বরিশাল চৌদ্দগ্রাম গোপালগঞ্জ বাঘাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ : পৃথক ঘটনায় আরও ৪ অপমৃত্যু
ডেস্ক রিপোর্ট
বরিশাল, কুমিল্লার চৌদ্দগ্রাম, গোপালগঞ্জ ও রাজশাহীর বাঘাসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক ঘটনায় আরও অন্তত ৪ জনের অপমৃত্যু হয়েছে। বিস্তারিত আমার দেশ-এর প্রতিনিধিদের পাঠানো খবরে :
পলাশে শিশু নিহত : নরসিংদীর পলাশের বাসস্ট্যান্ড এলাকায় ট্রলির নিচে চাপায় পড়ে এক শিশু নিহত হয়েছে। তার নাম আলমগীর হোসেন (৭)। গতকাল সকালে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একটি ট্রলি তাকে চাপা দেয়। জনতা ট্রলির ড্রাইভারকে আটক করে পলাশ থানাপুলিশের কাছে দিয়েছে।
চৌদ্দগ্রামে নিহত ১ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের টাইমস্কয়ার এলাকায় গতকাল সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছেন। চৌদ্দগ্রামগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘোলপাশার কেন্ডা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী কহিনূর বেগম নিহত হন।
বরিশালে মহিলাসহ ২ জন নিহত : বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশুসহ কমপক্ষে ১০ জন। গতকাল বিকেলে নগরীর বগুরা রোডে সড়ক দুর্ঘটনায় পারভিন নামের এক গৃহবধূর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সিঅ্যান্ডবি রোড এলাকায় ট্রাকের ধাকায় রিপন হাওলাদার নামের এক যুবক গুরুতর আহত হন। গতকাল সকালে শেবাচিম হাসপাতালে তার মৃত্যু হয়।
এছাড়া বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় মাসুম, সৌরভ, শামসুন নাহার, নাছির, কবিরসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৮ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঘায় ৪ জন আহত : রাজশাহীর বাঘা-আড়ানী সড়কের আহম্মদপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ ৪ জন আহত হয়েছে। গতকাল এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন পুঠিয়া পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক, আবুল কাশেমের ছেলে তানজুল ইসলাম, তার মেয়ে তানজিমা আক্তার মায়া ও বাগাতিপাড়ার জামনগর গ্রামের কোরবান আলীর ছেলে সুজন আলী।
গোপালগঞ্জে নিহত ২ : গোপালগঞ্জে পুলিশের মোটরসাইকেল চাপায় এক ব্যক্তিসহ সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, সকালে সদর থানার এএসআই ফারুক হোসেনের মোটরসাকেলের চাপায় পথচারী মোকলেস সরদার আহত হন। এ সময় এএসআই ফারুকও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাদের দু’জনকে প্রথমে গোপালগঞ্জ এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মোকলেস মারা যান। সন্ধ্যায় অবস্থার অবনতি হলে এএসআই ফারুককে খুলনা থেকে ঢাকা পাঠানো হয়। অন্যদিকে মুকসুদপুর থানার ওসি সৈয়দ আবদুল্লাহ জানান, গতকাল বিকালে মুকসুদপুর- জলিরপাড় সড়কের বাঁশবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক রাশেদ মিয়া মারাত্মক আহত হন। তাকে মুকসুদপুর হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
চাটমোহরে ট্রাক উল্টে চালক নিহত : পাবনার চাটমোহর উপজেলার পৈলানপুর এলকায় বৃহস্পতিবার রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক রবিন হোসেন (৩০) নিহত হয়েছেন। তিনি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর গ্রামের শুকচাঁদ আলীর ছেলে।
সীতাকুণ্ডে ব্যবসায়ী নিহত : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় এমরান হোসেন রনি (২৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার সোনাইছড়ির লালবেগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি ওই এলাকার রফিক মেম্বারের ছেলে। তিনি মোটরসাইকেলযোগে কদম রসুল থেকে নিজবাড়িতে যাচ্ছিলেন।
মহেশখালীতে স্কুলছাত্র নিহত : কক্সবাজার জেলার মহেশখালীতে গতকাল সকালে যাত্রীবাহী ইজিবাইকের চাপায় পারভেজ (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে নুনাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
সিদ্ধিরগঞ্জে বাসচাপায় পথচারী নিহত : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় তিশা সার্ভিসের একটি বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে সানাড়পাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
চৌগাছায় নিহত ১ : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। গতকাল সকালে যশোর-চৌগাছা সড়কের ঝাওতলা বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বারুইহাটি গ্রামের হযরত আলী (৫৫) ঘটনাস্থলে নিহত হন। এতে আহত হন মনির হোসেন ও রফিকুল ইসলাম নামে দুই ব্যক্তি।
বাউফলে ৯ জন আহত : পটুয়াখালীর বাউফলের মিলঘর এলাকায় গতকাল বিকালে এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কাকলী ও লামিয়া নামের এক শিশুসহ দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, কাশিপুর এলাকার একটি বিয়ের গাড়ি বৌ নিয়ে বগা থেকে মিলঘর এলাকায় পৌঁছলে একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় চানু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত চানু মিয়ার বাড়ি আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মিনাজপুর গ্রামের পার্শ্ববর্তী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
তাহিরপুরে দুর্ঘটনায় ১ জনের মৃত্যু : সুনামগঞ্জের তাহিরপুরে ব্রিজ নির্মাণের খাম্বা ছিটকে পড়ে ১ জন মৃত্যু ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পবন গাঙ্গুুলী (৪৫)। আহতরা হলেন তাহিরপুর এলজিইডির কার্যসহকারী আবদুল জলিল, নির্মাণশ্রমিক সাঈদ ও দেলোয়ার।
বগুড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু : বগুড়ার শিবগঞ্জের সৈয়দ দামপাড়ার যুবক মেহেদী হাসানের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার আকরাম হোসেনের ছেলে। সদর থানার এসআই এনায়েত জানিয়েছেন, মেহেদী হাসান স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ভায়রার বাড়ি দুপচাঁচিয়ায় যান। সেখানে গত ২৫ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় গলায় শাড়ি জড়িয়ে যুবক আঁখি মণ্ডল আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে বাড়ির পার্শ্ববর্তী গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। পরিবারের দাবি, সে দীর্ঘদিন থেকে মস্তিষ্কজনিত রোগে ভুগছিল। সে ওই এলাকার মাহাতাব মণ্ডলের ছেলে।

-
শেষের পাতা

সাধারণ বিভাগ
আবহাওয়া