বিশেষ বাহিনীর শক্তি বাড়ানো হবে : প্যানেট্টা : এক লাখ সেনা ছাঁটাই করবে যুক্তরাষ্ট্র
বিবিসি
মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাজেট হ্রাসের লক্ষ্যে সেনাবাহিনীর আকৃতি ছোট করার অংশ হিসেবে প্রায় এক লাখ সেনা ছাঁটাই করবে বলে ঘোষণা করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা সশস্ত্রবাহিনী পুনর্গঠন সংক্রান্ত এক পরিকল্পনা ঘোষণা করে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যে কোনো শত্রুকে পরাস্ত করার লক্ষ্যে বিশেষ বাহিনীর শক্তি বৃদ্ধি করবে।
২০১১ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ১০ বছরে মার্কিন সামরিক বাজেট ৪৮ হাজার ৭০০ কোটি ডলার কমানোর ঘোষণা দিয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বৃহস্পতিবার আরও বলেছেন, আগামী পাঁচ বছরে সেনা সংখ্যা ৫ লাখ ৭০ হাজার থেকে ৪ লাখ ৯০ হাজারে নামিয়ে আনা হবে, সেইসঙ্গে মেরিন সেনার সংখ্যা ২ লাখ থেকে করা হবে ১ লাখ ৮২ হাজার। প্যানেট্টা জানান, যুক্তরাষ্ট্র এফ-৩৫ জঙ্গি বিমান কেনা অব্যাহত রাখলেও স্টিল্থ ফাইটার প্লেন কেনা কমিয়ে দেবে। ইরাক ও আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদি যুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে ‘গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট’ বিষয়ে মনোযোগী হবে যুক্তরাষ্ট্র। প্যানেট্টার ভাষায়, এশিয়া মহাদেশে শক্তি বৃদ্ধি হবে আগামী বছরগুলোতে ওয়াশিংটনের অন্যতম প্রধান লক্ষ্য। এশিয়ায় শক্তি বৃদ্ধি বলতে তিনি সিঙ্গাপুর ও বাহরাইনে সামরিক উপস্থিতি জোরদারের দিকে ইঙ্গিত করেছেন। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর মোতায়েন রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরাক থেকে প্রত্যাহার করা সেনা সদস্যদের বিশ্বব্যাপী মোতায়েন করা হবে।
সামরিক বাজেট হ্রাসের পরিকল্পনা পেশ করতে গিয়ে প্যানেট্টা বলেন, মার্কিন প্রশাসন ২০১৩ সালের জন্য ৫২৫ বিলিয়ন ডলার বাজেটের আবেদন জানাবে, যা বর্তমান বাজেটের চেয়ে ৬ বিলিয়ন কম। এক দশকেরও বেশি সময় পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্ববর্তী বছরের তুলনায় কম বাজেটের আবেদন জানাতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের অনেক আইন প্রণেতা বারাক ওবামা প্রশাসনের সামরিক ব্যয় হ্রাস পরিকল্পনার বিরোধিতা করেছেন। মার্কিন কংগ্রেসের সশস্ত্রবাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান বাক ম্যাককেওন বলেছেন, ‘সামরিক বাজেট হ্রাসের মাধ্যমে বারাক ওবামা এমন একটি যুক্তরাষ্ট্র গড়তে যাচ্ছেন, যা আরো দুর্বল হয়ে পড়বে, শক্তিশালী নয়। সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা হ্রাস করে সামরিক শক্তি বৃদ্ধি করা যায় না।’ টেকসাসের সিনেটর জন বার্নিন বলেছেন, ৯/১১ পূর্ব সময়ের সামরিক কাঠামোতে ফিরে গেলে সেটা হবে দেশের জন্য ভয়াবহ বিপজ্জনক। তবে এত কাটছাঁটের মাঝেও এই বাজেটে ২০১৩ সালের জন্য সামরিক খাতে ব্যয় ধরা হয়ছে ৫২৫ বিলিয়ন ডলার, যা ৯/১১ পূর্ব সময়ের চেয়ে এখনও বেশি।

-
সাত মহাদেশ

সাধারণ বিভাগ
আবহাওয়া