Amardesh
আজঃ ঢাকা, শনিবার ২৮ জানুয়ারি ২০১২, ১৫ মাঘ ১৪১৮, ৪ রবিউল আউয়াল ১৪৩৩ হিজরী     আপডেট সময়ঃ রাত ১.০০টা
 
 সাধারণ বিভাগ
 বিশেষ কর্ণার
 শোক ও মৃত্যুবার্ষিকী
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নির্মিত হচ্ছে ভালোবাসার রংধনু

বিনোদন রিপোর্ট
বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ নাবিল আশরাফ ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মাণ করছেন ভালোবাসার রংধনু। এ চলচ্চিত্রের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন এ্যানি খান, নাঈম সোবাহান ও আঁচল। এরই মধ্যে ছবির ৩টি গানের চিত্রায়ন সম্পন্ন করেছেন পরিচালক সৈয়দ নাবিল আশরাফ। গানের শুটিংয়ের লোকেশন হিসেবে বেছে নেয়া হয় সিলেট, বান্দরবান ও সমুদ্র সৈকত কক্সবাজার। পরিচালক বলেন, এর আগে এমন মনোমুগ্ধকর লোকেশনে কোনো ছবির শুটিং হয়েছে বলে আমার জানা নেই। গানগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। ফিরোজ কবীর ডলারের চিত্রনাট্য ও আবিদ রনির সঙ্গীত পরিচালনায় গানের কথা লিখেছেন কবির বকুল, প্রদীপ সাহা, লুবনা ও নাদিরা ইয়াসমিন। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন নাভিদ খান চৌধুরী। নৃত্য পরিচালনায় আব্রাহাম এবং ভিজ্যুয়াল ইফেক্টে জাকিরুল ইসলাম সুমন। বিজ্ঞাপনী সংস্থা সিজি ওয়ার্ল্ড লিমিটেডের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন মঈনুল ইসলাম। ছবির কাহিনী সম্পর্কে পরিচালক নাবিল বলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শহরের এক যুবক ট্রেনের যাত্রী। পাশাপাশি বসা সুন্দরী তরুণী। সময় গড়িয়ে যায়। ট্রেন শহরের দিকে এগিয়ে চলে। মেয়েটির জন্য অন্যরকম ভালো লাগা তৈরি হয় যুবকের। অথচ শহরে তারই অপেক্ষায় তার প্রিয় বান্ধবী। তার জন্যও মনটা কেঁদে ওঠে যুবকের। পরক্ষণেই পাশের মেয়েটির দিকে তাকায়। ভুলে যায় প্রিয় বান্ধবীকে। ভোর বেলা ট্রেন থেকে দু্রত নেমে যায় মেয়েটি। পিছু নেয় যুবক। মানুষের ভিড়ে হারিয়ে ফেলে তাকে। নির্দিষ্ট জায়গায় এসে প্রতিনিয়ত খুঁজে বেড়ায় তাকে। কখনও কখনও পেয়েও যায়। মনের কথাটি কখনোই বলা হয় না তার। অথচ ওই মেয়েকে ঘিরেই তৈরি হয় তার সব ভালো লাগা ভালোবাসা। অপরদিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সহপাঠী বান্ধবী ছটফট করে যুবকের জন্য। এখন কী করবে যুবক? ক্রমেই ম্লান হতে থাকে মনের ক্যানভাসে আঁকা ভালোবাসার রংধনু। এরকম দ্বন্দ্ব ও টানাপড়েন নিয়েই এগিয়ে চলে ভালোবাসার রংধনু চলচ্চিত্রের কাহিনী।
 
সদস্য লগইন
ইউজার আইডি :
পাসওয়ার্ড :
সাইন আপ
পাসওয়ার্ড ভুলে গেছেন ?