Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৩২

বিবিসি, এপি
ইরাকের রাজধানী বাগদাদে একটি হাসপাতালের বাইরে গাড়িবোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতালটির একজন ডাক্তার এ তথ্য জানিয়েছেন। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, এটি ছিল আত্মঘাতী হামলা। হামলায় নিহতদের স্বজনরা গতকাল যখন জানাজার জন্য হাসপাতাল থেকে মৃতদেহগুলো নিয়ে যাচ্ছিলেন, ঠিক সে সময় ওই হামলা চালানো হয় বলে তিনি জানান। বাগদাদের পূর্বাঞ্চলীয় ইয়ারমুক এলাকায় গতকালের ওই হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়। এছাড়াও গতকাল দক্ষিণাঞ্চলীয় মুসাইব এলাকায় দুই পুলিশ কর্মকর্তার বাড়িতে কয়েকটি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে।
চলতি মাসে ইরাকে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। বিশেষ করে দেশটির ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশেমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। তারিক আল হাশেমি একটি ঘাতক স্কোয়াড পরিচালন করতেন বলে অভিযোগ আনা হয়েছে। তবে চলতি মাসে সবচেয়ে রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে বসরাতে। ওই বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত ও প্রায় ১০০ লোক আহত হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত পর্যায়ক্রমিক বোমা হামলায় কমপক্ষে ২০০ লোক নিহত হয়েছে। সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় ইরাকে রাজনৈতিক সঙ্কটও গভীর হচ্ছে। ক্রমাবনতশীল পরিস্থিতি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা দেখা দিয়েছে।
মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে সহিংসতার মাত্রা বাড়ছে। মূলত ইরাকে আল কায়দা সংগঠন তাদের হামলা জোরদার করেছে। গতকালের হামলার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। বৃহস্পতিবারও ইরাকে বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছে।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?