবসায়ী ফয়েজিয়া জেনারেল স্টোরের মালিক নাসিম মাহমুদ বৃহস্পতিবার সকালে দশঘরিয়া বাজার থেকে চৌমুহনী আড়তে যাওয়ার পথে গুম হয়েছেন। এ ব্যাপারে ব্যবসায়ী নাসিম মাহমুদের ছোট ভাই চাটখিল প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক প্রথম আলো পত্রিকার চাটখিল প্রতিনিধি জসিম মাহমুদ গতকাল বিকালে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৯টায় ব্যবসায়ী নাসিম মাহমুদ তার দশঘরিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটা অংকের টাকা নিয়ে জননী বাস সার্ভিসের বাসে করে চৌমুহনী ব্যবসাকেন্দ্রে যাওয়ার পথে গুম হন। তখন থেকে তার মোবাইল ফোন ০১৭৩১-৫৬৪৬৫৯ বন্ধ রয়েছে। এরপর চাটখিল, সোনাইমুড়ী, চৌমুহনী, বেগমগঞ্জ, সেনবাগ, মাইজদী, সোনাপুরসহ সব হাসপাতাল, থানা ও আত্মীয়-স্বজনসহ সবার বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি নজমুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি এ ব্যাপারে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিলেট : সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) দ্বিতীয়বর্ষের ছাত্র সুরঞ্জিত কুমার দাস (২১) তিন মাস ধরে নিখোঁজ রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি এবং সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও সুরঞ্জিতের সন্ধান নিশ্চিত করতে পারছে না। এখন তারা সংবাদপত্রের শরণাপন্ন হয়েছেন সুরঞ্জিতকে পেতে। তাদের ধারণা, সুরঞ্জিতকে গুম করা হয়ে থাকতে পারে।
সুরঞ্জিতের ভাই অজিত দাস সাংবাদিকদের জানান, কলেজ হোস্টেলে থেকে সুরঞ্জিত পড়াশোনা করত। গত ৭ অক্টোবর রাতে এমসি কলেজের শ্রীকান্ত ছাত্রাবাস থেকে ফোন করে জানানো হয় তার ভাই ছাত্রাবাসে আসছে না। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। এদিকে সুরঞ্জিত গত বছর পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিদর্শক পদে দেয়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তার নামে নিয়োগপত্র এসেছে। ৩০ জানুয়ারির মধ্যে তাকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যোগদানের জন্য নিয়োগপত্রে বলা হয়েছে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া