এবারও ফাইনালে জোকোভিচ
স্পোর্টস ডেস্ক
শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ব্রিটেনের অ্যান্ডি মারেকে হারিয়ে গতকাল অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন সার্ব তারকা নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। প্রায় পাঁচ ঘণ্টার তীব্র লড়াইয়ের পর জোকোভিচের কাছে হার মানেন মারে। সেফিফাইনালে খেলতে নেমে প্রথম সেটে ৬-৩ পয়েন্টে সহজ জয় তুলে নিলেও দ্বিতীয় সেটে মারের কাছে ৩-৬ পয়েন্টে হেরে যান জোকোভিচ। তৃতীয় সেটটি তীব্র প্রতিযোগিতার পর ‘ড্র’ হলে টাইব্রেকারে ৬-৭-এ জয় পান এ সার্বিয়ান। এরপর ধীরে ধীরে রং ছড়াতে থাকেন জোকোভিচ। পক্ষান্তরে মলিন হতে থাকেন মারে। বাকি দুই সেটে এ সার্বিয়ান প্রতিপক্ষের কাছে সহসাই ৬-১ ও ৭-৫ পয়েন্টে হেরে যান গত আসরের রানার্সআপ মারে। প্রায় পাঁচ ঘণ্টার এই তীব্র লড়াইয়ে সর্বসাকল্যে ব্রিটেনের এ তারকাকে ৬-৩, ৩-৬, ৬-৭ (৪/৭), ৬-১, ও ৭-৫ সেটে হারিয়ে মৌসুমের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট নিশ্চিত করেন চারটি গ্রান্ড স্লাম শিরোপাধারী নোভাক জোকোভিচ। এ জয়ের ফলে আগামীকাল রোববার ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন নাম্বার ওয়ান এ টেনিস তারকা। একই সঙ্গে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও তার সামনে হাতছানি দিচ্ছে। গত মৌসুমেও দারুণ সময় পার করেছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, ইউএস ওপেনসহ মোট দশটি শিরোপা ঘরে তুলেছেন তিনি। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালের টিকিট নিশ্চিত করার পর এক প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেন, ‘এ এক অনন্য মুহূর্ত। এ ব্যাপারে আমার অনুভূতি প্রকাশ করার মতো শব্দ আমি খুঁজে পাচ্ছি না।’
‘এ পর্যন্ত আমি যে সেরা ম্যাচগুলো খেলেছি এর মধ্যে এটি অন্যতম। এ ম্যাচে জয় পাওয়াটা মানসিকভাবে এবং আবেগগতভাবে আমার জন্য অনেক কঠিন ছিল। দারুণ খেলেছে অ্যান্ডি। সেও ফাইট করেছে। আমিও ফাইট করেছি’—যোগ করেন জোকোভিচ। এদিকে ‘গ্রান্ড স্লাম’ শিরোপা মারের কাছে এবারও অধরা থেকে গেল। গত টানা দুই মৌসুমে (২০১০ ও ২০১১) অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনাল খেললেও এবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো তাকে। এর আগে ২০০৮ সালেও ইউএস ওপেনে ফাইনাল খেলেছিলেন তিনি। সেই ‘গ্রান্ড স্লাম’ শিরোপা হারাতে হয়েছিল সুইস তারকা রজার ফেদারের কাছে। উল্লেখ্য, ক্যারিয়ারে দীর্ঘ পথ পাড়ি দিলেও এখনও কোনো ‘গ্রান্ড স্লাম’ শিরোপা ঘরে তোলা হয়নি ২৪ বছর বয়সী ব্রিটিশ অ্যান্ডি মারের।

-
খেলাধুলা

সাধারণ বিভাগ
আবহাওয়া